Author: Reporter
বিনোদন ডেস্ক : ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। ‘জয়া আর শারমিন’–এর প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বীকৃতি এবং উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের উষ্ণ…
ক্রীড়া ডেস্ক : আসিয়ান কাপে খেলতে আর কয়েক দিন পরই ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগেই দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যামস্ট্রিংয়ের চোটে ফিফা আসিয়ান কাপের আসর থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) পেশির চোট নিয়ে জাতীয় দলের টিম হোটেল ছেড়েছেন বিশ্বনাথ। জাতীয় দলের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ। প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অনুশীলনের সময় হঠাৎ…
ডেস্ক নিউজ : পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ডোকরোপাড়া এমআর কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ধরে উভয়পক্ষ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দলীয় নেতারা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। তার বিতর্কিত বক্তব্য ঘিরে সভাতেই প্রতিবাদ করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। তারই জের ধরে দুই…
ডেস্ক নিউজ : তীব্র গরমে দিনে-রাতে দেশজুড়ে চলছে লোডশেডিং। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পিডিবির তথ্য অনুযায়ী, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার বিপরীতে এবার জ্বালানি সংকটও রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন না বাড়ালে পরিস্থিতির উন্নতি হবে না। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা যে হারে বাড়বে, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে না। প্রতি বছর তীব্র গরমে বিদ্যুতের চাহিদা সামাল দিতে গ্রামাঞ্চলে লোডশেডিং করে শহর ও শিল্পাঞ্চলে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করে সরকার। তবে এবার লোডশেডিং করতে হচ্ছে রাজধানীতেও। রাজধানীর বাড্ডা, খিলগাঁও, তেজগাঁও, মগবাজার, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, এসব এলাকায় দিনে-রাতে নিয়মিত লোডশেডিং হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক…
ডেস্ক নিউজ : চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আগামী দুই থেকে তিন সপ্তাহ ডেঙ্গুর সংক্রমণ উচ্চ পর্যায়ে থাকতে পারে। আইইডিসিআরের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আগামী সপ্তাহে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, পিরোজপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কক্সবাজার, সিরাজগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বরগুনা, বান্দরবান ও পটুয়াখালী-এই ১৫ জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। আইইডিসিআরের জলবায়ুভিত্তিক আগাম সতর্কতা ও সাড়াদান ব্যবস্থা বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, যশোর, চাঁদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও রাজশাহীর পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। পূর্বাভাসের ব্যাখ্যায় আইইডিসিআর বলেছে, ডেঙ্গুর সবচেয়ে বেশি চাপ এখনো ঢাকায়।…
আন্তর্জাতিক ডেস্ক : গত জুলাইয়ে জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরানকে চীন কোনো গোপন তথ্য দেয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে খারিজ করে দিয়েছেন তিনি। গতকাল রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ও বেইজিং পরস্পরকে নজরদারিতে রাখছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, গত জুলাইয়ে জর্ডানের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর আগেই একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি পেয়েছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে…
ডেস্ক নিউজ : সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়াকে কেন্দ্র করে নতুন উদ্বেগের তৈরি হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি একজন কর্মকর্তা বলেছেন, ‘এক সপ্তাহের জায়গায় দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু গেজেটের কোনো খবর নাই। সেজন্যই সবার মধ্যে একটা উদ্বেগ কাজ করছে যে, আবার কোথায় আটকালো!’ কর্মকর্তারা বলছেন, পাঁচ বছর পর পর তাদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করার কথা থাকলেও গত দশ বছর সেটি হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৩১শে আগস্ট নতুন বেতন কাঠামো ঘোষণা করে বাংলাদেশের সরকার। মন্ত্রসভায় অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে সেটি জানানোও হয়। সপ্তাহখানেকের মধ্যেই সেটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হতে পারে বলে তখন ইঙ্গিত…
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এসময় পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহের কথা জানায় শেভরন। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ…
আন্তর্জাতিক ডেস্ক : বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৩০ জন। জানা গেছে, ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু নিয়ে শনিবার পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের বানজারমাসিনের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। কিন্তু উত্তাল সাগরের কবলে পড়ে রবিবার রাত ২টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছিলেন, ঝোড়ো আবহাওয়া ও সাগরে ৩ মিটার (১০ ফুট) উঁচু ঢেউয়ের কারণে জাহাজটি একপাশে হেলে…
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের পশ্চিম উপকূল এলাকায় হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র লড়াইয়ে সরকারপন্থী বাহিনীর প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত এই সংঘর্ষগুলোতে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো সেনা। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো এই সংখ্যা নিশ্চিত করা যায়নি। সরকারি পক্ষ দাবি করেছে, এই লড়াইয়ে হুথিদের ক্ষয়ক্ষতি তাদের চেয়ে অনেক বেশি। কিন্তু এ বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। বিদ্রোহীদের ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে বিভক্ত ইয়েমেনে সরকারের অনুগত বাহিনী ও হুথিদের মধ্যে চলমান এই…