Author: Reporter
ডেস্ক নিউজ : পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এই স্কুলের মাঠ সংলগ্ন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি অবস্থিত। এছাড়া স্কুলটি নৈশপ্রহরীও রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রোবাবর সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন কোন ল্যাপটপ নেই। জানালার গ্রিল…
ক্রীড়া ডেস্ক : ভিনিসিউস-রাফিনিয়াদের ব্রাজিলের মুখোমুখি হওয়ার ঐতিহাসিক মিশন ভারতের, আর এই অগ্নিপরীক্ষার আগেই জাতীয় দলে ফিরলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। উরুগুয়ে ও ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই কঠিন লড়াইয়ের আগে প্রায় দুই বছর পর ২৮ বছর বয়সী এই অভিজ্ঞ তারকাকে দলে ফিরিয়ে মধ্যমাঠ শক্তিশালী করল ভারত। থাপা সর্বশেষ ভারতের জার্সি পরেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, মরিশাসের বিপক্ষে। এবার তার প্রত্যাবর্তন হচ্ছে ভারতীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় এক সিরিজের আগে। সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি ম্যাচ খেলবে ভারত। আগামী ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে…
ক্রীড়া ডেস্ক : আগামী বছরে নেপালের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের দেশে টাইগারদের বিপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেপাল ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন আগেই আমাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করে। বিসিবি সেই আমন্ত্রণকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তিনি আরও বলেন, বিসিবি এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা চলছে। আমরা বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে কাজ করছি। যখন বিষয়টি এমন পর্যায়ে পৌঁছাবে,কিছু বলা সম্ভব…
বিনোদন ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট। অবশেষে প্রায় ১০ মাসের অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে সেই সংগীতের আসর। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে। আগের আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। নতুন করে কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা কনসার্টের অগ্রিম…
ক্রীড়া ডেস্ক : ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও গত আসরের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার একই গ্রুপে পড়েছে। ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্রয়ে ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে গতবারের দুই ফাইনালিস্টের। শনিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্র। প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড পড়েছে ‘এ’ গ্রুপে। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী হয়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি। আবাহনী ছাড়া এই গ্রুপের দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ২০১৫ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। রহমতগঞ্জ সবশেষ ২০২১-২২ মৌসুমে ফাইনালে উঠে রানার্সআপ হয়েছিল। অন্য…
বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, প্রকল্পের বিল নিয়ে অনিয়ম, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে সম্প্রতি দেশের ১০ থেকে ১২টি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে আরেকটি প্রশ্ন—অভিযোগের জবাব দেওয়ার বদলে কি এখন প্রতিবাদ প্রকাশ করিয়ে সংবাদ সরানোর ‘বাণিজ্য’ শুরু হয়েছে ? প্রকাশিত প্রতিবেদনগুলোর পর কায়কোবাদের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই প্রতিবাদকে ঘিরে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। কায়কোবাদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তার কথিত শ্যালক ও সাংবাদিক মোহন চক্রের…
ডেস্ক নিউজ : দুই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। দেশে ফেরত আসা ব্যক্তিরা জানায়, পুরুষদের অধিকাংশ জেলে সম্প্রদায়ের। বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে গভীর সমুদ্র থেকে ভারতীয় নৌবাহিনী তাদের আটক করে তামিলনাড়ুর একটি জেলে আটকিয়ে রাখে। অন্যরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। প্রায় আড়াই বছর সাজার মেয়াদ শেষে তাদের সেল্টার হোমে রাখা হয়। পরে উয়য়ে দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তাদেরকে সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট…
ক্রীড়া ডেস্ক : নারী এশিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেমিফাইনালের এই ম্যাচে জয়ী দল সরাসরি নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। তাই শিরোপার পথে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়ে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর দুটিতেই ১১০ এর নিচে ভারতকে আটকে রাখতে পেরেছিল তারা। বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), শারমিন আক্তার, শোরনা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবিয়া খান, মারুফা আক্তার…
ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতার অন্যতম কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এবার ডারউইনের পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন হাসান। তাঁর সঙ্গে আগস্ট মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। গত ১৩ আগস্ট শুরু ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন হাসান। তাঁর এমন আগুন ঝরানো বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ম্যাকাইয়ে পরের টেস্টে এক ইনিংস বোলিং করে অবশ্য উইকেট পাননি হাসান। তবে…
বিনোদন ডেস্ক : রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করল জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। তাদের বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে মোট ১২টি শহরের ৩১টি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। পুরো ট্যুরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরটি শেষ হয় লস অ্যাঞ্জেলেসে। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে আয়োজিত শেষ চারটি কনসার্টেই উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক। সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড করেছে বিটিএস। ২০২১ সালে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত আটটি কনসার্ট করেছে দলটি।…