Author: Reporter
ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অজিদের তোলা ২০৩ রানের জবাবে ইনিংস থেমেছে ১৬৬ রানে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার। চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন…
ক্রীড়া ডেস্ক : মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন। প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে…
বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে…
ডেস্ক নিউজ : জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন ওই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা। তাদের কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় অভ্যুত্থানের স্বীকৃতি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উঠে আসে। তবে কমিটি জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে থাকবে। এটি প্রস্তাবনায় না রেখে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে তারা। বিকেলের এই মতবিনিময়ে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধাসহ মোট ৬৩ জন অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অংশ নিতে ৬৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সবাই উপস্থিত না…
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে একই দিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন দিনেশ ত্রিবেদী। সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ১১ আগস্টও…
আন্তর্জাতিক ডেস্ক : পেশাদারদের যোগাযোগের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ব্যবহার করে ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য, শিক্ষাবিদসহ স্পর্শকাতর তথ্যের নাগাল রয়েছে—এমন ব্যক্তিদের লক্ষ্য করে এ তৎপরতা চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লক্ষ্য ব্যক্তিদের পেশাগত পরিচয় ও অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে বার্তা তৈরি করছেন চীনা গোয়েন্দারা। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ এক যৌথ সতর্কবার্তায় চীনের এ তৎপরতার কথা জানায়। জোটটির ভাষ্য, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে লিংকডইনসহ বিভিন্ন পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে…
ডেস্ক নিউজ : জ্বালানি খাতে নতুন আশার আলো জ্বালিয়ে নোয়াখালীর সেনবাগে নবখননকৃত একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপে’ সফলভাবে এই গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। খননকাজ সফলভাবে সমাপ্ত হওয়ার পর বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম চলছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক কারিগরি পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্থাটির প্রকৌশলীরা ধারণা করছেন, এই কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন (৭০ লাখ) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। বাপেক্স সূত্রে জানা যায়, দেশের জ্বালানি…
ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়লগ্নে কোচ লিওনেল স্কালোনি গভীর আবেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মেসিকে ছাড়া জাতীয় দলের পথচলা আর কখনোই আগের মতো হবে না এবং মাঠে তার উপস্থিতি যে অনন্য অনুভূতি তৈরি করত, তা সবচেয়ে বেশি মিস করবে দল। মাঠের বাইরে মেসির পেশাদারত্বের প্রশংসা করে স্কালোনি জানান যে তিনি সবার আগে অনুশীলনে আসেন এবং সবার শেষে যান, নিজের যত্ন নেন এবং প্রতিটি ম্যাচকে যেভাবে গুরুত্ব দেন তা সত্যিই অবিশ্বাস্য। বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচটি ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বোঝাতে গিয়ে স্কালোনি মন্তব্য করেছেন যে এমন পাঁচটি স্টেডিয়াম থাকলেও সেগুলোর দর্শক ধারণক্ষমতা পূর্ণ…
ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ। ফয়সালাবাদে ২ অক্টোবর পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন দিন পর আজ একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাটিং করেই জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের জয় ১৩ রানে। ১৪০ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান ৬৯ রানের জুটি গড়েন। দশম ওভারের দ্বিতীয় বলে কোমলকে বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন কোমল। উদ্বোধনী জুটি ভাঙার পর আর কিছু…
বিনোদন ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শক্তিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান। দুরূহ ও দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি তাকে লড়তে হচ্ছে কিডনি জটিলতার সঙ্গেও। নিয়মিত চিকিৎসা ও ওষুধের ব্যয় ক্রমেই বেড়ে যাওয়ায় তার চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ জানান, এক বছরেরও বেশি সময় আগে তার ইউরিনারি ব্লাডারে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে। ক্যানসারের পাশাপাশি তিনি কিডনি জটিলতায়ও ভুগছেন। গত কয়েক মাস ধরে তার রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা ৬ দশমিক ৫-এর…