Author: Reporter
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলী এলাকায় একটি আবাসিক হোটেলে রুম ভাড়ার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে অনুসন্ধানে গিয়ে একদল সাংবাদিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, শ্যামলীর রাজ্জাক হোটেলে প্রতিদিন সন্ধ্যার পর সন্দেহজনকভাবে নারী-পুরুষের প্রবেশ ও বের হওয়ার ঘটনা লক্ষ্য করেন স্থানীয় সাংবাদিকরা। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের জন্য বিভিন্ন গণমাধ্যমের ৬ জন সাংবাদিক হোটেলটিতে যান। এ সময় সাংবাদিকরা তথ্য ও ভিডিও ধারণের চেষ্টা করলে হোটেলের ভেতরে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, একপর্যায়ে তাদের কাছ থেকে ক্যামেরা ও…
বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে স্বামী ও পরিচালক রাজ নিধিমোরুর উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ সাধভক্ষণ অনুষ্ঠানের। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হবু মাকে পুষ্পবৃষ্টিতে বরণ করে নেওয়া হয়। সেই বিশেষ দিনের বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা। ‘কলা আবরণ’ নামের এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা আধ্যাত্মিক রীতি। সামান্থার ভাষ্য অনুযায়ী, শ্রীবিদ্যার এই আরাধনা করা হয় দেবীর ৯৪টি কলাকে সম্মান জানাতে। পবিত্র জল, মন্ত্রোচ্চারণ ও বিশেষ পূজার মাধ্যমে হবু মায়ের শরীরের সাতটি চক্রকে কেন্দ্র করে বিভিন্ন আচার সম্পন্ন করা…
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর শাখার ১০৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ড. মোহাম্মদ সিরাজুল ইসলামকে সভাপতি এবং রবিউল আউয়াল বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলের ১১৪ নম্বর সি/এ-তে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম (রাসেল) । নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও নবনির্বাচিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন পেশার…
বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত ‘গরীবে নেওয়াজ বহুমুখী সমবায় সমিতি লিঃ’-এর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও সদস্যদের সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সমিতির সঙ্গে যুক্ত ৬৪টি পরিবার তাদের বসতভিটা ও জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সমিতির মাধ্যমে জমি ক্রয়, বরাদ্দ ও মালিকানা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার সময় তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও পরবর্তীতে জমির কাগজপত্র, মালিকানা ও দখল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এতে অনেক পরিবার তাদের দীর্ঘদিনের বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছেন। অভিযোগকারীদের দাবি, সমিতির আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। সদস্যদের কাছ…
ডেস্ক নিউজ : দেড় মাসেরও বেশি সময় ধরে চলা মারাত্মক সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে এলএনজি সরবরাহ বাড়িয়ে দৈনিক ৯৮ কোটি ঘনফুটে উন্নীত করা হয়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদনের সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে মোট দৈনিক সরবরাহ দাঁড়িয়েছে ২৬০ কোটি ঘনফুটে। আমদানিকৃত এলএনজির নতুন কার্গো নিয়মিত পৌঁছানো শুরু করায় শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও সার্বিক গ্যাস সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, দেশে দৈনিক গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও সাধারণত ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট…
আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অদূর ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বের হুমকি হয়ে উঠতে পারে। তবে সেই আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার আগেই প্রযুক্তিটি যুক্তরাজ্যের অর্থনীতিতে ‘বড় ধরনের ঝুঁকি’ তৈরি করছে বলে সতর্ক করেছেন সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই ও জননীতি বিভাগের অধ্যাপক রিচার্ড হুইটল। তার মতে, এআই নিয়ে বিশ্বজুড়ে যে ব্যাপক উচ্ছ্বাস ও সম্ভাবনার কথা বলা হচ্ছে, তার আড়ালে অর্থনীতির জন্য বেশ কিছু ঝুঁকি ইতোমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত এআইনির্ভর হয়ে পড়ায় ভবিষ্যতে এই প্রযুক্তির খরচ বেড়ে গেলে অনেক প্রতিষ্ঠান বড় ধরনের সংকটে পড়তে পারে। বিবিসিকে দেওয়া এক বক্তব্যে অধ্যাপক হুইটল বলেন, এআই নিয়ে চলমান উন্মাদনার আড়ালে যুক্তরাজ্যের অর্থনীতিতে বর্তমানে…
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ইলিশের ঘাটতি পূরণে ভারত থেকে বড় পরিমাণে মাছ আসছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ পাঠানো হতে পারে। সাধারণত বাংলাদেশ থেকেই ভারতে ইলিশ যায়। কিন্তু এবার দেশে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকেছেন। এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দর দিয়ে পাঠানো হচ্ছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও এসেছে। হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত বোয়াল, রুই, পারশে…
ডেস্ক নিউজ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে এক অজ্ঞাতপরিচয় শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের ওপরের অংশে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত অপর শিশুর বয়স ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভবনের আটতলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই…
ক্রীড়া ডেস্ক : ব্রাজিল জাতীয় ফুটবল দলে সুপারস্টার নেইমারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে দলের আশানুরূপ ফল না পাওয়ার পর এবার তরুণ প্রজন্মের ফুটবলারদের সমন্বয়ে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল নতুন করে ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনএন এস্পোর্তেস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার নিজেই জাতীয় দলে আর না ফেরার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নেইমারের অনন্য দক্ষতার প্রশংসা করে কোচ বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া…
ক্রীড়া ডেস্ক : গত কয়েক বছর ধরে টেস্টে অনেকটাই ধারবাহিক বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারিয়েছে টাইগাররা। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। বিসিবির একটি সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড দল। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়বে মিরপুর শেরে-ই…