Author: Reporter

ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) গুলশান কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সৌজন্য সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। রাশিয়ান রাষ্ট্রদূত জানান, রূপপুর প্রকল্পের কারিগরি ইস্যুগুলো দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে বর্তমানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল থানার পুলিশ। তাদের নাম ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না ও আলমগীর মন্ডল। অভিযোগ রয়েছে, অতিরিক্ত মুনাফায় মুদ্রা ভাঙানোর প্রলোভন, কখনো পুলিশ সেজে ও ভয়ভীতি দেখিয়ে পর্যটকদের প্রতারিত করতেন তারা। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ২ নম্বর টার্মিনালের কাছে অভিযান চালিয়ে স্থানীয় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, স্থলবন্দরের বাইরে যশোর রোড বরাবর বিদেশি মুদ্রা বিনিময়কারী বিভিন্ন কাউন্টারের সামনে ঘোরাফেরা করতো ওই দুই ব্যক্তি। বাংলাদেশি পর্যটকদের ভুল বুঝিয়ে, বেশি হারে মুদ্রা বিনিময়ের প্রস্তাব দেওয়া হতো। আবার কখনো পুলিশের নাম ব্যবহার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০০ জন আটকা পড়ে আছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ছয়তলা ওই ভবনটি ধসে পড়ে। এতে নিহতের পাশাপাশি ১৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। উদ্ধারকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করার চেষ্টা চালাচ্ছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে আনছেন। স্থানীয়রাও হাতে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে যোগ দিচ্ছেন। এক ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে জীবিত এক শিশুকে উদ্ধারের দৃশ্যও দেখা গেছে। গাজার বেসামরিক…

Read More

ডেস্ক নিউজ : মাদক গ্রহণের সন্দেহে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার খবর পেয়ে চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদ গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ রয়েছে এবং তিনি কর্মস্থলেও অনুপস্থিত। পুলিশ একাধিকবার তার বাসায় গিয়েও কোনো সন্ধান পায়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত মঙ্গলবার ও আজ বুধবার পুলিশ সদস্যরা এসআই মামুনের বাসায় খোঁজ নিতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮…

Read More

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেনিনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে আফ্রিকার দলটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে মেসির বিদায়ী ম্যাচ। গত আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলাটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। তবে বিশ্বকাপের ফাইনালের পরই বিদায় না নিয়ে দেশের মাটিতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার আন্তর্জাতিক সূচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩…

Read More

ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বশেষ কয়েক মৌসুমে ব্যবহৃত হয়েছে ডিউক বল। এবার আবারও কোকাবুরা বলে ফিরছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট। বল পরিবর্তনের প্রভাব ব্যাটিং, পেস ও স্পিন- তিন বিভাগেই পড়বে বলে মনে করছেন ক্রিকেটাররা। তবে কোকাবুরা বলে তুলনামূলক বেশি রান হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী রাব্বির মতে, ডিউক বলে পেসাররা বেশি সহায়তা পাওয়ায় ব্যাটারদের কিছুটা টেকনিক্যাল পরিবর্তন আনতে হয়েছিল। কোকাবুরা বল অবশ্য ছোটবেলা থেকেই খেলে আসায় সেটির সঙ্গে মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ হবে। তিনি বলেন, ‘ডিউক বলে বোলাররা একটু বেশি সাপোর্ট পেত। বলটা বেশি সুইং করত। ওই কারণে কিছু টেকনিক্যাল পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু…

Read More

বিনোদন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৬ সালে অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ক্ষতিপূরণ ১ ইউরো (১৪২ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালত এই প্রতীকী ক্ষতিপূরণের রায় ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছে একজন আইনজীবী। আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডাকাতির ঘটনায় আদালতে কার্দাশিয়ান নিজের প্রাণ হারানোর শঙ্কার কথা সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। সাজাপ্রাপ্ত আসামিদের কাছে কার্দাশিয়ান নিজেই এই সামান্য পরিমাণ প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেছিলেন। গত বছর প্যারিসের আদালত আটজনকে দোষী সাব্যস্ত করার পর কার্দাশিয়ান ডাকাতির ঘটনাটি ভুলে থাকার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। তিনি ওই ঘটনাকে ‘জীবনের ভীতিকর অভিজ্ঞতা’ হিসেবে মন্তব্য…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর ইয়ানবুতে তেল লোডিং কার্যক্রম বন্ধ রয়েছে। দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার পর কয়েক দিন ধরে বন্দরের এই কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। একই বিষয়ে শিপিং শিল্পের কয়েকটি সূত্রের বরাতে রয়টার্সও জানিয়েছে, ইয়ানবু বন্দরে তেল লোডিং স্থগিত রয়েছে। গত সপ্তাহে ইরান-সমর্থিত ইরাকি একটি সশস্ত্র গোষ্ঠী সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা চালায়। হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। এই পাইপলাইনের মাধ্যমে দেশের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর উপকূলে তেল সরবরাহ করা হয়। এরপর ইয়ানবু বন্দর থেকে জাহাজে…

Read More

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ‘ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস’। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস সংলগ্ন জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্টজাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি যার আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক রংপুর…

Read More

ক্রীড়া ডেস্ক : নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়েই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল এবং সে সময়ের সরকারও এর জন্য দায়ী। তিনি বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে, সংবাদমাধ্যমের প্রতিবেদন…

Read More