Author: Reporter
ক্রীড়া ডেস্ক : আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের বাকি দলটি আসবে বাছাইপর্ব বা সুপার সিরিজের বাধা পেরিয়ে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এছাড়া, বাছাইপর্ব বা সুপার সিরিজের লড়াই টপকে আসবে আরেকটি দল। মোট ১২টি দলকে নিয়ে আয়োজিত হবে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্ব। ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দক্ষিণ…
ক্রীড়া ডেস্ক : ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পথচলা শেষ হলো বড় ব্যবধানে হেরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হেরেছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দল। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হেরে হতাশাজনকভাবে মিশন শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হারে তারা। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল থমাস ডুলির দল। ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা গোছানো ফুটবল খেললেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ১১তম মিনিটে ওলে রোমেনির পাস থেকে লে বেকার গোল করে এগিয়ে দেন ইন্দোনেশিয়াকে। ২০তম মিনিটে নিজের…
ডেস্ক নিউজ : ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সমন্বয়কৃত নতুন দাম প্রতি লিটার ১০৮ দশমিক ৭৮ টাকা। এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বুধবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২ (খ) ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ মূল্য সমন্বয় করা হয়। বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফেব্রুয়ারিতে ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে। পরবর্তীতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং…
ডেস্ক নিউজ : প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসচেতনতা এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের গড় আয়ু বাড়লেও এটি একই সঙ্গে দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পারিবারিক সহায়তা ব্যবস্থাকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ…
আন্তর্জাতিক ডেস্ক : মাঝআকাশে দুই পাইলটের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফ্লাইদুবাইয়ের ইসরায়েলগামী একটি বিমান সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনার পর ওই ফ্লাইটের যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সৌদি আরবে ইসরায়েলি বিমান পাঠানোর অনুরোধ করে দখলদার ইহুদিবাদী দেশটি। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ইসরায়েলের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে উড্ডয়ন করে। বিমানটি সৌদি আরবে অবতরণ করার পর সেখানে আটকা পড়েন যাত্রীরা। তাদের ইসরায়েলে ফিরিয়ে আনতে ইসরায়েল সরকার সামরিক কিংবা বেসামরিক- যেকোনও একটি বিমান সৌদি আরবে পাঠানোর সম্ভাবনা বিবেচনা করছিল…
ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় ব্যবসার আড়ালে নিজ বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির অভিযোগে মশিউর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল ও তেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার খুচরা ও পাইকারি গবাদিপণ্যের দোকান রয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মশিউর দীর্ঘদিন ধরে নিজের ব্যবসার আড়ালে নিজ বাসাবাড়িতে নকল সয়াবিন তেল…
ক্রীড়া ডেস্ক : জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথমবারের মতো ওয়ানডেতে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পাহাড়সম রান তাড়ায় ওয়ানডে ক্যারিয়ারের সেরা ২২৩ রানের মহাকাব্যিক ইনিংস খেললেন শুভমান গিল। আর রোহিত শার্মা করলেন সেঞ্চুরি। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে ভারত। গুয়াহাটিতে বুধবার রান উৎসবের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের ৪০৫ রান ৩৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। ওয়াডেতে নিজেদের ইতিহাসেরই সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে ৭ উইকেটে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত। ওয়ানডেতে…
ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে অজিরা। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে আগামী ৯ অক্টোবর। একই ভেন্যুতে ১১ ও ১৪ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে ফিরলেন সানজিদা আক্তার মেঘল, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুনও হাবিবা ইসলাম পিংকি। নিগার সুলতানা জ্যোতির দল সবশেষ ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে…
বিনোদন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। আরও বলা হয়, এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত। বিএফআইইউর এই বার্তা দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে। সম্প্রতি সালমান…
ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সিটি কর্পোরেশনের উদ্যোগে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় পুলিশ, এসআরবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে, সকাল ১০টার পর মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা ১১টার পর সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও হকারদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কর্পোরেশন থেকে…