Author: Reporter
ডেস্ক নিউজ : টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি করা হয়েছে। আর অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি করা হয়েছে। নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এ তিন কর্মকর্তা উপসচিব থেকে যুগ্মসচিব…
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সেপ্টেম্বরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেলবাহী জাহাজের চলাচল ও পণ্য পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ব্যারেল তেল পরিবহন হয়েছে। এর পাশাপাশি পাইপলাইন ও হরমুজ এড়িয়ে যাওয়া বিভিন্ন বন্দর দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে প্রতিদিন আরও প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ যুদ্ধ শুরুর পরের সর্বনিম্ন অবস্থার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহের এই পুনরুদ্ধার বিশ্ববাজারে জ্বালানি সংকটের চাপ কিছুটা কমাতে পারে। তবে যুদ্ধপূর্ব স্বাভাবিক পরিস্থিতি এখনো পুরোপুরি ফিরে আসেনি। কেপলারের হিসাবে,…
ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’র (আইএল টি-টোয়েন্টি) আসন্ন নিলামে স্থান পেয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। এই তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা। আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামের জন্য তিন ক্যাটাগরিতে এই ১০ বাংলাদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের আইকন ক্যাটাগরিতে বাংলাদেশের এই তিন তারকার সঙ্গে আরও রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান…
ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমকে হত্যার আগে নানা পরিকল্পনা নেয় আসামিরা। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে, হত্যার পর কীভাবে নিজেদের সন্দেহের বাইরে রাখা যায়, সে বিষয়ে প্রস্তুতি নিয়েছিল অভিযুক্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হত্যার আগে ফাহাদ বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখেছিল। সেখানে অপরাধ সংঘটনের পর কীভাবে তদন্তকারীদের নজর এড়ানো যায়, সেসব বিষয় থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ঘটনার আগে ও পরে কয়েক দিন ফাহাদ নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বাইরে বের হতো। তার উদ্দেশ্য ছিল,…
ডেস্ক নিউজ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন পলিয়ানপুর বিওপির একটি টহলদল তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন—খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের জোমাত আলী গাজী (৫৭), পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মরিয়ম বেগম (৪১), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শিশু সরকার (৫১), খুলনার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের রওশনারা (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিয়া উপজেলার আকবর নগর গ্রামের মো. সীমান্ত (১৬) এবং কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের শামীমা খাতুন (৯)। বিজিবি সূত্রে জানা যায়, পলিয়ানপুর বিওপিতে কর্মরত নায়েক সুবেদার শ্রী তাপস কুমার…
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তার স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত…
ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে অন্যদিকে ডানদিকে ভারত তুলতেছে। বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের গ্যাস নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাসিস্টরা দেখেননি। কারণ তাদের গুরুজনদের রাগ হবে, এইজন্য তুলেন নাই। এজন্য বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্যাস নাই। আটটি গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করেছিল তারা দেখানোর জন্য। মন্ত্রী বলেন, আমরা…
ডেস্ক নিউজ : কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে আগামী ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। এ জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট সব শাখা ও যাত্রীবাহী এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে নবনির্মিত টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হবে। এ জন্য বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখা এবং যাত্রীবাহী এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দরের এটিএম, সিএনএস, নিরাপত্তা, ই/এম, সিভিল, ফায়ার ও এমটি শাখাকে…
ডেস্ক নিউজ : সুন্দরবনের বনদস্যুরা একটি ট্রলারসহ মুক্তিপণের দাবিতে আরোও ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকা থেকে এসব জেলেদের অপহরণ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া, কালামেয়া, আমবাড়ীয়া ও ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে আরো ৬ জেলেকে অপহরণ করে। এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, গতকাল গভীর রাতে বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বহরে হামলা চালায় বনদস্যু…
ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে ২৯৬ রানের লক্ষ্য মোটেও ছোট নয়। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে যেন কোনো চাপই অনুভব করেনি স্বাগতিক ভারত। শুভমান গিল ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। রান তাড়ায় ভারতের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৩৫ বলে ৩২ রান করে রোহিত ফিরলে দ্বিতীয় উইকেটে গিলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। এই জুটিতেই ম্যাচের…