Author: Reporter
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মতবিনিময় হয়। উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ কুক। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। সহকারী প্রেস সচিব জানান, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক…
আন্তর্জাতিক ডেস্ক : টানা ২০ দিনের বেশি সময় ধরে ঘরছাড়া শিশুরা শিবিরের কাছের উপত্যকা থেকে বুনো শস্য ও গাছপালা কুড়িয়ে আনছে। তারপর নিজেরাই আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে ক্ষুধা মেটাচ্ছে। ইয়েমেনের তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরের বর্তমান চিত্র এটি। সম্প্রতি এই অঞ্চলগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এসে আশ্রয় নিয়েছেন। মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, এখানে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে। লড়াইয়ের মাত্রা বাড়ার কারণে প্রাণ বাঁচাতে এদের অনেককে দুই, তিন বা এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। শিবিরের তাঁবুগুলো বসবাসের জন্য মোটেই উপযুক্ত নয়। সেখানে বেঁচে থাকার জন্য একদম সাধারণ জিনিসগুলোরও বড় অভাব রয়েছে। বয়স্ক…
ক্রীড়া ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা দেশের বৈশ্বিক পরিচিতিতে রোনালদোর অসামান্য অবদানের কথা স্মরণ করে তার ভূয়সী প্রশংসা করেছেন। গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে বা মাঠে রাখেননি কোচ জর্জ জেসুস। কোচের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগের দিনই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই ফরোয়ার্ড। হুট করে তার এমন সিদ্ধান্তে পর্তুগিজ ফুটবল অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও এর প্রভাব…
বিনোদন ডেস্ক : বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি। রবিবার নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ ও প্রীতম। পোস্টে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারা আরও জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। নিজেদের মধ্যে আলোচনাকরে এবং পরিবারের সমর্থন নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রায় ৫ বছর প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছিলেন।
ডেস্ক নিউজ : চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চলতি মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অক্টোবর ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,…
ডেস্ক নিউজ : চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন। মৃত সাইফুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার আসমত আলী মোল্লা বাড়ির পল্লিচিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে পল্লি চিকিৎসা দিয়ে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তিন দিন আগে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে উন্নত…
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত চলার মধ্যেই অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে ইসরায়েলের। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষা রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ। এ সময়ে ইসরায়েলের অস্ত্র রপ্তানির পরিমাণ ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস, হিজবুল্লাহ, হুতি ও ইরানের সঙ্গে ইসরাইলের সংঘাত চললেও আন্তর্জাতিক বাজারে দেশটির অস্ত্রের চাহিদা বেড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানির বড় একটি অংশ গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বিশেষ করে আব্রাহাম চুক্তির আওতায় থাকা সংযুক্ত আরব আমিরাত…
ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন কুরকের চর এলাকার ইছামতী খালে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ভেকু (গ্রাফি) ও মাটিবোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন—তামিম ইসলাম (২২), মোহাম্মদ নিজাম (৫৪), মোহাম্মদ রাকিব (২৪), সমেজ সরকার (৩৮), হাসানুজ্জামান আশিক (২২), মোহাম্মদ কাইয়ুম হোসেন (৩০) ও মোহাম্মদ আরিফুল ইসলাম (২৫)। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে…
ক্রীড়া ডেস্ক : টিকেটের চড়া দামের কারণে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি পুরোপুরি পূর্ণ না হলেও, বড় জয় নিয়ে নিজেদের এশিয়া সফর সফলভাবে শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ভারতকে। যদিও কাঙ্ক্ষিত মন ভোলানো ফুটবল উপহার দিতে পারেনি সেলেসাওরা, তবে নিজেদের শক্তি, সামর্থ্য আর ঐতিহ্যের ব্যবধান ঠিকই মাঠে ফুটিয়ে তুলেছে তারা। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের ম্যাচে আশাব্যঞ্জক উন্নতির ছাপ রেখেছে ভারতীয় দলও। শনিবার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন উদীয়মান তারকা এস্তেভাঁও। এরপর আক্রমণ…
ডেস্ক নিউজ : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন। শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তৌফিক ইমরোজ খালিদী।