Author: Reporter
বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এ সংস্কারকাজ চলছে বেশ কয়েক মাস ধরেই। সে কারণে পরিবার নিয়ে অন্যত্র থাকছেন শাহরুখ খান। তবে ঠিক কেমন বদল করা হবে শাহরুখের বাড়িটি? নতুন তলা যোগ করা হবে কি? বদলে যাবে পুরো রূপ?— সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বলিউডের অন্যতম প্রযোজক আনন্দ পণ্ডিত। এর আগে ২০০০ সালের শুরুর দিকে আনন্দ পণ্ডিত তার বিলাসবহুল রিয়েল এস্টেট সংস্থা ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটি’ প্রতিষ্ঠা করেন। সংস্থার প্রথম প্রকল্প থেকেই তিনি বলিউডের তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। আনন্দ বলেন, দারুণ ক্রেতা পেয়েছিলাম ওই প্রজেক্টে। অভিনেতা হৃতিক রোশন দুটি তলা…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার একটি খসড়া আইন অনুমোদন করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘হরমুজ প্রণালীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ’ পরিকল্পনার তৃতীয় ধারা অনুমোদন করেছে কমিশন। এই ধারায় প্রণালী দিয়ে চলাচলের অনুমোদন পাওয়া দেশগুলোর জাহাজ থেকে ইরানের দেওয়া বিভিন্ন সেবার বিপরীতে অর্থ নেওয়ার কথা বলা হয়েছে। কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তাসহ অন্যান্য সেবার জন্য ফি নেওয়া হবে। তিনি বলেন, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিজস্ব নিয়ম ও…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, আমরা খুব দ্রুত নতুন একটি ধাপে যেতে চলেছি। আমার বিশ্বাস, মিত্র দেশগুলো পরবর্তী ধাপে আমাদের সহায়তা করবে এবং আমরা এটি শেষ করব। তিনি আরও বলেন, সবাই জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি। আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এটাই মূল চ্যালেঞ্জ। স্পিকার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন। এটা আগের সব প্রশাসনেরই লক্ষ্য…
ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে আনুমানিক ২ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার (২৩ আগস্ট) উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলার সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ। অভিযানের বিষয়ে উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ক্রীড়া ডেস্ক : আগামী অক্টোবরে কলকাতায় ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই রবিবার ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতেই মূলত প্রতিনিধি দলটির এই সফর। তবে এখনই ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুপুরে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় প্রতিনিধি দলটি। সেখানে মাঠ ঘুরে দেখার পাশাপাশি ঘাস ও মাটির মান হাতে পরীক্ষা করেন তারা। মাঠের বিভিন্ন অংশের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি,…
ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে র্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার ২৬ বছরের ইতিহাসে এই প্রথম র্যাংকিংয়ে ৬ নম্বরে পজিশনে উঠে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করার পর তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর হালনাগাদ র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। ২৪ ম্যাচে তাদের মোট পয়েন্ট ১ হাজার ৮৭৮। বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে…
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই অভিনেতা। এতে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৬১ বছরের এই বলিউড তারকাকে। চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়, চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমির ইতোমধ্যে কঠোর ডায়েট ও মেদ ঝরানোর পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০০১ সালে ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত ‘লাগান’ ক্রিকেট ভিত্তিক গল্প দিয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করেছিল। তাই দীর্ঘ…
ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল। শুক্রবার (২১ আগস্ট) এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এর আগে আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন এ পদে থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ষোলো দিনের মাথায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩.৯০ ডলার মানে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে তেলের দাম একশ’ ডলারের নিচেই অবস্থান করছে। এর পেছনে কূটনৈতিক সমঝোতার চেয়েও বড় ভূমিকা পালন করেছে সাগরে চলাচলকারী ‘অন্ধকার ট্যাংকার’ বা জিপিএস ট্র্যাকিং কিংবা ট্রান্সপন্ডার বন্ধ রাখা জাহাজগুলোর এক অভিনব কৌশল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তুতে বিমান হামলা এবং বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য চরম যুদ্ধের মুখে পড়েছিল। এর পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি একশ’ ডলার ছাড়িয়ে যায়, যা বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম…
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত সমুদ্র থেকে সরিয়ে স্থলভাগের কোনো হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তা শনিবার (২২ আগস্ট) বলেছেন, আটক পাইলটদের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদেহ বলেন, পাইলটদের বর্তমানে যে স্থানে রাখা হয়েছে, সেটি চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত নয়। তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানান তিনি। বাঘেরজাদেহ বলেন, অসুস্থ ও আহত বন্দিদের ইরানে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাতারে একটি ‘এয়ার অ্যাম্বুলেন্স’ পাঠানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।…