Author: Reporter

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে উয়েফা। পাশাপাশি, এই বিতর্কিত প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত কোনো নথিপত্র যাতে নষ্ট না করা হয়, সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জশুয়া কুশনার, গ্রেগ মাফি, জেপি মরগান এবং ওপেন ইকোনমিক্স-এর কাছেও চিঠি পাঠিয়েছে। এতে তাদের জানানো হয়েছে, স্থগিত হয়ে যাওয়া ওই প্রস্তাবের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কারণে সংস্থাটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ইএসপিএন ইনফান্তিনোর উদ্দেশ্যে পাঠানো নথিপত্র সংরক্ষণ সংক্রান্ত একটি চিঠির একটি কপি সংরক্ষণ করেছে। চিঠতে প্রমাণাদি ধ্বংস করা থেকে বিরত থাকার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে…

Read More

বিনোদন ডেস্ক : চোখেমুখে ক্লান্তি, ঝরেছে অনেকটা ওজন, মাথা ঢাকা টুপিতে, ম্লান মুখ— সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে সালমান খানকে এমন লুকে দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকেই। এতে করে ভক্তদের মনে প্রশ্ন জাগছিল যে, সালমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কিনা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। অবশেষে সেই জল্পনার জবাব দিলেন অভিনেতা।  প্রশ্নের জবাব নিজেই দিলেন ‘ভাইজান’ নিজেই। সালমান জানান, ইচ্ছাকৃতভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন তিনি। এটি তার পরিকল্পিত ফিটনেস সফরেরই অংশ, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভাই সোহেল খানের সঙ্গে কথোপকথনের সময়েই নিজের ফিটনেস নিয়ে খোলাখুলি কথা বলেন সালমান। তিনি জানান, নিয়মিত শারীরচর্চা করছেন এবং ওজন কমিয়েছেন।…

Read More

ক্রীড়া ডেস্ক : নাহিদ রানার সাম্প্রতিক চোট সাইড স্ট্রেইন হলেও তাঁর শিনবোনেও ব্যথা আছে। ওদিকে অনেক দিন ধরে কাঁধের সমস্যায় ভোগা তাসকিন আহমেদকে যন্ত্রণা দিচ্ছে গোড়ালির বেড়ে যাওয়া হাড়ও। বাংলাদেশ দলের দুই পেসার তাঁদের সমস্যাগুলো নিয়ে সম্প্রতি পার্থে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। এরপর তাসকিন চলে গেছেন ডারউইনে, আজ সেখানে টেস্ট দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা নাহিদ আজ ফিরে এসেছেন দেশে। সাইড স্ট্রেইনের সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে। নাহিদের অস্ট্রেলিয়া যাওয়ার মূল উদ্দেশ্য ছিল শিনবোনের ব্যথা। ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে তিনি দেশে ফিরলেও ব্যথার বিষয়ে পার্থের চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। সংশ্লিষ্ট একটি সূত্র…

Read More

নিজেস্ব প্রতিনিধিঃ বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার ভাষায়’ কথা বলা শুরু করেছেন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন… সরকারকে পাঁচ বছর থাকতে দেব না। এ ভাষায় কথা বলতেন শেখ হাসিনা। “ওরা (আওয়ামী লীগ) ৯১ সালে যখন বিরোধী দলে ছিল, তখন বলেছিল যে, একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না। আজ একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আমাদের বিরোধী দলের নেতারা।” সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের এক আলোচনা সভায় স্থানীয়সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিরোধী দলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “বিরোধী…

Read More

দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৫১ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৬ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৩ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য…

Read More

ডেস্ক নিউজ : আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায়। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রবিবার বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার নদ-নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা নদীর পানি কয়েকটি স্থানে সতর্কসীমা ছুঁতে পারে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একই সময়ে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও…

Read More

ডেস্ক নিউজ : গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ বলে জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসীরা ২৮৫ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। গত বছর জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ডলার। দেশের রপ্তানি আয় যখন মন্থর, তখন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাওয়ায় আমদানি বিলসহ বৈদেশিক পরিশোধের দায় মেটাতে তা গুরুত্বপূর্ণ সহায়ক হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে জুলাই-মে সময়ে আমদানি ৬ দশমিক ২৬…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : নিচে দাউদাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন। চারপাশ ছাই করে দিচ্ছে রাক্ষুসে দাবানল। আগুন নেভাতে আকাশ থেকে পানি ছিটানোর কাজ চলছিল। চরম উৎকণ্ঠার মধ্যেই ঘটল আরেক ভয়াবহ বিপত্তি। মাঝ আকাশেই বিকট শব্দে ধাক্কা খেল আগুন নেভানোর কাজে থাকা দুটি হেলিকপ্টার! মুহূর্তের মধ্যেই একটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গ্রিসের এথেন্সের পশ্চিমে পসাথা অঞ্চলে। রবিবার ভয়াবহ দাবানল নেভানোর সময় ভাড়ায় চালিত দুটি ‘বেল’ হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এক ক্রুকে নিরাপদে উদ্ধার করা গেলেও দ্বিতীয়জনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে থানার প্রবেশমুখে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে সোয়াত জেলার কাবাল থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন বলেন, হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান। এতে চার পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হন। অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম *ডন* জানিয়েছে, হামলায় সাতজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর…

Read More

ডেস্ক নিউজ : টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ -এর…

Read More