Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বুধবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে বাংলাদেশের সঙ্গে এই প্রত্যাবাসন মিয়ানমার কবে শুরু করবে, সে বিষয়ে কোনো সময় জানাননি আনোয়ার ইব্রাহিম। বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে এটিই প্রথম পদক্ষেপ। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অন্যতম বড় আশ্রয়স্থল বাংলাদেশ ও মালয়েশিয়া। দেশ দুটিতে এই অঞ্চলের অন্যতম বৃহৎ রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী বাস করছে। এর মধ্যে ২০১৭ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ও…
ডেস্ক নিউজ : চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটা এই দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মোরশেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন মোরশেদ। এ সময় পেছন দিক থেকে একটি পিডিবির শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে এগোচ্ছিল। ট্রেনের ইঞ্জিন পেছনে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিওতে…
ক্রীড়া ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ব্যবসায়িক মূল্যেও নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ১১ শতাংশের বেশি বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এটি টানা দ্বিতীয় বছর আইপিএলের ব্যবসায়িক মূল্যে দুই অঙ্কের প্রবৃদ্ধি। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বসেরা ক্রিকেটারদের আকর্ষণ, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী বাণিজ্যিক কাঠামো তৈরি করেছে লিগটি। আইপিএলের আর্থিক শক্তির বড় উদাহরণ হিসেবে চলতি বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।…
ক্রীড়া ডেস্ক : সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে। বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইগারদের নেতৃত্ব দেবেন। ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই। বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল…
বিনোদন ডেস্ক : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুলাই দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্রসহ, সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ সিনেমা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে মার্ক রাফেলোও রয়েছেন এই ছবিতে। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে, যার চরিত্রটি এখনো রহস্যে…
আন্তর্জাতিক ডেস্ক : চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের অধিকাংশ সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী অবস্থান’ রয়েছে। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, “আমি এক ঘণ্টারও কম সময়ে তাদের বেশিরভাগ সেতু ধ্বংস করে দিতে পারি… আমি বিদ্যুৎকেন্দ্রগুলো অচল করে দিতে পারি, একদিনের মধ্যেই তাদের সব বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে।” তিনি বলেন, “মানুষ চায় আমি যেন তাই করি… আমার মনে হয় প্রায় ৯ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন, সেতুবিহীন হয়ে পড়বে… এটি একটি অত্যন্ত নাজুক ভারসাম্য। আমার মনে হয় এই মুহূর্তে…
ডেস্ক নিউজ : বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এজন্য আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানের সুযোগ তৈরি করে জানাবেন বলে তারেক রহমানকে জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব বলেন। প্রতিমন্ত্রী জানান, আমরা আশা করছি দুই সপ্তাহ পর ত্রুটিপূণ ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পুরোপুরি চালু করা যাবে। গ্যাস সংকটে সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৭ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেন। যা আজ আমাদের শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে হস্তান্তর…
আন্তর্জাতিক ডেস্ক : নাসার ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে স্পেসএক্স। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইটে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নির্ধারিত স্থানে অবতরণ করেছে রকেটটি, যা ভবিষ্যতের চন্দ্র ও মঙ্গল অভিযানের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ২০২৮ সালের মধ্যে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নে স্টারশিপ রকেটের সফলতা আরও একধাপ এগিয়ে দিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও স্পেসএক্সকে। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই পুনর্ব্যবহারযোগ্য রকেটের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্টারশিপ রকেটটি…
ডেস্ক নিউজ : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি স্পারের প্রায় ৬৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে ১২ জুলাই এই বাঁধের সামনের অংশের ৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়। এতে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় পড়েছেন নদী পাড়ের মানুষ। তারা বাধ্য হয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ…
ক্রীড়া ডেস্ক : দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের সাবেক ফুটবলার বোরহা ফেরের। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। বোরহা ফেরেরের মৃত্যুতে শোক জানিয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক এই ফুটবলারের অবদান, পেশাদারিত্ব এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে তার স্মৃতি তুলে ধরা হয়। রিয়াল মাদ্রিদের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০০২-২০০৩ মৌসুমে ক্লাবের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলা বোরহা ফেরেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব। বিবৃতিতে…