Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও থামেনি মৃত্যুর মিছিল। দুর্যোগকবলিত এলাকার নদীতে ভেসে যাওয়া মরদেহ পাওয়া যাচ্ছে অনেক দূরের জেলাগুলোতেও। এতে একদিকে যেমন মৃতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে মর্গগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবারের প্রবল বন্যায় রাসুয়া ও নুয়াকোট জেলার বহু মানুষ মারা যান। কিন্তু পানির তীব্র স্রোতে তাদের অনেকের মরদেহ ভেসে চলে যায় ভাটির দিকে। পরে চিতওয়ান, তানাহুন, নাওয়ালপারাসি ও অন্যান্য জেলায় মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এর মধ্যে একটি মরদেহ রাসুয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরের লুম্বিনি প্রদেশেও পাওয়া গেছে। নেপালের সীমান্তবর্তী…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৭৯ জন নিহত এবং ৯৭৭ জনের বেশি নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ঘটনায় আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে দুই দেশের হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ২ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় অন্তত ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি সহায়তার প্রয়োজনের মধ্যে পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি)। বুধবার হিমালয়ের নেপালের লাংটাং ন্যাশনাল পার্ক এলাকায় একটি বিশাল হিমবাহের অংশ ভেঙে পড়ে। এতে বিপুল পরিমাণ পানি, কাদা,…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। রবিবার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ব্যানারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার তাসকিন আহমেদ দলের সঙ্গে দেশে ফিরেননি। এই চার ক্রিকেটার অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে চার ক্রিকেটার পরিবারসহ দেশে ফিরবেন ছুটি কাটিয়ে। বাকি ক্রিকেটাররা গতকাল রাতে ম্যাকেই থেকে ব্রিসবেন ও সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরছেন। টেস্ট শেষ হওয়ার পরপরই টিকিট না পাওয়ায় ক্রিকেটারদের দেশে…
ক্রীড়া ডেস্ক : পর্দা উঠছে নারী এশিয়া কাপের দশম আসরের। শুক্রবার (২৮ আগস্ট) উদ্বোধনী ম্যাচে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং। এই মহাদেশীয় টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশসহ ৮টি দেশ। এবারের এশিয়া কাপে ধারাভাষ্য দেবেন ৮ জন। তাদের মধ্যে আছেন এক বাংলাদেশিও। মাজহার উদ্দিন অমি এবারের নারী এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন। শুক্রবার (২৮ আগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অফিশিয়াল ফেসবুক পেজে নারী এশিয়া কাপের আট ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে। ক্যাপশনে এসিসি লিখেছে, ‘এশিয়ার সবচেয়ে বড় নারী ক্রিকেট টুর্নামেন্টের ধারাভাষ্য আপনাদের কাছে পৌঁছে দেবেন যেসব কণ্ঠ। পরিচিত হয়ে নিন ২০২৬ নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলের সঙ্গে।’ আট ধারাভাষ্যকারের…
বিনোদন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৩৫ বছর বয়সী অঙ্কিত গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। তার হাতে ছিল জিমের কিট ব্যাগ। এরপর নিজের গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় চার অস্ত্রধারী তাকে অনুসরণ করতে শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির কাছে পৌঁছানোর আগেই অঙ্কিতকে লক্ষ্য করে হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। প্রায় ২৫ সেকেন্ড ধরে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয়। হামলাকারীদের…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাসুয়া জেলা ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির পুলিশ সর্বশেষ এ তথ্য জানিয়েছে। বন্যার পর বিভিন্ন এলাকায় জমে থাকা কাদার নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে নেপাল পুলিশ ৩৫৯ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল। কয়েক ঘণ্টার ব্যবধানেই মৃতের সংখ্যা আরও ৩০ জন বেড়েছে। উদ্ধারকাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকস্মিক বন্যার সময় যারা ঘটনাস্থলে ছিলেন, তাদের অনেকেই প্রবল স্রোতের সঙ্গে আসা কাদা, পাথর ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন। ফলে উদ্ধারকারীদের এখন কাদার…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের তিনটি প্রধান বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। চুরি করা তথ্য ফেরত দেওয়ার বিনিময়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে মুক্তিপণও দাবি করেছে সাইবার অপরাধীরা। আক্রান্ত বিমানবন্দরগুলো হলো- ম্যানচেস্টার, ইস্ট মিডল্যান্ডস ও লন্ডন স্ট্যানস্টেড। তিনটিই ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি)-এর মালিকানাধীন। এমএজি জানিয়েছে, সপ্তাহান্তে সংঘটিত এই সাইবার হামলায় গ্রাহকদের যোগাযোগের তথ্য, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোডসহ বিভিন্ন তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। তবে যাত্রীদের ব্যাংক বা অর্থ পরিশোধসংক্রান্ত কোনও তথ্য আক্রান্ত সিস্টেমে সংরক্ষিত ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এমএজি জানিয়েছে, হ্যাকাররা চুরি করা তথ্য ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি…
ডেস্ক নিউজ : ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াদৌড়ির চরম পরিণতি ভোগ করতে হয়েছে ১২ বছরের দুই শিশুকে। এর মধ্যে ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অপর শিশু মো. সাজেদুল শেখ গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সামনে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল শেখও একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ছাদে উঠে দুই শিশু দৌড়াদৌড়ি করছিল। চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের…
ক্রীড়া ডেস্ক : কলম্বো টেস্ট জয়ের স্বপ্নে বিভোর ছিল ভারত। তবে সেই স্বপ্ন ধূলিস্বাৎ করেছেন লঙ্কান ব্যাটার সোনাল দিনুশা। তার জোড়া সেঞ্চুরিতে জয়বঞ্চিত হয়েছে ভারত। ড্র করে মাঠ ছেড়েছে দুই দল। এতে লাভবান হয়েছে বাংলাদেশ। কলম্বো টেস্ট ড্রয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের পেছনেই অবস্থান করছে ভারত। সেই সঙ্গে তাদের ফাইনালে উঠার সম্ভাবনা কমে গেছে অনেকাংশে। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে পাঁচটি জয়ের বিপরীতে পাঁচটিতে হেরেছে ভারত। আর একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে ৫১.৫২ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তারা। ভারতের ঠিক উপরেই অবস্থান বাংলাদেশের। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে…
ক্রীড়া ডেস্ক : হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ থামিয়ে দিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। গত পরশু এইচপি হেরেছিল ২১ রানে। ডারউইনে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে জয়ে ফিরল ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ এইচপি খেলছে ডারউইনে। ২২ থেকে ২৫ আগস্ট টানা চার দিন নেপাল, হোবার্ট হারিকেন্স একাডেমি, ভিক্টোরিয়া সিএ এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে খেলেছে এইচপি। যার মধ্যে শুধু অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছেই হেরেছে বাংলাদেশ এইচপি। এক দিন বিরতি দিয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্যে নেমে বিধ্বংসী শুরু করেন নিউজিল্যান্ড ‘এ’ দলের দুই ওপেনার ক্যাটেনে ক্লার্ক ও ম্যাক্স…