Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কৌশাম্বী জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন এলাকায় মানৌরি পাওয়ার হাউসের কাছে এ বিস্ফোরণ ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গুরুতর আহত আরও পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কারখানার…
ডেস্ক নিউজ : লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, তরুণ সমাজকে খেলার মাঠে ফেরাতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। তরুণদের খেলাধুলা ও সংগীত চর্চায় এগিয়ে নিতে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়ামের পাশাপাশি একটি করে ক্রীড়া ও সংগীত একাডেমি গড়ে তোলা হবে বলে জানান তিনি। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সরকারি আদিতমারী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্ম তা ভুলতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এসব ঐতিহ্য তুলে ধরতে হবে। গ্রামীণ ঐতিহ্য ফেরাতে আজকের এই আয়োজন পর্যায়ক্রমে পুরো আসনের…
ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে মেসির দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হলো। ২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পাশাপাশি দুইবার কোপা আমেরিকা এবং একবার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন তিনি। এছাড়া, ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপে ফাইনালে হেরে রানার্সআপ হন। জাতীয় দলের হয়ে মেসির গোল সংখ্যা ১২৫টি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে মেসি জানান, এই সিদ্ধান্ত তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে এখন…
ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মোহাম্মদ নবি সিপিএল ছেড়ে গেলে তার পরিবর্তে খেলবেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিতে হতে পারে। তবে গায়ানার সঙ্গে মিরাজের চুক্তি কত ম্যাচের জন্য হয়েছে, তা এখনো জানা যায়নি। আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান। সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে আফগানিস্তান। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের উদ্দেশে রওনা হবেন নবি। ফলে সিপিএলের…
বিনোদন ডেস্ক : বক্স অফিসে আধিপত্য ধরে রেখে নতুন ইতিহাস সৃষ্টি করেছে টম হল্যান্ড অভিনীত সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বজুড়ে আয়ের তালিকায় জেমস ক্যামেরনের বহুল আলোচিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ছবিটি। দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমাটি বৈশ্বিক বক্স অফিসে ২৩৩ কোটি (২.৩৩ বিলিয়ন) মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। রবিবার পাওয়া স্টুডিওগুলোর আনুমানিক হিসাব অনুযায়ী, টানা পঞ্চম সপ্তাহান্তেও উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহ থেকে এ সপ্তাহে ছবিটি আয় করেছে ২ কোটি ২২ লাখ (২২.২ মিলিয়ন) মার্কিন ডলার। এর ওপর…
ডেস্ক নিউজ : রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সংকট হিসেবে না দেখে বাংলাদেশের জন্য একটি কৌশলগত ও রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করে নতুনভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক সামি হামদি। তিনি বলেছেন, শুধু কূটনৈতিক প্রচেষ্টা দিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব নয়। এর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো প্রয়োজন। রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত ‘মুভ টাউন হল: বিয়ন্ড দ্য ক্যাম্পস-বাংলাদেশ অ্যাজ দ্য আর্কিটেক্ট অব রোহিঙ্গা রিটার্ন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সামি হামদি। অনুষ্ঠানটি হিউম্যান কনসার্ন ইউএসএর অংশীদারত্বে আয়োজিত হয়। সামি হামদি বলেন, রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ বর্তমানে…
ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত বক্তাদের অংশগ্রহণে দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের তারা জানানো হয়েছে, কিছু বিতর্কের জন্য এই আলোচনা সভার অনুমতি দেওয়া হচ্ছে না। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছিলেন আয়োজকেরা। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এই আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজক ছিল নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি)। আলোচ্য বিষয় ছিল, ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’। এফসিসি এ অনুষ্ঠান আয়োজন করেছিল…
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১৪ হাজার ৯০৫ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে ৪ হাজার ১১০ জনকে। আর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৩৪৮ জন। এ ছাড়া…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। রবিবার দেশটির পুলিশের দেয়া সবশেষ তথ্যে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকাল পৌনে ছয়টায় পর্যন্ত বুধবার থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। পৃথক আরেকটি তথ্যে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এনডিআরআরএমএ) জানিয়েছে, ৭৮১ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৫০২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে এটি উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে নেপালের একাধিক সংস্থা থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং সরকারি পরিসংখ্যানের সাথে সবসময় সেই তথ্যের মিল থাকে না।
ডেস্ক নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে বাধা দেওয়ায় তার বাবাকে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। রবিবার বিকেলে এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা মো. আব্দুল মান্নান (৫০)। তিনি উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানের ১৩ বছর বয়সী মেয়ে এনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের হৃদয় (২৬) তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও হৃদয় কিশোরীকে অপহরণের…