Author: Reporter
ডেস্ক নিউজ : বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় দুর্ঘটনায় ৭ জন নিহতের রেশ না কাটতেই ফের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হয়েছে। তবে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার কাহালুর দিকে যাচ্ছিলেন।…
ক্রীড়া ডেস্ক : ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে বিদেশ সফরের জন্য ভিসা আবেদনের সময় হামজা নাজার যে তথ্য ও নথিপত্র জমা দিয়েছিলেন, সেগুলো নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে উঠে আসে, আবেদনপত্রে তিনি সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যও উপস্থাপন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করতে পিসিবি তিন সদস্যের একটি তদন্ত…
ক্রীড়া ডেস্ক : দাপুটে এক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে টাইগাররা। এই জয়ে চার ম্যাচে দুই জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ইউএসএসএ। ডেভিড টীগারের ৫৭ বলে ৭২ এবং লুডউইচ স্কুল্ডের ৫৭ বলে ৫১ রানের ইনিংসে একসময় দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ১২৬ রান। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। শেষ…
বিনোদন ডেস্ক : যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দীর্ঘদিন পর দেশে ফেরেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাকে দেখতে তার গুলশানের বাসায় গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা। সেখানে অভিনেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খবরাখবর নেন তিনি। পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রোজিনা। ফেসবুকে অভিনেতার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। অভিনেতার চিকিৎসা-সংক্রান্ত আপডেট জানিয়ে এই অভিনেত্রী আরও…
ডেস্ক নিউজ : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলোচিত ও সমালোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে বাহিনীর দায়িত্বে বড় ধরনের পরিবর্তন না থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কয়েকটি নতুন বিধান। প্রস্তাবিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো, এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। এসব অভিযোগ গ্রহণ, তদন্ত এবং নিষ্পত্তির জন্য পৃথক একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন তেহরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালালে, মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যুৎহীন বা ‘ব্ল্যাকআউট’-এর কবলে ফেলবে। একইসঙ্গে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি সুনির্দিষ্ট তালিকাও তুলে ধরেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। তবে গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশার কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা এএফপি-কে বলেন, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালান, তবে ইরান উপসাগরীয় দেশগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ‘ব্ল্যাকআউট’ করার…
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল(ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার(৬ আগস্ট) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, একই সময়ে শত শত শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। সংস্থাটি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত পক্ষগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেইগবেডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারায়, তা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।…
ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মির্জাপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই পরিস্থিতিতে বিদ্যুৎ অফিসে ঢুকে আব্দুল লতিফ (৩৩) নামে এক লাইনম্যানকে বেধড়ক পিটুনির খবর পাওয়া গেছে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার জামুর্কি পল্লী বিদ্যুৎ অফিসের সাব-স্টেশন অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর পল্লী বিদ্যুৎ বিভাগ বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। জামুর্কি বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বৃহস্পতিবার লাইনম্যান আব্দুল লতিফ অফিসে কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনের একদল লোক লাঠিসোঁটা নিয়ে অফিসে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে লাইনম্যান আব্দুল লতিফের ওপর…
ক্রীড়া ডেস্ক : চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না শরিফুল ইসলাম। তবে বাংলাদেশ দলের জন্য সুখবর পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি করছেন বাঁহাতি এই পেসার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি। জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ চোটে আক্রান্ত হয়ে দেশে ফিরতে হয়েছিল শরিফুলকে। বিশ্রাম শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেন তিনি। ধাপে ধাপে তার বোলিংয়ের চাপ বা ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ফিটনেস পরীক্ষার নির্ধারিত সময়ও এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের জন্য যে পরিমাণ বোলিং ওয়ার্কলোড দরকার, সেটি পূরণ…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে সিউল পুলিশ। পুলিশ কেএফএর কার্যালয়ে তল্লাশির পর বেশ কিছু নথি জব্দ করেছে। সাবেক কোচ হং মিয়ং-বোর নিয়োগ কাজে বাধা দেওয়ার অভিযোগের তদন্ত চলছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। ৫৭ বছর বয়সী হং গত জুনে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালে হংকে নিয়োগ দেওয়ার পর থেকেই কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে দলটি…