Author: Moon

বিনোদন দেস্কঃ ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়া প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কাউকে প্রকাশ্যে দেখা গেলেই কিংবা কারও সঙ্গে ছবি প্রকাশিত হলেই প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয় বলে জানিয়েছেন তিনি। তবে এ ধরনের প্রতিটি খবরের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী। সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি নিয়ে নিজের মনোভাবের কথা জানান ডাকোটা। তিনি বলেন, নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও কখনো কখনো সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’—এ ধরনের খবর হিসেবে উপস্থাপন করা হয়। ডাকোটার মতে, ইন্টারনেটে ছড়িয়ে…

Read More

বিনোদন দেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সমঝোতা নিয়ে দর কষাকষির মধ্যে অনলাইনে যোগাযোগের জন্য ইরানের কূটনৈতিক মিশনগুলো একটি অপ্রত্যাশিত উপায় খুঁজে পেয়েছে। তারা ভারতীয় চলচ্চিত্রের অ্যাকশনভিত্তিক বিভিন্ন ভিডিও শেয়ার করছেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তেলুগু তারকা নান্দামুরি বালাকৃষ্ণের একটি জোরালো দৃশ্য শেয়ার করে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণের প্রেক্ষিতে হায়দারাবাদ অবস্থিত ইরানের কনস্যুলেট এবার প্রভাসের ‘বাহুবলী’ সিনেমার শরণাপন্ন হয়েছে। তাদের সাম্প্রতিক পোস্টে এস.এস. রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার অন্যতম স্মরণীয় যুদ্ধের দৃশ্যটি তুলে ধরা হয়েছে, যেখানে প্রভাসের চরিত্রটিকে কালাকেয় বাহিনীর মোকাবিলা করতে দেখা যায়। কনস্যুলেটটি এই ক্লিপটির সাথে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে পেজেশকিয়ানের বক্তব্যের…

Read More

বিনোদন দেস্কঃ দারুণ সময় পার করছেন অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয়ের পর এই অভিনেতা মুম্বাইয়ের মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ (৩৩২.৬ মিলিয়ন) টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর দেখা সম্পত্তি নিবন্ধনের নথিপত্র অনুযায়ী, অভিনেতা অ্যাপার্টমেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে কিনেছিলেন। অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য আয়তন ২,৩৪১.৩৯ বর্গফুট। এর সাথে ১৭৫.৪৫ বর্গফুটের বারান্দা যুক্ত হয়ে মোট আয়তন দাঁড়িয়েছে ২,৫১৬.৮৪ বর্গফুটে। নথিপত্র অনুযায়ী, এই সম্পত্তির সাথে তিনটি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। এই কেনাকাটার জন্য মোটা অঙ্কের স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর হাতে আসা নথিপত্র থেকে জানা যায়, এই লেনদেনের ক্ষেত্রে ১.৯৯ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ​​এবং…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে এবার দীর্ঘ সময় পর আবারও শাড়ি পরে নজর কাড়লেন অভিনেত্রী। মজার বিষয় হলো, বিয়ের পর এই প্রথম শাড়ি পরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবিতে লাল টুকটুকে শাড়িতে একেবারে সাবেকি সাজে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিল মানানসই চুড়ি ও কানের দুল। চুল খোঁপা করে তাতে জড়িয়েছেন গজরা। কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র—সব মিলিয়ে নববধূর সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের দিনই শেষবার শাড়ি পরেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শাড়ি পরা হয়নি। এতদিন…

Read More

খেলাধুলা ডেস্কঃ ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা। সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার ঢাল হয়ে দাঁড়ালেন। আক্রমণ করে কর্নার থেকে একের পর এক গোলের সুযোগও এলো। কিন্তু গোলের ‘সোনার হরিণ’ খুঁজে পেল না বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। সব মিলিয়ে পাঁচবারের দেখায় এখনো জয়হীন বাংলাদেশ। চার হারের বিপরীতে এক ড্র।…

Read More

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে পহেলা অক্টোবর আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হবে। এ সময় দেশটির ক্রিকেট কর্মকর্তার পাশাপাশি আইসিসির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।আফ্রিকায় এই মেগা ইভেন্টটি শুরু হওয়ার ঠিক এক বছর আগেই এই ঘোষণাটি আসতে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক গৌরব গুপ্তার প্রতিবেদন অনুযায়ী, আইসিসি কেপটাউনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করবে। টুর্নামেন্টটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই মেগা ইভেন্টটি আয়োজন করবে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ৪৪টি ম্যাচ আয়োজন করবে এবং জিম্বাবুয়ে আয়োজন করবে ১০টি ম্যাচ। নামিবিয়াও তাদের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে…

Read More

শিক্ষা ডেস্কঃ তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। সোমবার ইউজিসিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। বাকি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন…

Read More

ইসলামিক ডেস্কঃ জীবনের ব্যস্ততায় আমরা অনেক কিছু নিয়েই ভাবি, কিন্তু নিজের ভেতরের মানুষটিকে জানার জন্য সময় দিই খুব কম। অথচ নিজের চিন্তা, অনুভূতি, শক্তি ও দুর্বলতাগুলো বুঝতে পারাই ব্যক্তিগত উন্নতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। নিজের ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিজেকে চেনা মানে শুধু নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানা নয়; বরং নিজের চিন্তা, অনুভূতি, শক্তি, দুর্বলতা, অভ্যাস ও আচরণকে গভীরভাবে বোঝা। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিজের সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আত্মসংশোধনের শুরুটাও হয় নিজের ভুল ও সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করার মধ্য দিয়ে। নিজেকে চেনার অন্যতম সহজ উপায় হলো নিজের কাজ ও আচরণ নিয়ে…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো। ফজর- ০৪:৩৪ মিনিট জোহর- ১১:৫০ মিনিট আসর- ০৪:০৮ মিনিট মাগরিব- ০৫:৫০ মিনিট এশা- ০৭:০৪ মিনিট সূর্যোদয় ভোর ০৫:৪৮ সূর্যাস্ত সন্ধ্যা ০৫:৪৮

Read More