Author: Moon
বিশেষ প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায়…
বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর বাজারগুলোতে উঠেছে শীতকালীন সবজি। তবে আগাম সবজি একটু বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ শুক্রবার মাছের চাহিদা ও দাম একটু বেশি। ২০০ টাকার নিচে কোনো মাছ নেই। আগে পাঙাশের দাম কম ছিল, আজ ২০০ টাকার উপরে। আজ (শুক্রবার) রাজধানীর বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি শিমের কেজি ১৫০ টাকা, ফুলকপি ৭০ টাকা পিস, মুলা ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে। তবে তুলনামূলক কিছুটা কম দামে শসা ৫০ থেকে ৬০…
বিনোদন ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে সিনেমার পর্দা দেখা মিলছে না বলিউড অভিনেত্রী অনুশকা শর্মান। পরিবারের সাথে সময় কাটছে তার। এর মধ্যে খবর হলো এই বলিউড অভিনেত্রী এবং তার পরিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকায় তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। ইয়ারি রোডে অবস্থিত ‘গোদরেজ স্কাইশোর’ প্রকল্পে মোট ৪৪.১ কোটি টাকা মূল্যের এসব অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। তিনটি অ্যাপার্টমেন্টই ‘টাওয়ার এ’-এর ২৪ তলায় অবস্থিত। টাইমস অফ ইন্ডিয়া’র-এর প্রতিবেদন অনুযায়ী, অনুশকা একটি অ্যাপার্টমেন্ট নিজের নামে কিনেছেন, তার বাবা-মা সংলগ্ন ইউনিটটি কিনেছেন এবং তৃতীয়টি তিনি ও তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি যৌথভাবে কিনেছেন। ‘সিআরই ম্যাট্রিক্স’-এর হাতে আসা সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, এই অভিনেত্রী প্রায় ১৪.৯ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের…
বিনোদন ডেস্কঃ ‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির প্রথম পর্ব মুক্তির পরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গত বুধবার দুপুর ১২টায় চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। মুক্তির ২৩ ঘণ্টার মধ্যেই প্রথম পর্বের ভিউ ছাড়িয়েছে ৪৭ লাখ। ইউটিউবের মন্তব্যের ঘরেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ‘এটা আমাদেরই গল্প’–এর পর নতুন ধারাবাহিকটির জন্য অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন। অভিনয়শিল্পী ও নির্মাতাদেরও প্রশংসা করেছেন দর্শকেরা। ‘এটা আমাদেরই গল্প’–এ অভিনয় করে আলোচনায় আসা দীপা খন্দকার, খায়রুল বাসার ও মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী নতুন ধারাবাহিকটিতেও রয়েছেন। তবে…
খেলাধুলা ডেস্কঃ আগামী ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওমানে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় আসরটির সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি করেছে, টুর্নামেন্টের সব কয়েটি ম্যাচ মাস্কাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ১ ও ২-এ অনুষ্ঠিত হবে। আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ এ’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘গ্রুপ বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে…
খেলাধুলা ডেস্কঃ ফিফা র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা জয় পেলেও প্রকাশিত নতুন তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি রোববার নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে। এতে রেটিং পয়েন্ট বাড়িয়ে মরক্কো ও ব্রাজিলকে পেছনে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। পর্তুগালের উত্থানে ব্রাজিল এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে। অন্যদিকে মালির সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো মরক্কো নেমে গেছে সপ্তম স্থানে। শীর্ষ চারেও অবশ্য কোনো পরিবর্তন হয়নি। স্পেনকে পেছনে রেখে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তালিকায় তৃতীয় ফ্রান্স এবং…
অর্থনীতি ডেস্কঃ দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার থেকে সরকারের বিদ্যমান ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম শুরু হলো। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় সরকারি ঋণ ব্যবস্থাপনার একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগে বাজার থেকে সরকারি সিকিউরিটিজ কিনে নেওয়া সম্ভব হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের এটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এ কার্যক্রমের ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ কমবে। একই সঙ্গে পুনঃঅর্থায়নের ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম করা এবং সরকারি…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১টি বিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদন অনুযায়ী, এগুলো মেরামত বা প্রতিস্থাপনে ১৯০ থেকে ৩৩০ কোটি ডলার লাগতে পারে। সিএনএন জানিয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ইতিমধ্যে অন্তত ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার। এই মোট ব্যয়ে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ধরা হয়নি। সিআরএসের প্রতিবেদন উদ্ধৃত করে সিএনএন জানায়, ক্ষতির তালিকায় অর্ধেকের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, বিমান সহায়তা এবং যুদ্ধক্ষেত্রে উদ্ধার অভিযানে এগুলো ব্যবহৃত হয়। তালিকায় অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান ও ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানও রয়েছে। বড় রাডারযুক্ত সেন্ট্রি লক্ষ্যবস্তু…
আন্তর্জাতিক ডেস্কঃ হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে এবং অপরটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করা হয়েছিল। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুতিদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে বাধা দেয় এবং ধ্বংস করে। আল-মালিকির ভাষ্য, ইয়েমেনের হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ওই দুই ক্ষেপণাস্ত্র সৌদি আকাশসীমায় পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।…
আবহাওয়া প্রতিবেদকঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও তা পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার এই বিদায়লগ্নেও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে…