Author: Moon

বিনোদন ডেস্কঃ প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ থেকে শুরু করে এআই বিতর্ক—কাজের ব্যস্ততার মধ্যেও নিজের এক অদ্ভুত ও অজানা গুণ নিয়ে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, তিনি নিজের জিভকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে সক্ষম। নিজের এই ব্যতিক্রমী দক্ষতাকে অবশ্য নিজেই বেশ রসিকতার সুরে ‘একদমই অনর্থক ও বেকার একটি কৌশল’ বলে বর্ণনা করেছেন বি-টাউনের এই জনপ্রিয় তারকা। আমেরিকান জীবনধারা ও ফ্যাশনবিষয়ক প্রকাশনা ‘দ্য কাট’-এর সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় অংশ নিয়েছিলেন জাহ্নবী। সেখানে তাকে এমন কোনো একটি লুকিয়ে রাখা দক্ষতার বিষয়ে জানতে চাওয়া হয়, যা সাধারণ মানুষের অজানা। এই প্রশ্নের জবাবে হাসিমুখেই তিনি তার এই ৩৬০…

Read More

বগুড়া ব্যুরোঃ বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকদের মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স’। সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক ও সাবেক পুলিশ স্টাফ কলেজের রেক্টর এম. নাজমুল হক। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবু হানিফের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, ট্রেজারার (ডেজিগনেট) অধ্যাপক মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল আহসান, মানবিক ও…

Read More

পর্যটক ডেস্কঃ কক্সবাজারে পর্যটকদের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করতে মোটরসাইকেল রেন্টাল ব্যবসায়ীদের কাছে ৩০টি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা যাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’ ভাবনাকে সামনে রেখে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, পর্যটকদের ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি কক্সবাজারের হোটেল সি গালে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলগুলো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত…

Read More

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ৫০টি বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জবাই করা পাখি বস্তায় ভরে গোপনে বিক্রিতে সহযোগিতা করায় দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ডাহিয়া-বিয়াস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। দণ্ডপ্রাপ্তরা হলেন পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও লিটন (৩০)। সহযোগী আবু হানিফকে ৭ হাজার এবং হোসেন আলীকে…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৫০ মিনিটে। আসরের সময় শুরু ৪টা ২ মিনিটে। মাগরিব ৬টা ৪৪ মিনিটে। এশার সময় শুরু ৬টা ৫৭ মিনিট। আগামীকাল ফজর শুরু ৪টা ৪১ মিনিটে আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৪৩ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে।

Read More

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮৭ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে…

Read More

বিনোদন ডেস্কঃ ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত অনুভূতি প্রকাশের ওপর গুরুত্ব দেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রতি নিজের ভালোবাসার কথা নাকি দিনে ১০ থেকে ১৫ বারও বলেন তিনি। শুধু নিজেই ভালোবাসার কথা জানান না, বিজয়কেও তার অনুভূতি মুখে প্রকাশ করতে মনে করিয়ে দেন রাশমিকা। সম্প্রতি প্রখর গুপ্তর একটি পডকাস্টে একসঙ্গে হাজির হয়েছিলেন বিজয় ও রাশমিকা। সেখানে তাদের সম্পর্ক, বিয়ে এবং দাম্পত্য জীবনে ভালোবাসা ধরে রাখার নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। রাশমিকার মতে, সম্পর্ক যত পুরোনোই হোক না কেন, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের অভ্যাস ধরে রাখা জরুরি। অনেক সময় দীর্ঘদিনের সম্পর্কে মানুষ ধরে নেন, সঙ্গী…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার সহশিল্পী ‘রূপা’ ছবির অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে বিনোদনপাড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গোবিন্দ ও কোমলকে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার মণ্ডপে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জোর জল্পনা-কল্পনা শুরু হয়। এর ধারাবাহিকতায় গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার পাশে দাঁড়িয়ে এবার সরাসরি কোমল রানি স্বর্ণকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ‘ড্রামা কুইন’ খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গত শনিবার নিজের ও গোবিন্দের মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের জবাবে কোমল একটি বেশ কড়া বার্তা পোস্ট করেন। মুম্বাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোমলের সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাখি…

Read More

খেলাধুলা ডেস্কঃ দীর্ঘদিন ধরে আলোচনা পরও ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ চালুর পরিকল্পনা থেকে সরে এলো আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিরোধিতার কারণে এই শীর্ষ সংস্থার পরিকল্পনাটি অন্তত ২০৩১ সাল পর্যন্ত আটকে গেছে। এর কারণে তারা অন্য কোনো বহুপাক্ষিক টুর্নামেন্টও চালু করবে না। বিট্রিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড উল্লেখ করেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’-র মতো একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে, যেখানে বিশ্বের প্রধান ঘরোয়া লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের মুখোমুখি হবে। আইপিএল, পিএসএল, বিবিএল, এসএ২০ এবং ‘দ্য হান্ড্রেড’-এর মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এতে…

Read More

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান। সদ্য সাবেক অধিনায়ক সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন তিনি। শাহিবজাদাকে নতুন অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফদের মতো তারকারদের। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই। এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তোলার পুরস্কারই যেন পেলেন শাহিবজাদা। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের। বিপরীতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদিই নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।…

Read More