Author: Moon
ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গু রোগীদের সেবা দিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। দায়িত্ব বণ্টনের সেই চিঠিও পৌঁছেছিল হাসপাতালে— রবিবার সকালে। কিন্তু তখন আর দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। সেই সকালেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক আঁচল রায়। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার এবং ৪২তম বিসিএসের এই চিকিৎসক ডেঙ্গুর করাল গ্রাসে প্রাণ হারালেন। রবিবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার স্বামী বিপ্লব চন্দ্র দাস সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, পেশাগত জীবনে সফল হওয়ার পথে যাত্রা শুরু করেছিলেন ডা. আঁচল রায়। মাত্র ৩০ বছর বয়সে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।…
শিক্ষা ডেস্কঃ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য। এ ঘটনায় কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী…
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে চোরাকারবারীদের হাত থেকে ৮ম-৯ম শতকের একটি প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া বেলেপাথরের তৈরি পিলারের অংশবিশেষটির ওজন প্রায় ৩২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে। রবিবার দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট ২০ বিজিবির ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধার অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন বস্তু হস্তান্তরের বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কতৃপক্ষের…
সিরাজগঞ্জ প্রতিনিধি: পানি কমা-বাড়ার সঙ্গে সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত তিন মাসে শাহজাদপুর, চৌহালী ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বাড়িঘর ও বিঘার পর বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে মসজিদ-মাদ্রাসা, বিদ্যালয়, বাজার ও অসংখ্য গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন মাসে শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের কুরসি ও ধীতপুর গ্রামে দুই শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। শ্রীপুর, ধীতপুর, কুরসি, বারপাখিয়া, গালা ইউনিয়নের মোহনপুর ও হাতকোড়া এলাকাতেও ভাঙন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এসব এলাকায় প্রায় দুই হাজার বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। সম্প্রতি ভাঙনকবলিত কুরসি বাজার এলাকায় বালুভর্তি বস্তা ফেলে ভাঙন রোধের…
বিনোদন ডেস্কঃ রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে হামলাটি হয়েছে বলে অভিযোগ করেছেন সালমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর নিউগ্রিনি প্রপার্টিজে থাকা স্টুডিওটিতে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মোবাইল ফোন, মানিব্যাগসহ কিছু মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন স্টুডিওটির সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্টরা। স্টুডিওতে থাকা প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় স্টুডিওর কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকায় এসে স্টুডিও…
বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা—দু’জনেই। জয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি একক ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ছবির সঙ্গে ছেলের উদ্দেশে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’ অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন…
খেলাধুলা ডেস্কঃ তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পাওয়ার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কত দিন মাঠের বাইরে থাকতে হবে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোল করার কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে চোটের ধরন জানতে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্রান্সের জাতীয় দল ছেড়ে মাদ্রিদে ফিরে যান এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশনের চোট ধরা পড়েছে। এই চোটের কারণে চলমান আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে আর মাঠে নামতে পারবেন না এমবাপ্পে। ফ্রান্সের সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে—বেলজিয়ামের বিপক্ষে…
খেলাধুলা ডেস্কঃ কর্মচাঞ্চল্য শেষে যে বয়সে অধিকাংশ মানুষই অবসরের জীবন উপভোগ করেন, সেই বয়সেও তোশিসুকে কানাজাওয়া বডিবিল্ডিংয়ের মঞ্চে দাপটের সঙ্গে লড়ে যাচ্ছেন। একই সঙ্গে জয়ী হচ্ছেন। ৯০ বছর বয়সী এই জাপানি বডিবিল্ডার সম্প্রতি ‘জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এর ৮৫-ঊর্ধ্ব বিভাগে সাতজন প্রতিযোগিকে পরাজিত করে তার ১৯তম জাতীয় শিরোপা জয় করেছেন। এই জয়ের ঠিক আগের দিনই তিনি ৯০তম জন্মদিন পালন করেছিলেন। হিরোশিমার বাসিন্দা কানাজাওয়া কয়েক দশক ধরে শরীরচর্চা ও বডিবিল্ডিংয়ের প্রতি নিজেকে উৎসর্গ করেছেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি আর্নল্ড শোয়ার্জনেগার এবং সার্জিও অলিভার মতো এই খেলার কিংবদন্তিদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার গৌরব অর্জন করেছেন। ১৯৩৬ সালে জাপানের শিমানে প্রিফেকচারে জন্মগ্রহণকারী কানাজাওয়া…
ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুর জ্বর নিয়ে অনেক মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন। কোন শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে? ১. ডেঙ্গুর লক্ষণগুলো কী? সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারও জ্বর আসতে পারে। এর…
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে তিন জনের মৃত্যু ও ১৩০ জন ভর্তি হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া আব্দুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনসারে, ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আগের দিন রাত ১০টা ২১ মিনিটে…