Author: Moon
বিনোদন ডেস্কঃ বলিউডের সুপারস্টার সালমান খানের নাম এবার যুক্ত হতে যাচ্ছে ভারতের চণ্ডীগড়ের এক বিশাল ও বিলাসবহুল আবাসিক প্রকল্পের সঙ্গে। স্থানীয় ও আন্তর্জাতিক আবাসন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেখানে নির্মাণাধীন একটি বহুতল ভবন ও আবাসন কমপ্লেক্সের নাম রাখা হতে পারে এই জনপ্রিয় অভিনেতার নামেই। এ সংক্রান্ত একটি প্রজেক্টের বিষয়ে আগামী বৃহস্পতিবার বাণিজ্য নগরী মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে। দ্য ফ্রি প্রেস জার্নাল-এর একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চণ্ডীগড়ের প্রস্তাবিত এই বহুতল আবাসন প্রকল্পটির জন্য ইতিমধ্যে তিনটি সম্ভাব্য নাম নিবন্ধন করা হয়েছে। এই তালিকাভুক্ত নামগুলো হলো ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী…
চবি প্রতিনিধিঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৯ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৯ জন শিক্ষার্থী। তারা হলেন- আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ ও এমবিবিএসের আফসানা…
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এলাকাটিতে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। লাঠি, কোনো প্রকার অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। নিষিদ্ধ থাকবে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত।…
নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনসংলগ্ন বিস্তৃত প্রাঙ্গণে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় আয়োজিত এ কার্নিভালে দিন ও রাতে পর্যটকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদন, খেলাধুলা, খাবার, সাংস্কৃতিক আয়োজন, অ্যাডভেঞ্চার ও পারিবারিক কার্যক্রম। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, কক্সবাজারে প্রতিবছর দেশি পর্যটকের সংখ্যা বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ বাড়ছে…
ইসলামিক ডেস্কঃ পথভোলা মানুষকে আল্লাহর পথে আনার কাজই দাওয়াতে তাবলিগের কাজ। এ কাজ কোনো ব্যক্তি বা দলের নয়। এ কাজ মহান আল্লাহ কর্তৃক প্রেরিত মহাপুরুষ নবী-রসুলদের কাজ। বিদায় হজের ভাষণে নবীজি (সা.) বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। মূলত তখন থেকেই নবীওয়ালা কাজটি উম্মতের জিম্মায় চলে আসে। সে থেকেই একদল মর্দে মুমিন দুনিয়ার সব ধরনের লোভলালসা, আরাম-আয়েশ ত্যাগ করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দাওয়াতে তাবলিগের মেহনত করে আসছেন। এই মেহনতের মূল লক্ষ্য মানুষের জীবনে ইমান ও আমলের চেতনা জাগিয়ে তোলা। মানুষ যেন তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে, তাঁর নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে পারে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী…
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৫ রোগী। এ চিত্র শুধু সরকারি হাসপাতালের। চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীরা এ হিসাবের বাইরে রয়েছেন। ফলে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিরূপণ করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে আক্রান্ত ১৩ হাজার ১৩২ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত চলতি বছরে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ১৩২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৪২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৪…
বিশেষ প্রতিবেদকঃ বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্প্রতি সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাখাওয়াত হোসেনকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এতে আরও বলা হয়- তার রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। কেন্দ্রের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি…
খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের প্রস্তুতি ও অবকাঠামো পর্যালোচনায় বসুন্ধরা স্পোর্টস সিটির (বিএসসি) তিনটি ক্রিকেট মাঠ পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বিএসসির সুযোগ-সুবিধার প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দিয়েছে প্রতিনিধি দলটি। মঙ্গলবার বিকেলে বিসিবির প্রতিনিধি দল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গিয়ে তিনটি ক্রিকেট মাঠ ঘুরে দেখে। এ সময় মাঠ, সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয় তারা। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থাপনা ও আয়োজনের অভিজ্ঞতা সরাসরি দেখার সুযোগ করে দিতে বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আগামী সপ্তাহে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের…
খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টিনার রোজারিও শহরের সেই ছোট্ট ছেলেটিরও আর দশজনের ফুটবল খেলতে ভীষণ ভালো লাগতো। কিন্তু একটা জায়গায় সে ছিলো অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। ফুটবলটাকেই সে করেছিল সাধনার মহামন্ত্র, ধ্যানের মতো নিয়েছিল জীবনের সঙ্গে মিশিয়ে। আর সেই ছেলেটির নাম লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম মেসির। শৈশব থেকেই বল পায়ে তার জাদু দেখা যেত। বয়স যখন মাত্র পাঁচ, তখনই লোকাল ক্লাব গ্রান্দোলির হয়ে খেলতে শুরু করেন। পরে যোগ দেন নিউয়েলস ওল্ড বয়েজে। কিন্তু ফুটবলে যতটা দ্রুত ছুটছিলেন মেসি, তার শরীর যেন ততটা দ্রুত বাড়ছিলো না। মাত্র ১১ বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। যে বয়সে অন্য শিশুরা…
বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন তারা। আর সেটি হবে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে। এর আগে, সবশেষ ২০১১ সালে ‘রা. ওয়ান’ ছবিতে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের…