Author: Reporter
বিনোদন ডেস্ক : বলিউড ও হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান মারা গেছেন। ফুসফুসের ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। মুশতাক খানের ব্যবসায়িক অংশীদার শিবম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসার পর একপর্যায়ে তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তবে প্রায় আট দিন আগে আবারও ক্যানসার ফিরে আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ক্যানসার…
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির ১০টি স্থানে এই হামলা চালানো হয়। তালেবান সরকারের দাবি, এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, গতকাল বুধবার আফগান সীমান্ত থেকে পাকিস্তানের দিকে একাধিক ড্রোন ছোঁড়া হয়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। পরবর্তীতে ওই হামলার জবাবেই আফগানিস্তানের ১০টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালানো হয়। তিনি সতর্ক করে দেন, তালেবান সরকারের যেকোনো ধরণের উস্কানিমূলক পদক্ষেপের এবার কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার পাকিস্তানের দিকে কোনো ড্রোন ছোঁড়ার কথা পুরোপুরি…
ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ একই পরিবারের চার সদস্য হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। নিখোঁজরা ও নিহত নারী কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ওই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক…
ক্রীড়া ডেস্ক : চলমান এশিয়ান গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হিটে ইমরানুর চতুর্থ হয়েও সব মিলিয়ে টাইমিংয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তন স্থান অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। পালোমা পার্ক স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১ এর ৫ নম্বর হিটে প্রতিযোগিতায় নেমে ইমরান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্হান অর্জন করেন। এই হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তারপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে সিঙ্গাপুরের লুইস (১০.৩৩) এবং চাইনিজ তাইপের ইয়াং (১০.৩৮) ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর…
বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত শাহরুখ। তাঁর সম্পদের অন্যতম অংশজুড়ে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস। হুরুনের তালিকায় শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। আর ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশন। তবে শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরে…
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভের কর্মসূচির ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদে সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম ডনের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকেই হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। সরকারের নির্দেশনার পর হাসপাতালগুলোও প্রস্তুতি শুরু করেছে। এতে নিয়মিত চিকিৎসাসেবায় কিছুটা প্রভাব পড়ছে বলে জানা…
ডেস্ক নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শিশুদের খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৪৫) নামের এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সকালে বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে কয়েকজন শিশুর খেলাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা…
ক্রীড়া ডেস্ক : এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক পেয়েছিল সেই ১৯৮৬ সালে। এরপর কেটে গেছে প্রায় চার দশক। এই দীর্ঘ বিরতির পর আবারও ব্যক্তিগত ইভেন্টে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে। মেয়েদের ৫২ কেজি ফাইট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশের জিন্নাত। এই রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ফ্লোরেন্তিনাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। ফলে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামার প্রয়োজন হয়নি জিন্নাতের। সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। সেমিফাইনালে উঠলেই কেন পদক নিশ্চিত হচ্ছে, সেটির ব্যাখ্যা…
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। যশ রাজ ফিল্মসের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানায়। এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে। রানি ও তার পরিবারের সঙ্গে সম্প্রতি নানা অনুষ্ঠানে প্রায় দেখা যেত কৃষ্ণাকে। মায়ের সঙ্গে…
ডেস্ক নিউজ : ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কসংকেত। সোমবার (২১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও…