Author: Reporter
ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসচাপায় রুদ্র (১৪) ও ঝলক (১৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি অভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জামুর্কি গ্রামের ডালিম সাহার ছেলে রুদ্র (১৪) এবং তার বন্ধু কালিয়াকৈর উপজেলার সফীপুরের আনসার ক্যাম্পের নষ্কার চালা গ্রামের পানচু সরকারের ছেলে ঝলক (১৫)। নিহতের স্বজনরা জানায়, শনিবারে রুদ্র সাহার বন্ধু ঝলক তাদের বাড়িতে বেড়াতে আসে। এদিন ছিল হাটবার। দুই বন্ধু মিলে হাটে যাওয়ার পথে জামুর্কি অভারবিজ্রের সামনে দিয়ে পারাপারের সময় উত্তরবঙ্গ আসা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। এ সময়…
ক্রীড়া ডেস্ক : ফিফা টুর্নামেন্টে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এশিয়ার অন্যতম শক্তিশালী দলটিকে প্রথম ৩১ মিনিট আটকে রাখলেও শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়তে পারেনি তারা। ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘বি’-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয় থাইল্যান্ড। তবে ৩১ মিনিটে জুড সুনসুপ-বেলের হেড প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে শট নিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন তীরাসাক পোইফিমাই। গোলের পরও আক্রমণের ধার কমায়নি থাইল্যান্ড। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুনসুপ-বেল। সেকসান রাত্রির ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে পাকিস্তানের…
বিনোদন ডেস্ক : চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর রচিত শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকুকে ঘিরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’। সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে শুরু হচ্ছে দুই দিনের এই উৎসব। ছোট-বড় সবার কাছেই উপভোগ্য হয়ে উঠতে পারে এমনভাবে সাজানো হচ্ছে দুই দিনের এই আয়োজন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে মজাদার নানা ফান গেম। আনন্দের পাশাপাশি এসব খেলায় বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাব ও ব্লুটুথ স্পিকারসহ আকর্ষণীয় পুরস্কার। সারা দিন বড় পর্দায় দেখানো হবে ছোটকাকু সিরিজের রোমাঞ্চকর নাটক। উৎসবের দুই দিন থাকছে দুটি ভিন্নধর্মী বিশেষ বিনোদন অনুষ্ঠান ছোটকাকু ক্যাফে। প্রথম দিন সোমবার ছোটকাকু ক্যাফেতে…
ডেস্ক নিউজ : উজানের ঢল ও দুই দিনের টানা ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানি প্রবাহ। ফলে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার। যা বিপদসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত দুই দিনের টানা ভারি বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।…
ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ আটে। প্রাথমিক পর্বের সমীকরণ অনুযায়ী, কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আগামী ২৯ সেপ্টেম্বর কোরোইজি স্পোর্টস পার্কে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান। টেস্ট খেলুড়ে বাংলাদেশের তুলনায় অভিজ্ঞতা ও শক্তির বিচারে এই তিন দল পিছিয়ে থাকায় কোয়ার্টারে বাংলাদেশকে বড় পরীক্ষার মুখে পড়তে নাও হতে পারে। তবে শেষ…
ক্রীড়া ডেস্ক : ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। সব গোলই করেছেন বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা। জাতীয় দলের হয়ে এমন অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হাতেনাতে পেলেন বেলিংহাম। টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। সবশেষ বিশ্বকাপে বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সের ভর করেই ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের সেরা সাফল্য হিসেবে তৃতীয় স্থান অর্জন করে আসর শেষ করে ইংল্যান্ড। বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের জয়ে প্রধান ভূমিকা রাখেন বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ৩-২ ব্যবধানের জয় এবং নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১…
বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এক দিন আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত হলো আলিয়ার চরিত্রের প্রথম ঝলক। তবে রণবীরের পোস্টারের মতো এককথায় প্রশংসা কুড়াতে পারেনি আলিয়ার লুক; বরং সেটি নিয়ে নানা তুলনা ও আলোচনা শুরু হয়েছে। পোস্টারে আলিয়াকে দেখা গেছে ম্যাজেন্টা–লাল রঙের পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই–হাই স্লিট স্কার্ট, মাথায় পালকে সাজানো বড় হেডপিস—পুরো সাজেই রয়েছে ক্যাবারে নৃত্যশিল্পীর ছাপ। চোখে গাঢ় মেকআপ ও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। বানসালীর…
ডেস্ক নিউজ : সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র ২৫ সেন্টিমিটার বাড়লে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূমি পানিতে তলিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে দেশের প্রায় ১ কোটি মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায় বৈঠকে এই শঙ্কা প্রকাশ করে জলবায়ু সংকট মোকাবিলায় চার দফা জরুরি পদক্ষেপের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্যা অ্যাসেনশিয়াল থ্রেটস পোসড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ একটি সক্রিয় বদ্বীপ,…
ডেস্ক নিউজ : নতুন পে স্কেলে অবসরভোগীদের পেনশনেও বড় পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনের হারও ধাপে ধাপে বাড়বে। কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে। চাকরিকাল অনুযায়ী পেনশনের হার…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি সাক্ষরের পর নিউইয়র্কের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই নতুন উড়োজাহাজ কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিমান কেনার এ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আগে থেকেই নানা বিতর্ক ও সমালোচনা ছিল। বিশেষ করে, বাংলাদেশের সরকার যখন অর্থনৈতিক চাপের কথা বলছে তখন নতুন করে বিলিয়ন ডলার খরচ করে বিমান কেনার এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন অনেক বিশ্লেষক। এদিকে, মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে বাংলাদেশের চুক্তি হওয়ার বিষয়টিকে দুই দেশে…