Author: Misu

ডেস্ক নিউজঃ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম বা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (ডিজি) নিষ্পত্তি করবেন। এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ একবারই থাকবে। অর্থাৎ এসব তথ্য একবার সম্পূর্ণ পরিবর্তন করা হলে পরবর্তীতে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করেছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাব্য সময় বিবেচনা করা ৭২ ঘণ্টা পার হতে চললেও এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন এবং ৯ হাজার ৫৫০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশের কফি অঞ্চলের কেন্দ্রবিন্দু পেরেইরাতে ৮৩ জন এবং তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। কালির মেয়র আলেজান্দ্রো এডার বুধবার জানান, পরিস্থিতি ক্রমশ জটিল হলেও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের সমাপ্তি হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রস্থান করবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। আগামী ১ অক্টোবর দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ এই দিন থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে…

Read More

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তার চাকরিজীবনের পুরোনো বিভাগীয় শাস্তি, পরবর্তী সময়ে দ্রুত পদোন্নতি, জ্যেষ্ঠতা অতিক্রম করে গুরুত্বপূর্ণ পদে আসা, বদলি-পদায়ন, দরপত্র পুনর্মূল্যায়ন এবং রাজনৈতিক যোগাযোগ—সব মিলিয়ে তার প্রশাসনিক ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাকরির শুরুর দিকেই ভুয়া শিক্ষাসংক্রান্ত কাগজপত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকারি নথি অনুযায়ী, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার লিখিত বক্তব্য নেওয়া হয় এবং তিনি দায় স্বীকার করে ক্ষমা চান। পরে তাকে এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি…

Read More

বিশেষ প্রতিবেদকঃ জাল কাগজপত্র ও ভুয়া শিক্ষাসনদ ব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলায় শাস্তি পেয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরী। সরকারি নথিতে ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার লিখিত জবাবে দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনার তথ্যও রয়েছে। তবে গুরুতর অভিযোগে শেষ পর্যন্ত তাকে বড় কোনো শাস্তি না দিয়ে এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছি এই শাস্তির কয়েক বছরের মধ্যেই তার দ্রুত পদোন্নতি, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, বদলি-পদায়ন, দরপত্র পুনর্মূল্যায়ন এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তাকে ঘিরে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি এবং রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিচয় পরিবর্তনের অভিযোগও…

Read More

ডেস্ক নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)। এ উপলক্ষে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, বিকাল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। তিনি ২০১৫…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ বাবেলে আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন পাকিস্তানের এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। মেরিটাইম সূত্রগুলো জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে যাওয়ার সময় জাহাজটি আচমকা হামলার শিকার হয়। সাম্প্রতিক মাসগুলোতে এই এলাকায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চলায় বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। আজকের এই প্রাণহানির ঘটনা সেই নিরাপত্তাহীনতাকে আরও স্পষ্ট করে তুলল। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং হামলার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিপত্র অনুযায়ী, নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানোর নির্দেশ…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’ বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং…

Read More

ডেস্ক নিউজঃ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। ১২ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, এ মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদনটি মঞ্জুর করে আগামীকাল বুধবার দিন ঠিক করেন আদালত। এ মামলায় ১৩ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিনজন। তারা হলেন-…

Read More