Author: Misu

ডেস্ক নিউজঃ বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’ তিনি বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

Read More

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অজিরা। হারের পর আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে স্বাগতিকরা। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে। ডারউইনে বিশাল ব্যবধানের হার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় হারগুলোর একটি। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়, সে হিসেবে সারাদিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু গত শনিবারে নির্ধারিত সময়ে মাত্র ৮৬ ওভার করতে পেরেছিল অস্ট্রেলিয়া, যা সর্বনিম্ন সীমার চেয়ে চার ওভার কম। আইনি…

Read More

বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরকে (বিইআই) ঘিরে গত কয়েক বছরে বিপুল অর্থের অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। বিভিন্ন শ্রেণির বৈদ্যুতিক লাইসেন্স, উপকেন্দ্র অনুমোদন এবং সংশ্লিষ্ট সেবাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করেছে—এমন অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট নথি ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, গত পাঁচ বছরে চারটি খাতে অবৈধভাবে আদায় করা অর্থের পরিমাণ প্রায় ৫৭১ কোটি টাকা। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে মাঠপর্যায়ের কয়েকজন কর্মচারীর নাম সামনে এলেও এর সঙ্গে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে উপ-প্রধান বিদ্যুৎ পরিদর্শক ও সদস্য সচিব (বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড) প্রকৌশলী আতোয়ার…

Read More

ডেস্ক নিউজঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নত করেছি।’ সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’ এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতোদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছে, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেয়। কিন্তু আমরা তাদের…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে মন্দিরের সামনে অবস্থিত পাঁচতলা হোটেল ‘বিদেশিনী’ তে আগুন লাগে। নিহতরা শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে যাওয়া পুণ্যার্থী বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। সেখানে শিশুও ছিল। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে কক্ষের ভেতরে আটকা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর একটি বাসকে কেন্দ্র করে মেরামত ব্যয়, যন্ত্রাংশের হিসাব, ইনভেন্টরি এবং বাস্তব কাজের মধ্যে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। প্রাপ্ত নথিপত্রের চুলচেরা বিশ্লেষণে প্রশ্ন উঠছে—একই বাসের মেরামতের জন্য এক পর্যায়ে যেখানে প্রাক্কলিত ব্যয় ছিল মাত্র ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা, পরবর্তী সময়ে সেই ব্যয় কীভাবে বেড়ে দাঁড়াল ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকায় ? দুই প্রাক্কলনের ব্যবধান প্রায় ২৮ লাখ ৬১ হাজার ৪৭৫ টাকা। অর্থাৎ পরবর্তী প্রাক্কলনটি আগের তুলনায় প্রায় ৮.৪ গুণ বেশি। এই অস্বাভাবিক ব্যবধানই এখন পুরো মেরামত প্রক্রিয়াকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। আরও গুরুতর অভিযোগ…

Read More

বিশেষ প্রতিবেদকঃ সরকারি দপ্তরগুলোতে অর্থবছরের শেষ সময়কে ঘিরে কর্মকর্তা বদলি ও পদায়নের আলোচনা নতুন নয়। বিশেষ করে ‘জুন ক্লোজিং’ শেষ হওয়ার পর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাসের প্রত্যাশা তৈরি হয়। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, বছরের পর বছর গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু কর্মকর্তার ক্ষেত্রে সেই নিয়মের বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বদলি বা ঢাকায় পদায়নের প্রত্যাশায় থাকা অনেক কর্মকর্তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হলেও কিছু কর্মকর্তা একই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘ সময় ধরে বহাল থাকছেন। এতে প্রশাসনিক ভারসাম্য, বদলি নীতির প্রয়োগ এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ঢাকায় দায়িত্ব পাওয়ার…

Read More

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। এতেই যেন মাথা বিগড়ে গেছে অজিদের। একের পর এক উদ্ভট কাজই করে যাচ্ছেন তারা। আর ধারাভাষ্যকক্ষে ছড়াচ্ছে বিস্ময়। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অদ্ভুত কাণ্ড করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার পর হেডের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। একটা ঘোরের মধ্যে যেন চলে গিয়েছিলেন তিনি। আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে নিজেই বেল তুলে স্টাম্পের মাথায় লাগিয়েছেন হেড। ওদিকে অ্যাডাম গিলক্রিস্ট আর মার্ক ওয়াহর…

Read More

ডেস্ক নিউজঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না। যাতে বিদেশে যেতে না হয় এমন একটা চিকিৎসা ব্যবস্থা আমরা গড়তে চাই । এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে…

Read More

ডেস্ক নিউজঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিক চালু হওয়ায় আজ ভোর থেকে গ্যাস সরবরাহ বেড়েছে। ফলে টানা ২৫ দিন তীব্র গ্যাস সংকটের পর কিছুটা স্বস্তি আসতে পারে। তবে গ্যাসের সংকট পুরোপুরি কাটতে আরও কয়েক দিন লাগতে পারে। জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আর আমদানির কাজটি করে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এলএনজি সরবরাহের সঙ্গে যুক্ত দায়িত্বশীল দুই কর্মকর্তা বলেন, শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টায় সামিটের টার্মিনাল থেকে ৪৬ কোটি ঘনফুট ও এক্সিলারেট থেকে ৩০ কোটি ঘনফুট করে এলএনজি সরবরাহ শুরু হয়েছে।…

Read More