Author: Misu
ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন…
আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়ে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে সাময়িক জলাবদ্ধতার…
ক্রীড়া ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটলো তারা। আগামী ৩০ সেপ্টেম্বরের পর শীর্ষ আট র্যাংকিংধারী দল বিশ্বকাপে সরাসরি খেলবে। তবে সেরা আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থাকায় নবম স্থানের দলও সুযোগ পাচ্ছে বিশ্বকাপে খেলার। আর যোগ্যতা অর্জনের এই শেষ জায়গাটিতে আছে বাংলাদেশ। টাইগাররা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যোগ দেবে। দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে কাট-অফ তারিখের আগে দুটি ওয়ানডে রয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচ…
ডেস্ক নিউজঃ ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে রাজধানীর আশপাশের জেলাগুলোকে দ্রুত কমিউটার ট্রেন নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এমন যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ঢাকার বাইরে থাকা মানুষ দুই থেকে আড়াই ঘণ্টায় রাজধানীতে এসে দিনের কাজ শেষে নিজ গন্তব্যে ফিরতে পারেন। সোমবার (১০ আগস্ট) কমলাপুর রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকার ওপর চাপ কমানো এবং আশপাশের অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করাই কমিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের মূল লক্ষ্য। এ ধরনের রেল যোগাযোগ বাড়লে ঢাকামুখী স্থায়ী আবাসনের প্রবণতাও কমবে। ঢাকা-গোপালগঞ্জ…
আবহাওয়া ডেস্কঃ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দেশের চার বিভাগে। অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (১০ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে…
বিনোদন ডেস্কঃ মাত্র তিন সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করলো ক্রিস্টোফার নোলানের নতুন ধামাকা ‘দ্য ওডিসি’। হলিউডের এই মাস্টারমাইন্ড পরিচালকের সিনেমাটি কেবল উত্তর আমেরিকা থেকেই পকেটে পুরেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। বিশ্ববাজার থেকে আয় হয়েছে আরো বেশি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। ফলে বৈশ্বিক মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি। ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কারও পেয়েছেন। কিন্তু ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর বক্স অফিসে এত বড় সাফল্য আসেনি তার। ২০০৯ সালে তার ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালে দ্য ডার্ক নাইট রাইজেস ১ বিলিয়ন ডলার আয় করেছিল। সে…
ক্রীড়া ডেস্কঃ ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে ফিফা এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব নিয়ে সাম্প্রতিক বিতর্কের মূল বিষয়টি ছিল খেলার সততা এবং যারা এর নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তাদের সততা। এই প্রকল্পের আওতায় ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল, যার ২১ শতাংশ মালিকানা একটি…
আন্তর্জাতিক ডেস্কঃ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সরব হওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার তীব্র সমালোচনার মুখে অবশেষে সংসদে বিস্তারিত আলোচনায় সায় দিল কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলোর টানা দাবির মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত ছাত্রদের ওপর নেওয়া পদক্ষেপর ব্যাখ্যা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তবে আলোচনা ও মন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের সংসদকক্ষে কোনো প্রকার হট্টগোল বা গোলযোগ না করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজিজু জানান, ছাত্র আন্দোলন এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে সরকার সংসদে বিশদ আলোচনা করতে সম্পূর্ণ রাজি। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেবেন কিংবা সরকার যখন জবাব দেবে, তখন বিরোধী শিবির যেন…
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর জোড়া প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১২ জনের মৃত্যু এবং ৮ জন নিখোঁজ রয়েছেন। সিভিল ডিফেন্স দপ্তরের সহকারী সচিব লরেন্স মিনা জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া হিসাবে এসব ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বলে তিনি জানান। জিএমএ নিউজ অনলাইনের বরাতে জানা গেছে, দেশের ৯টি অঞ্চল ও ৩৩টি প্রদেশের প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিজিওন ১, ৩, ক্যালাবারজোন এবং মিমারোপায় ৪ হাজার ৮৬৬ জনকে সতর্কতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে…
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। যদিও নিঝনেকামস্ক শহরে চালানো এই হামলার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ১,১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। সেখানে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার ও একটি বিশাল পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে এই হামলা চলে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি যাছাই করা সম্ভব হয়নি। ছড়িয়ে পড়া ভিডিওতে ছবিতে দিনের আলোয় আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের শিখা উঠতে দেখা গেছে এবং বিমান হামলার সতর্ক…