Author: Misu

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রবণতা যত স্পষ্ট হচ্ছে, ততই ভারতের মানচিত্র থেকে বিরোধী শিবিরের দীর্ঘদিনের দাপুটে আধিপত্য ফিকে হয়ে আসছে। রবিবারের গণনায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শাসকরা বড় ধরনের ধাক্কা খেয়েছেন। পশ্চিমবঙ্গের গত দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াইয়ের কেন্দ্রে থাকা ভবানীপুর ও নন্দীগ্রামের দিকেই এখন সবার নজর। তবে সামগ্রিক ফলে গেরুয়া শিবিরের এই জয় ভারতের পূর্ব প্রান্তে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করল।…

Read More

ডেস্ক নিউজঃ নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা। এ সময় নিজেদের কর্মপরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। নারী এবং শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিবেন…

Read More

ডেস্ক নিউজঃ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। আসন্ন কোরবানিকে সামনে রেখে গবাদি পশুর কোনো সংকট হবে না। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশেরও কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ দেবে সরকার। ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। এর আগে গত ৩ মে…

Read More

ডেস্ক নিউজঃ জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী। পরে ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Read More

ডেস্ক নিউজঃ আগামী ২০২৬-২৭ অর্থবছর (জুলাই-জুন) থেকে ধাপে ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। একটি সূত্র জানিয়েছে, পরের দুই অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, পুরো বেতন কাঠামো দুই বছরে বাস্তবায়নের একটি বিকল্প চিন্তাভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমীরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আসন জিতে এগিয়ে রয়েছে মোদির দল বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে ১৬৯ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এখন পর্যন্ত আসন পেয়েছে ১০৯টি। আশা করা যাচ্ছে, স্থানীয় সময় ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আর তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে। আসামের ১২৬টি আসনের মধ্যে ১৯৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ।

Read More

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’ তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় কোন গাফিলতি করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসা। সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে।’ এদিকে, ৬…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরের একটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে বিরল এক ভাইরাস। এই ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। বিরল হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরও কয়েকজন যাত্রীর মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকায় পুরো ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হওয়া একটি বিরল রোগ। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন এমভি হন্ডিয়াস নামের ওই প্রমোদতরীতে সম্ভাব্য এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত করছে। প্রমোদতরীটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে…

Read More

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তারা বলেছে, এ বছর কোরবানির চাহিদা থাকবে এক কোটির একটু বেশি। সে হিসেব চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য গবাদিপশু আছে। আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে কোরবানিযোগ্য গবাদিপশুর তথ্যসহ তুলে ধরেন মন্ত্রী। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। পশুর সংখ্যা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তর, যা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের দায়িত্বে রয়েছে, সেই প্রতিষ্ঠানটিকেই ঘিরে এখন নানা আলোচনা-সমালোচনা চলছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে দপ্তরের ভেতরে-বাইরে আলোচনা বাড়ছে। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা একটি অভিযোগপত্রে বলা হয়েছে, বদরুল আলম খান তার সরকারি আয়ের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট, গ্রামের বাড়িতে বাংলো ও খামার, এমনকি ব্যাংকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ রয়েছে তার বা তার পরিবারের নামে। তবে এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। যদিও এসব…

Read More