Author: Misu

আবহাওয়া ডেস্কঃ দেশের পাঁচ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ঐ দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে। নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্টে স্থান পেয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই আলোচিত ‘বালিশ কাণ্ডের’ দুর্নীতির প্রতিবেদন। ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নিয়ে ‘বালিশ কাণ্ড’ দুর্নীতি সামনে আসে। প্রতিটি বালিশ কেনায় ৫,৯৫৭ টাকা এবং তা ওপরে তোলার খরচসহ অন্যান্য সামগ্রীতে কোটি টাকার জালিয়াতি হয়। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অডিট রিপোর্ট পেশ করেছেন, সেখানে বালিশ কাণ্ডের তদন্ত…

Read More

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, ‘সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা গতকাল তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলাম। তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।’ উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এরপরই গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র…

Read More

ডেস্ক নিউজঃ হামের প্রাদুর্ভাব নিয়ে ইউনিসেফ একাধিকবার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে বলে জানিয়েছেন ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া। তিনি বলেন, ইউনিসেফ অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং প্রতিটি বৈঠকের পর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে টিকার সম্ভাব্য ঘাটতি, রোগের প্রাদুর্ভাব, জটিলতা বৃদ্ধি এবং মৃত্যুহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। স্ট্যানলি গুয়াভুইয়া একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। স্ট্যানলি গুয়াভুইয়া জানান, ১৯৭৪ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আন্তর্জাতিকভাবে চালু হওয়ার পর থেকেই ইউনিসেফ তাদের কাজের কেন্দ্রে টিকাদানকে রেখেছে। এর উদ্দেশ্য ছিল, প্রতিটি শিশু সে যেখানেই থাকুক, যেন জীবনরক্ষাকারী টিকা পায়। বাংলাদেশে ১৯৭৯ সালে ইপিআই চালুর পর থেকেই ইউনিসেফ সরকারকে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বামদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করে এ জয় অর্জন করেন।  ৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের…

Read More

ডেস্ক নিউজঃ সৌদি আরব-এ আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়-এর হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন মারা গেছেন। সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। এদিকে, এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী।…

Read More

ডেস্ক নিউজঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে সমিতি জানিয়েছে, ঈদের পর টানা সাত দিন মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখা হবে। চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া বর্তমান ব্যবসায়িক মন্দা, বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংকটের বিষয় তুলে ধরেন। তারা উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদপ্তরে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এক…

Read More

ডেস্ক নিউজঃ বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, খলিলুর রহমান ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানান। বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল মির্জা ফখরুল…

Read More

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে মঙ্গলবার (৫ মে) কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৭টার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে…

Read More