Author: Misu
ডেস্ক নিউজঃ দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। তিনি বলেন, সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে ধীরে ধীরে বিশ্বাস গড়ে উঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বুধবার (৬ মে) রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সহায়তা দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন শুধু আইন…
ডেস্ক নিউজঃ একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা…
ডেস্ক নিউজঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রশাসনকে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি জনমুখী প্রশাসন গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষ সরকারি দপ্তরে গিয়ে সম্মানের সঙ্গে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পাবে। বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’র বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এময় তিনি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (ডিসি ও বিভাগীয় কমিশনার) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয়…
ডেস্ক নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন, যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের…
আন্তর্জাতিক ডেস্কঃ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ অভিষেকের পর এবার সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাঝাগাম (টিভিকে)। এরই মধ্যে দক্ষিণের এই নতুন রাজনৈতিক শক্তিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনে একটি বড় শর্ত জুড়ে দিয়েছে রাহুল গান্ধীর দল। নিখাদ ধর্মনিরপেক্ষ সরকার নিশ্চিত করতে কোনোভাবেই কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’কে জোটে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। তামিলনাড়ুর কংগ্রেস ইনচার্জ গিরিশ চোড়ানকর এক বিবৃতিতে জানিয়েছেন, সংবিধানের আদর্শে বিশ্বাসী নয় এমন কোনো দলের সঙ্গে জোট করলে কংগ্রেসের সমর্থন মিলবে না। বর্তমানে ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়কে বেশ বেগ পেতে হচ্ছে। নির্বাচনে ১০৮টি…
ডেস্ক নিউজঃ কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কুরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে এবং এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মীর শাহে আলম বলেন, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে…
ডেস্ক নিউজঃ কাঁচামাল সংকটে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রায় তিন সপ্তাহ পর আবার চালু হতে যাচ্ছে। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকার বাংলাদেশে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘এমটি নাইনমিয়া’ নামের ট্যাংকারটি ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করেছে। তেলটি চট্টগ্রামে খালাসের পর ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৭ মে থেকে শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে এবার আমদানিতে ভিন্ন…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল সেই কার্যক্রমটিও স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ার দাবি করে এ পদক্ষেপ নেওয়ার কথা জানান ট্রাম্প। যদিও এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। এদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকে পড়া ট্যাংকারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যার নাম ‘প্রজেক্ট…
ডেস্ক নিউজঃ যানবাহনের ভিড়ে রাজধানীর সড়কে সময় যেখানে প্রায়শ থমকে দাঁড়ায়, সেই চিরচেনা সড়কে দেখা গেল এক ভিন্ন চিত্র। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে অ্যাম্বুলেন্সকে তার বহর পার হওয়ার জায়গা করে দিলেন। ঘটনাটি বুধবার (৬ মে) সকালে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে। প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে ঘটলো এই ঘটনা। সকাল ৯টার কিছু সময় আগে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স। তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে…
ডেস্ক নিউজঃ দীর্ঘ এক দশক পর দেশে নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হওয়া ছাড়াও পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। প্রস্তাবিত নবম পে-স্কেলে পেনশনভোগীদের ভাতা ও মাসিক পেনশনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। জানা যায়, মাসে ২০ হাজার টাকার কম পেনশন পেলে সেটি প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে সর্বোচ্চ ৭৫ শতাংশ। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত। এছাড়া নতুন এ পে-স্কেলে পেনশনভোগীদের জন্য নতুন করে চিকিৎসা ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। ৭৫ বছরের…