Author: Reporter

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারী শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলে সহস্রাধিক নারী শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ছাত্রীদের ১০টি আবাসিক হলের সামনে দিয়ে গিয়ে প্রক্টর কার্যালয়ে শেষ হয়। এর আগে রাত ১০টার দিকে বটতলা এলাকা থেকে ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টারজান এলাকায় গিয়ে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যুক্ত হয়ে তাঁদের সঙ্গে সংহতি জানায়। মিছিলে শিক্ষার্থীরা ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ক্যাম্পাসে ধর্ষণ করে,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’র সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দূরপাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে রাশিয়া তাদের সামরিক সক্ষমতার এক নতুন উচ্চতা প্রদর্শন করল, যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে জানান, ‘সারমাত’ বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তিনি দাবি করেন, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর হাতে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কয়েকগুণ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে গত মাসে কার্যকর হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরাইলি হামলায় শিশুদের হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন আজ মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম ২৫ দিনে গড়ে প্রতিদিন ৪টিরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই অল্প সময়ের ব্যবধানে অন্তত ২২ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ৮৯ জন গুরুতর আহত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে সংঘাত শুরুর পর ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ২০০ শিশু নিহত হয়েছে। সব মিলিয়ে নিহতের…

Read More

ডেস্ক নিউজ : বাংলাদেশ অ্যাভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতারা বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভায় বাটজার নেতারা অ্যাভিয়েশন দেশের পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের কার্যকর ভূমিকা ও  তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন। এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক…

Read More

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে। মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে, পাশাপাশি নাটকেও দীর্ঘ বিরতিতে আছেন এই নায়িকা। তবে পূর্ণিমা ভক্তদের জন্য সুখবর, সম্প্রতি এই নায়িকা সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রের অংশ হয়েছেন। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতেই ‘অস্তিত্বের লড়াই’ নামের এই প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন তিনি। ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’ খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এটি নির্মাণ করেছেন। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। প্রমাণ্যচিত্রটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এই প্রামাণ্যচিত্রের ভাবনাটি আমার…

Read More

ক্রীড়া ডেস্ক : ১৮ ডিসেম্বর, ২০২২। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আঙিনায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। ফ্রান্সের বিপক্ষে প্রথম গোলটি করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার বলে উঠলেন, ‘গো…ল’। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে এই উন্মাদনা পুরোনো। তবে ২০২২ সালে তা নজরে পড়েছিল বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফারও। ঢাকায় ফুটবল উন্মাদনার কয়েকটি ছবি ফিফা নিজেদের ফেসবুক পেজে দিয়ে লিখেছিল, ‘ফুটবলের মতো আর কোনো কিছুই মানুষকে একত্রে নিয়ে আসে না।’ চার বছর পর আগামী ১১ জুন তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে…

Read More

ডেস্ক নিউজ : কুরবানির ঈদকে সামনে রেখে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছিল। যা ঈদের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। সেদিন ১২ মে মঙ্গলবার থেকে তা চালু হওয়ার কথা বলা হয়েছিল। সেই আলোচনার ভিত্তিতে মঙ্গলবার (১২ মে)…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর ডেমরার মাতুয়াইলে আজ সোমবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী খাতুন (২৪) নামের এক পোশাককর্মী গুরুতর আহত হন। সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামিনী মাতুয়াইল এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে কাজ শেষে অটোরিকশায় করে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে অটোরিকশার চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবারের (১১ মে) এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল ইসরাইলি বাহিনী। লেবানন ও…

Read More

বিনোদন ডেস্ক : বাংলাদেশের বরেণ্য নাট্যজন আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। গত শুক্রবার (৮ মে) বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউ সাপোর্টের প্রয়োজনীয়তার কথা জানান। তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে তার মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও আবার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শর্মিষ্ঠা রহমান বলেন, আব্বার অবস্থা…

Read More