Author: Reporter
ডেস্ক নিউজ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।…
ডেস্ক নিউজ : বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে তিনি শহর থেকে নিজ এলাকা গোটা পাড়ায় ফিরছিলেন। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিজাম উদ্দীন শান্ত নামে এই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ…
আন্তর্জাতিক ডেস্ক : উপকূলের দিকে এগোচ্ছে টাইফুন নউল। এতে চীনের দক্ষিণাঞ্চল থেকে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রেল চলাচলও স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। শনিবারও আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর বহাল রেখেছে। এর আগে তারা জানিয়েছিল, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু অংশে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। মূলত প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় এখন থেকে তিনি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে…
ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারার পর কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারত। টানা ছয় ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯০ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে ভারত। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লু। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। ইনিংসের শুরুতে বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিং করলেও ২০ বলে ২৬ রান করে বিদায় নেন। অন্য ওপেনার অভিষেক শর্মাও বড়…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যোগ হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে নরিচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। শনিবার অনুষ্ঠিত ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেলেও ব্যক্তিগতভাবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে ফারহানের জন্য। মাঠে নেমেই নিজের সামর্থ্যের আভাস দেন তিনি। ম্যাচে তার নেওয়া একটি শট নরিচ গোলরক্ষক দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ফুলহ্যামের একাডেমিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে সুযোগ পেয়েছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। পরে অনূর্ধ্ব-২১…
বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। সংক্রমণের কারণে ১০২ ডিগ্রি তীব্র জ্বরে ভোগায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি। একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল বলে জানান শাবানা আজমি। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার…
ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে রাখা বোমাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। ডিএমপি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরবর্তীতে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে…
ডেস্ক নিউজ : দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ (শুক্রবার) বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি। তিনি আরও বলেন, পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয়…
আন্তর্জাতিক ডেস্ক : নিট এর প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের মতে, ‘পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার এ বিষয়ে মন্ত্রীর পাশেই রয়েছে।’ এদিকে ইন্ডিয়া জোট ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, ৫৫ বছর বয়সী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জনগণ সরকারকে কাজ করার…