Author: Reporter
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। সমাবেশ শুরুর আগে তারা শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল…
ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির সরকার। উদ্ধার হওয়াদের একটি বড় অংশ বাংলাদেশী ও সুদানির নাগরিক। এছাড়া কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন। খবর মিডল ইস্ট মনিটর। গ্রিক দৈনিক পত্রিকা দেমোক্রেতিয়ার প্রতিবেদন অনুযায়ী, লিবিয়া উপকূল থেকে যাত্রা করা এসব অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ ক্রিট দ্বীপে এসে পৌঁছান। গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী এ দ্বীপে এসেছেন। এতে দ্বীপটির স্থানীয় প্রশাসন ও অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফন্টেক্সের একটি উড়োজাহাজ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়েরাপেত্রা এলাকায় অন্তত ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহন করা একটি ট্রলার চিহ্নিত…
ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ায় নিয়ে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওয়াশিংটনের প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রণালির দুই তীরের দুই দেশ ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা চুক্তি হতে পারে। ওই মার্কিন কর্মকর্তা আরো জানিয়েছেন, হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসা মাত্রই ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন পদক্ষেপগুলো আগের মতোই ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর…
দেশের আট বিভাগেই আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের ছয় অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে…
ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো করা হয়। বার্তায় বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পুলিশ সদর দপ্তর জানায়, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল…
আন্তর্জাতিক ডেস্ক : গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটেরকমান্ডার হিসেবে সৌদি আরবের রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই জোটে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ আছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কমান্ডার হিসেবে আল-শেহরি যৌথ নৌ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে তিনি জোটভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয়, অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সহযোগিতা এবং জোটের সনদ অনুযায়ী নির্ধারিত বিভিন্ন মিশনের নেতৃত্ব দেবেন। এই নিয়োগ এমন এক সময় এলো, যখন লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও…
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর মক্কায় এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিতে সইকারী তিন দেশই সুন্নি–প্রধান। তিন দেশই যুক্তরাষ্ট্রের মিত্র। তারা উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর চলমান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে ইরান ও তার মিত্ররা সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্য দেশের ওপর হামলা চালিয়ে আসছে। একই সঙ্গে তারা এসব দেশের জ্বালানি রপ্তানির পথও অবরুদ্ধ করার চেষ্টা করছে। চুক্তি সইয়ের পর তিন দেশ যৌথ বিবৃতিতে বলেছে, যেকোনো…
ডেস্ক নিউজ : বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় দুর্ঘটনায় ৭ জন নিহতের রেশ না কাটতেই ফের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হয়েছে। তবে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার কাহালুর দিকে যাচ্ছিলেন।…
ক্রীড়া ডেস্ক : ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে বিদেশ সফরের জন্য ভিসা আবেদনের সময় হামজা নাজার যে তথ্য ও নথিপত্র জমা দিয়েছিলেন, সেগুলো নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে উঠে আসে, আবেদনপত্রে তিনি সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যও উপস্থাপন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করতে পিসিবি তিন সদস্যের একটি তদন্ত…
ক্রীড়া ডেস্ক : দাপুটে এক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে টাইগাররা। এই জয়ে চার ম্যাচে দুই জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ইউএসএসএ। ডেভিড টীগারের ৫৭ বলে ৭২ এবং লুডউইচ স্কুল্ডের ৫৭ বলে ৫১ রানের ইনিংসে একসময় দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ১২৬ রান। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। শেষ…