Author: Reporter

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সাম্প্রতিক কূটনৈতিক পর্যায়ে ব্যস্ততার মধ্যে মঙ্গলবার এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিবেদী। এর পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন তিনি। আবার একইদিন বিকেলে দি‌ল্লি‌র উদ্দেশে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারতীয় এই দূত। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রত্যাশা জানায়। এ বিষয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে, শেখ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ধসে পড়া কয়েক হাজার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিস ১৬৫ জনের মৃত্যুর তথ্য জানায়। এরপর কালি শহর থেকে আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। সোমবার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এটিকে ‘ওয়ান্স ইন এ ডিকেড’ ভূমিকম্প হিসেবে অভিহিত করা হচ্ছে। এটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে চোকো নামের একটি…

Read More

ডেস্ক নিউজ : মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের সীমান্ত পিলার ১২৪/৩-এস সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে যান ইছাখালী গ্রামের আব্দুল মান্নান (৬৫)। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের…

Read More

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। তিনি জানান, টেস্ট ফরম্যাটের গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি করার পাশাপাশি ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় আশিক বলেন, ‘খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তারা।’ টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকায় দল উপকৃত হয়েছে বলে জানান…

Read More

ক্রীড়া ডেস্ক : প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। বৃহস্পতিবার নর্দার্ন টেরিটরির মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে বাংলাদেশের জন্য প্রতিপক্ষের পাশাপাশি আলোচনায় থাকছে মাঠের অদ্ভুত এক পিচ ‘ড্রপ-ইন স্প্লিট পিচ’। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেটের উপস্থিতি খুব একটা নিয়মিত নয়। ২০০৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ২২ বছর এই মাঠে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। ২০০৪ সালের পর সেখানে আর কোনো টেস্টও অনুষ্ঠিত হয়নি। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল স্প্লিট পিচে। সেই সিরিজ থেকেই এই বিশেষ…

Read More

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি শুটিংয়ের কয়েকটি দৃশ্য ধারণের জন্য পাহাড়ের ওপর গিয়েছিলেন খায়রুল বাসার ও তার টিম। শুটিং শেষ করে স্কুটিতে করে নিচে নামার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। ওই সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। অভিনেতা খায়রুল বাসার দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাটকের শুটিং করার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক ছিল। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক…

Read More

সরকারি দফতরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। এ বিষয়ে সোমবার পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য পাওয়া যায়। এতে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাফতরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। অন্যান্য সরকারি দফতরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ আছে। এর আগে ৩ আগস্ট সচিবালয়ে সৌর বিদ্যুৎবিষয়ক এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

Read More

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমার পরিচিতি বাংলাদেশি। এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা যুদ্ধ করেছেন।’ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা কারা করছে, সে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছে। এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস।’ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।  ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা…

Read More

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো। রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে দেখা যেতে পারে-এমন…

Read More