Author: Reporter

ক্রীড়া ডেস্ক : দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য নির্মিত নতুন লাউঞ্জ ‘টাইগার্স ডেন’ ঘুরে দেখান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। লাউঞ্জটির কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে বলে জানান তিনি। মিরপুর স্টেডিয়ামের ম্যানুয়াল স্কোরকার্ডের পাশে নির্মিত এই লাউঞ্জটি জাতীয় দলের সাবেক ও বর্তমান নারী-পুরুষ ক্রিকেটারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতদিন ম্যাচ চলাকালে অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স বক্স’ থাকলেও অন্য ক্রিকেটারদের জন্য আলাদা কোনো সুবিধা ছিল না। সেই শূন্যতা পূরণ করতেই ‘টাইগার্স ডেন’ নির্মাণের উদ্যোগ নেয়…

Read More

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে বিরতি নেওয়ার পর নতুন গান থেকেও অনেকটা দূরে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এবার হাজির হচ্ছেন উপস্থাপক হিসেবে। এর আগেও একাধিক অনুষ্ঠানের উপস্থাপনা করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দেখা যাবে এই গায়ককে। প্রতিযোগিতার বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ পরিচিত মুখ। তারা হলেন- ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU)। এবার প্রথমবারের…

Read More

ডেস্ক নিউজ : রংপুর, সিলেট, খুলনাসহ দেশের ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকা বিভাগেও দিনভর মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সোমবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। এ ছাড়া সিলেটে ৮৪ মিলিমিটার, চাঁদপুরে ৯৪ মিলিমিটার, খুলনার মোংলায় ১০০ মিলিমিটার, বরিশালে ৬৩ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার এবং ঢাকায় ৩৪ মিলিমিটার…

Read More

ডেস্ক নিউজ : প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পায়। গ্রামের মানুষের চিকিৎসার জন্য যেন অন্য কোথাও যেতে না হয়। সরকারি হাসপাতালই যেন একমাত্র ভরসার জায়গা হয়। একইসঙ্গে চিকিৎসকরা যেন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরো আন্তরিক হন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই প্রথম প্রধানমন্ত্রী নিজে স্বাস্থ্য মন্ত্রণালয় অডিটোরিয়ামে গিয়ে বৈঠক করলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সোমবার (২০ জুলাই) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে নিজের প্রথম ভাষণ দিয়েছেন। বাকিংহাম প্যালেসে রাজার কাছ থেকে আমন্ত্রণ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরই তিনি এই ভাষণ দেন। ভাষণে বার্নহাম স্পষ্টভাবে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছে তার সরকার। তিনি স্বীকার করেন, গত এক দশকে বারবার প্রধানমন্ত্রী বদল হওয়ায় জনগণ রাজনীতির প্রতি ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা এতদিন যথেষ্ট ভালো করতে পারিনি। এবার আমাদের আরও অনেক ভালো হতে হবে। প্রধানমন্ত্রী জানান, ক্ষমতা আর শুধু লন্ডনকেন্দ্রিক রাখা হবে না। দেশের প্রত্যন্ত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) ইবোলা ভাইরাস ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৩০-এ দাঁড়িয়েছে। এছাড়াও অন্তত ২,৩৪৪ জন আক্রান্ত হয়েছেন। সোমবার(২০ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা ১৫ মে ডিআরসিতে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে একদিনে সর্বোচ্চ বৃদ্ধির ঘটনাগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে সতর্ক করেছিল,গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাস আগের যেকোনো প্রাদুর্ভাবের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ডব্লিউএইচও-র প্রধান টেডরস আধানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের বলেন, ২০১৮-২০২০ সালের ইবোলা প্রাদুর্ভাবের সময় ২,০০০ নিশ্চিত…

Read More

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ব্লক ডি/৫ এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়ের ঢালে অবস্থিত একটি শেল্টারের ওপর মাটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম বিবি হাফসা (১৮)। তিনি সুমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ (৩) নুর ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ধসের সময় শেল্টারের ভেতরে অবস্থান করছিলেন বিবি হাফসা ও আব্দুল মজিদ। মাটিচাপায় বিবি হাফসা…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক হারের পর নিরবেই দেশে ফিরছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় এই ফিরতি ফ্লাইটে ছিলেন না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ) আগের রাতেই জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হবেন। এর মধ্যে কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউ বিশ্রামের সময় কাটাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টার মায়ামিতে সতীর্থ অধিনায়ক লিওনেল মেসি এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দেশে ফেরার কথা ছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের কোচ লিওনেল স্কালোনিও বুয়েনস এইরেসগামী ফ্লাইটে ছিলেন না। অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস এএফপি-কে জানিয়েছে,…

Read More

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বজয়ের গৌরব অর্জন করেছে স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের রোমাঞ্চকর ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে উল্লাসে মেতে ওঠেন রদ্রি, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও গাভিরা। নিউইয়র্কের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের রেশ ধরে আজই সোনালী ট্রফিটি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন বিশ্বজয়ী স্প্যানিশ তারকারা। ইয়ামাল-রদ্রিরা কখন মাদ্রিদে পা রাখবেন-ভক্ত-সমর্থকেরা এ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে আজ দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদে স্পেনের ফুটবল দলের বিমান অবতরণ করতেই একে একে বেরিয়ে এলেন অধিনায়ক রদ্রি ও কোচ লুইস দে লা ফুয়েন্তেসহ আরও অনেকেই। রদ্রি বিমান থেকে নামার আগেই উঁচিয়ে ধরলেন শিরোপা। নামার পর স্প্যানিশ অধিনায়ক,…

Read More

বিনোদন ডেস্ক : ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা জিতে নিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ক্যারিয়ারের এই অন্যতম সেরা ও গৌরবময় অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। দীর্ঘ ১৪ বছরের অভিনয়জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করে ইয়ামি প্রকাশ করেছেন তার গভীর কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস। এই স্বীকৃতিকে তার কঠোর পরিশ্রম ও সিনেমার প্রতি অবিচল ভালোবাসার ফল হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যা তাকে মনে করিয়ে দেয় যে কেন সে কখনো হাল ছেড়ে দেয়নি; আজ তার জীবনে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। ‘আর্টিকেল ৩৭০’…

Read More