Author: NewsRoom

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাস ভাড়া বৃদ্ধির পর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। এর আগে, সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২…

Read More

হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় গুড়িয়ে দেয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ। জানা যায়, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একদল লোক। এরমধ্যে রয়েছে ফলের দোকান, টং দোকান, চায়ের দোকানসহ ভ্রাম্যমান ভ্যানের দোকান। পৌর কর্তৃপক্ষ জানায়, জনগণের চলাচলের সুবিধার্থে এবং জনদুর্ভোগ লাগবে…

Read More

জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে সরকারের ৭০ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে এক লিটার ডিজেল কিনতে সরকারের ২০৫ টাকা খরচ হলেও এতদিন ১১৫ টাকা দরে বিক্রি করা হয়েছে। ফলে প্রতি লিটারে ৯০ টাকা লোকসান হয়েছে। দাম সমন্বয়ের পরও সেই লোকসান পুরোপুরি কাটেনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনায় বিভিন্ন দেশের ডিজেলের দাম…

Read More

ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে অভিযান ও সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। প্রশাসক জানান, সরকারি অফিস-আদালত, পরিত্যক্ত ভবন এবং কম মানুষের চলাচল রয়েছে এমন স্থানগুলোতেই লার্ভার উপস্থিতি বেশি। এসব স্থানে অভিযান চালাতে ডিএনসিসির ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। লার্ভা পাওয়া গেলে ধ্বংসের পাশাপাশি করা হচ্ছে জরিমানা। মশক নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগে এরই মধ্যে দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি,…

Read More

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে ফ্রান্স প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-চারলেট। তিনি বলেছেন, শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক, বহুপক্ষীয় ও সহযোগিতার মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের মধ্যে অর্থনীতি, জলবায়ু, সামুদ্রিক নিরাপত্তা, রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বড় সুযোগ রয়েছে। মঙ্গলবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ডিক্যাবের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে ফরাসি রাষ্ট্রদূত সংগঠনটির দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিক্যাব বাংলাদেশের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বিশ্বের বর্তমান পরিস্থিতি আগের…

Read More

জয়পুরহাট পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পৌর শহরের বাটার মোড় ও পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। অভিযানকালে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন এবং নিয়মবহির্ভূতভাবে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওষুধ প্রশাসনের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন,…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে স্বর্ণের চালান থাকার তথ্য পেয়ে কাস্টমস গোয়েন্দারা তল্লাশি শুরু করেন। টানা প্রায় চার ঘণ্টা তল্লাশির পর বিমানটির টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ…

Read More

মুন্সীগঞ্জের শ্রীনগরে লাইসেন্সবিহীন বনজ ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা ওয়াসা রোড এলাকায় একটি পাঁচতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। অভিযান সংশ্লিষ্টরা জানান, ‘অর্গানিক প্রোডাক’ নামে প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স ছিল না। সেখানে অনুমোদন ছাড়াই বনজ ওষুধের পাশাপাশি যৌন উত্তেজক…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানিয়েছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে  বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা…

Read More

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের ই/এম (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) শাখায় তিন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি কিংবা চলতি দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্তি, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষা, জ্যেষ্ঠতা এবং পদোন্নতির যোগ্যতা নিয়ে বিরোধ নিষ্পত্তির আগেই তাদের উচ্চতর পদে নেওয়ার উদ্যোগ কেন—এ নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা তৈরি হয়েছে। এ প্রক্রিয়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম (২০৩২৫) এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান-এর ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পৃথক অনিয়মের অভিযোগের তদন্ত চলমান থাকার তথ্যও সরকারি নথিতে রয়েছে। অভিযোগকারীদের দাবি, নিয়মিত ক্যাডার সার্ভিসের…

Read More