Author: NewsRoom
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন। আপনাদের কাছে যদি জ্বালানি বা বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকে, তবে তা জনগণের সামনে উপস্থাপন করুন। যদি আপনাদের পরিকল্পনা ৬ মাসের মধ্যেও সমস্যার সমাধান করতে পারে, তবে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে।’ শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা…
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সোমবার শুরু হবে। তবে তিনি চুক্তির জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালি খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছার আশায় ‘আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা’ বাতিল করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছিলেন, ইরান ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশগুলো একটি চুক্তি সম্পূর্ণ করার জন্য সময় চেয়েছে। এই চুক্তি ‘অবিলম্বে, পূর্ণাঙ্গ ও পুরোপুরি’ হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের ‘পারমাণবিক হুমকির সমাপ্তি ঘটাবে’ তবে তেহরানকে অবশ্যই ‘দ্রুত একটি চুক্তি করতে হবে’।
ডেস্ক রির্পোটঃ সরকারের ছয় মাসের কর্মক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার বাড়তে পারে এবং কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আসতে পারে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়াতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার পাশাপাশি অতিরিক্ত উপদেষ্টা ও টেকনোক্র্যাট নিয়োগের বিষয়ও বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং কয়েকজন মন্ত্রীর সূত্রে এ তথ্য পাওয়া যায় , বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র দলগুলোর নেতাদেরও সরকারে অন্তর্ভুক্তির বিষয়ে ভাবা হচ্ছে। এ ছাড়া বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, তরুণ সংসদ সদস্য ও নারী প্রতিনিধির নামও সম্ভাব্য নতুন সদস্য হিসেবে আলোচনায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রিসভা সদস্য বলেন, তিন থেকে চারজন নতুন সদস্য মন্ত্রিসভায় যোগ দিতে…