Author: NewsRoom

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে দেশটির সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান। বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্য সঠিক নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। তিনি জোরালোভাবে বলেন যে, জাতিসংঘ ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই একমাত্র সঠিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিসংখ্যান, যা…

Read More

নিজস্ব প্রতিবেদক, সাবেক স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো, অর্থ আদায়, হত্যার হুমকি এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ করেছেন এক নারী। একই সঙ্গে তার বর্তমান স্বামীকে হত্যার উদ্দেশ্যে গরম ডালের পাতিল ছুড়ে গুরুতর আহত করারও অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী। সোমবার (১৭ আগস্ট) ঢাকার মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতা  এলাকায় অবস্থিত মিরপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি তার সাবেক স্বামী ও শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন জয় ও তার সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। ওই নারীর দাবি,…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তারা সেখানে যান। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে দোয়া ও মোনাজাত করেন। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও মীর সরাফত আলী সফুসহ নেতাকর্মীরা। এর আগে গত ১৫ আগস্ট স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ পান তারা।

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার সাম্প্রতিক যোগাযোগের উদ্যোগে সাড়া দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর এক দিন পর ট্রাম্প এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। একই সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কেরও প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে তিনি পরিস্থিতিকে ‘আরও নিরাপদ’ করছেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এখনো তাঁদের মুখোমুখি সাক্ষাৎ বা বৈঠক হয়নি। পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার নেতার প্রশংসা করলেও ট্রাম্প তার গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন। ইরানের বিরুদ্ধে…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিপোর্ট অনুমাননির্ভর। প্রতিবেদনটি এখনো পড়িনি। এতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেসব কথা বলা হয়েছে, সেগুলো অনুমাননির্ভর হওয়ায় সরকার তা আমলে নিচ্ছে না। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুনেছি, রিপোর্টটা পড়িনি। সেখানে…

Read More

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী। এর আগে রবিবার দিবাগত রাতে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন। ওসি মো. ইদ্রিস আলী…

Read More

উপসচিব পদে ২৭৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে। তালিকা দেখতে ক্লিক করুন: তালিকা-১ ও তালিকা-২

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ইশরাত জাহান। এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। একইসঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ…

Read More

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজে ব্যবসায়ীদের হয়রানি এবং টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএসসিসি সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই। তবে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমটি বিস্তারিতভাবে উল্লেখ করেনি, শেখ হাসিনা…

Read More