Author: Misu

স্বাস্থ্য ডেস্কঃ নেসলে বাংলাদেশের আয়োজনে গত ৪ ও ৫ নভেম্বর রেডিসন ব্লু ঢাকায় দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ‘দ্য গাট নেক্সাস’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের ২৫০-এর বেশি গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাট মাইক্রোবায়োমের বৈজ্ঞানিক গুরুত্ব ও মানুষের সার্বিক সুস্থতার সঙ্গে এর নিবিড় সম্পর্ক তুলে ধরা। বিশেষজ্ঞরা বলেন, মানুষের পেটে থাকা উপকারী জীবাণু বা গাট মাইক্রোবায়োম হজমশক্তি, রোগ প্রতিরোধক্ষমতা এবং মানসিক সুস্থতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মেলনে বিভিন্ন সেশন, প্রেজেন্টেশন, ইন্টারঅ্যাকটিভ আলোচনা এবং হাতে-কলমে শেখার কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা গাট হেলথ সংক্রান্ত আধুনিক গবেষণা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। আন্তর্জাতিক আলোচকদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার…

Read More

পর্যটন ডেস্কঃ সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কক্সবাজার সৈকতে তৈরি করা হয়েছে ভয়ংকর এক প্লাস্টিকের দৈত্য। জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই দানব তৈরি করেছেন। সৈকতের সুগন্ধা সীগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ওসান প্লাস্টিক বর্জ্যে তৈরি এ ভাস্কর্যের। পাশাপাশি তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এই ভাস্কর্যয়ের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও বিদ্যানন্দের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন প্রমুখ। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে…

Read More

বিশেষ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি আক্রান্ত) শিক্ষার্থী থাকলে তারা পরীক্ষায় ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশেষ সুবিধা পাওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ২ কর্মদিবস আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে পাঠাতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সিলগালা করে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক,…

Read More

টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় ‘এম ভি মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর ১২টার দিকে বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এ সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসতে থাকা বোটটি দেখতে পেয়ে বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২, ১২ জমাদিউস সানি ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু – ১১টা ৫২ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৩৫ মিনিট। মাগরিব – ৫টা ১৪ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩৩ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৫টা ১১ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ২২ মিনিটে।

Read More

ইসলামিক ডেস্কঃ আল্লাহ যাকে ইচ্ছা ধনসম্পদ ও সম্মানের অধিকারী করেন। ইচ্ছা হলেই যে কারোর সম্পদ ও সম্মান কেড়ে নেন। এ বিশ্বজগতের রাজা মহারাজা পরাক্রমশালী সম্রাটদের জীবনেরও অবসান ঘটেছে আল্লাহর ইশারায়। দৃশ্যত যারা মহাশক্তিমান তারাও প্রভাব-প্রতিপত্তি হারিয়ে অস্তিত্বহীন হয়েছে। যারা আল্লাহতায়ালার দেওয়া নিয়ামত, সম্মান, আল্লাহর নির্দেশিত পথে পরিচালনা করেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, তাদের নাম-যশ তাঁর ইচ্ছায় অম্লান অমর হয়ে রয়েছে। এ জগতে যারা কৃতজ্ঞ চিত্তে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর নির্দেশিত পথে মানবতার সেবা করে গেছেন তাদের অবদান অক্ষয়-চিরন্তন হয়ে আছে। এ পৃথিবীতে আজ পর্যন্ত যত নবী-রসুল আগমন করেছেন তাঁরা চাইলে প্রচুর ধন-সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তাঁরা বিলাসবহুল জীবনের বদলে…

Read More

খেলাধুলা ডেস্কঃ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে ফের আলো ছড়াতে চান এমিলিয়ানো মার্তিনেসের। আর্জেন্টিনার এই গোলরক্ষক বলেছেন, গতবারের চেয়ে এবার আরও বেশি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাকি এখনও ৬ মাস। তবে বাছাই পর্ব প্রায় শেষ পর্যায়ে। ৪২টি দল চূড়ান্ত হয়েছে এর মধ‍্যে। বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় হবে ড্র। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে ভিডিও বার্তায় ৩৩ বছর মার্তিনেস বললেন, চূড়ান্ত পর্বের জন‍্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি। অ‍্যাস্টন ভিলার মার্তিনেস এখনও আর্জেন্টিনার পোস্টে অপ্রতিদ্বন্দ্বী। গত কয়েক বছরে আর্জেন্টিনার তিনটি বড় শিরোপা জয়েই আছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।…

Read More

খেলাধুলা ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো জো রুটের। অস্ট্রেলিয়ার মাটিতে ১২ বছর ও ৩০ প্রচেষ্টার অপেক্ষা শেষে প্রথমবারের মতো পেলেন কাঙ্ক্ষিত টেস্ট সেঞ্চুরি। বৃহস্পতিবার গাব্বায় অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে ১৮১ বল খেলে পৌঁছান তিন অঙ্কে। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪০তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি। এমন গুরুত্বপূর্ণ সেঞ্চুরি পেতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সতীর্থ জ্যাক ক্রলি। যার সঙ্গে রুট গড়েছেন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। পাঁচ ম্যাচের অ্যাশেজের এই সিরিজে রুটের ওপর ছিল অনেক চাপ। গত কয়েক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতায় রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন তিনি। আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি। তা যেন…

Read More

বিনোদন ডেস্কঃ ‘মালিক’ ছবির শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ। ছবির একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। শুটিং ইউনিটের একাধিক সূত্র জানায়, দৃশ্যটি ধারণের সময় শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন দেওয়ার পরিকল্পনা ছিল। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ক্যামেরা চালুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ তার পায়ে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা ভয়াবহ রূপ নেয়। আগুন লাগার পর শুভ নিজেই তা নেভানোর চেষ্টা করলেও তীব্র তাপে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ তা মানেননি।…

Read More

বিনোদন ডেস্কঃ ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘বারসাত’ সিনেমার কথা মনে আছে? যে সিনেমায় অভিনয় করেছিলেন ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসু। ত্রিকোণ প্রেমের কাহিনি বক্স অফিসে বেশ হিটও করেছিল। কিন্তু জানেন কি এই সিনেমায় ববি নয়, প্রথমে অভিনয় করার কথা ছিল অভিনেতা অক্ষয় কুমারের। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে আসেন। সিনেমা মুক্তির ২০ বছর পরে ছবির নেপথ্যে লুকিয়ে থাকা গোপন কথা ফাঁস করলেন ছবির পরিচালক সুনীল দর্শন। তিনি জানিয়েছেন প্রথমে ববির অভিনয় করারই কথা ছিল না। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সবটা ফাঁস করলেন পরিচালক। সাক্ষাত্‍কারে সুনীল বলেন, অক্ষয় এবং প্রিয়াঙ্কার অভিনয় করার কথা ছিল। পাঁচ দিন শুটিং করার পর অক্ষয়…

Read More