Author: Misu
ইসলামিক ডেস্কঃ আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য, আর দুনিয়াকে বানিয়েছেন মানুষের জীবনযাপনের উপযোগী করে। বিশুদ্ধ বায়ুর জন্য অসংখ্য উদ্ভিদ, খাদ্যের জন্য নানান ধরনের ফল-ফসল, উপভোগের জন্য পাহাড়পর্বত, নদীনালা এবং সৌন্দর্য দেখার জন্য প্রকৃতির অগণিত নিদর্শন তিনি সৃষ্টি করেছেন। আকাশে মেঘ এনে তিনি বৃষ্টি বর্ষণ করেন- যাতে মানুষ পান করে জীবনধারণ করতে পারে। এসব কিছুর মধ্যে লুকিয়ে আছে একটিই শিক্ষা- মানুষ যেন এসব নিয়ামতের মাধ্যমে তার স্রষ্টাকে চিনে নেয়, তাঁর আনুগত্য করে এবং কৃতজ্ঞ হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, মানুষ স্রষ্টাকে ভুলে স্রষ্টার সৃষ্টি জড় বস্তু, সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গে মিশে যাচ্ছে। প্রয়োজন পূরণের জন্য পরিশ্রম করা স্বাভাবিক; কিন্তু…
ইসলামিক ডেস্কঃ অসিয়ত হলো কোনো ব্যক্তির মৃত্যুর পর কোনো কিছু করা বা হওয়ার নির্দেশনা প্রদান। কারো কারো মতে, পরবর্তী সময়ে কার্যকর করার নির্দেশসংবলিত বিশেষ উপদেশ। যেমন-আমানত পৌঁছে দেওয়া, সম্পদ দান করা, কন্যা বিয়ে দেওয়া, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, তার জানাজা পড়ানো, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির এক-তৃতীয়াংশ বণ্টন করা ইত্যাদি অসিয়তের অন্তর্ভুক্ত। অসিয়তের সময় দুজন সাক্ষী রাখা উচিত, যেন পরবর্তী সময়ে মতানৈক্য সৃষ্টি না হয়। সম্পদের এক-তৃতীয়াংশ পরিমাণ অসিয়ত করা জায়েজ। এর চেয়ে বেশি অসিয়ত করা জায়েজ নয়। যেসব হক আদায় করা ওয়াজিব তার জন্য অসিয়ত করাও ওয়াজিব। অসিয়তকারীর পক্ষে অসিয়ত কোনো চুক্তি নয়। কাজেই অসিয়ত করার পর যত দিন…
খেলাধুলা ডেস্কঃ চলছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। বিজয় দিবসকে উৎযাপন করতে প্রতিবছর ১৬ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক তারকাদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে। কিন্তু এবার সেই ধারায় এসেছে পরিবর্তন। আসছে বিজয় দিবসে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী বিশেষ ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবির সহযোগিতায় সন্ধ্যায় ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কোয়াব এর আয়োজনে ম্যাচটির নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। যেখানে মূলত দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে গঠিত দুটি দল ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ মাঠে নামবে। বিজয় দিবসের এই হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচে দল দুটির নেতৃত্বভার দেয়া হয়েছে বর্তমান…
খেলাধুলা ডেস্কঃ ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোটমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) শনিবার জানায়, ঘাড়ের ইনজুরি থেকে সেরে ওঠা গিলকে খেলায় ফেরার জন্য মেডিকেল ও স্পোর্টস সায়েন্স বিভাগ সবুজ সংকেত দিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই তাকে মাঠে দেখা যেতে পারে। গত মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে তিন বল খেলার পরেই ঘাড়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল। পরে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। তবে গত ৩ ডিসেম্বর গিলকে সহ-অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে…
খেলাধুলা ডেস্কঃ ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অনুষ্ঠিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র। অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই আলোচনায় কোন গ্রুপ তুলনামূলক কঠিন এবং কোনটি সহজ। সেই সাথে দলগুলোর সম্ভাব্য খেলোয়াড় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আগামী বছরে অনুষ্ঠিত বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দল এখনো অপেক্ষা করছে মেসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য। ৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসি এখনো নিশ্চিত করেননি। তিনি ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নেবেন কি না। কোচ স্কালোনি মনে করেন, মেসি না খেলা হবে ‘অবিশ্বাস্য এক ঘটনা’। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি…
খেলাধুলা ডেস্কঃ ২০২৬ সালে অল্প সময়ের ব্যবধানে বসছে দুই দুটি মহাযজ্ঞ। ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ। দর্শকের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোন কোন দেশ এবারের ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলবে? সেই সংখ্যাটা অবশ্য খুব বেশি নয়। মাত্র ৭টি দেশ ২০২৬ ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সাত দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের। ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলবে এমন দেশের সংখ্যাটা আরও বাড়তেও পারে। ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি ৬ দলের প্লে-অফের লড়াই…
বিনোদন ডেস্কঃ এক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের অক্টোবরে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠককে বিয়ের পর নেটিজেনের কটাক্ষের মুখোমুখি হন তিনি। তবে সব ধরনের সমালোচনা এড়িয়ে এবার কৃষের সঙ্গে হিন্দু রীতিতেই সাতপাক ঘুরলেন সারা। কৃষ পাঠক ‘রামায়ণ’খ্যাত সুনীল লহরীর পুত্র। সেই প্রেক্ষিতে পর্দার ‘লক্ষ্মণে’র পুত্রবধূ হলেন সারা খান। শুক্রবার (৫ ডিসেম্বর) কয়েকজন নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে মুম্বইয়ে চার হাত এক হল। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে সাতপাক ঘোরার পাশাপাশি মালাবদল, সিঁদুরদানও হয়। এদিন লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই স্বর্ণ এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ ধারাবাহিক খ্যাত সারা খান।
আন্তর্জাতিক ডেস্কঃ কোনো মানুষের নয়, ভারতে শেষকৃত্যের আয়োজন চলছে পেঁয়াজের। এ বছর বাংলাদেশে পেঁয়াজের রেকর্ড উৎপাদনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা চড়া দামে রপ্তানি করতে না পেরে হয়েছেন কার্যত পথে বসা। কেজি দুই রুপিতেও কেউ পেঁয়াজ কিনছে না দেশটিতে। সেই হতাশা, রাগ–ক্ষোভ থেকেই অভিনব এই প্রতিবাদ। মধ্যপ্রদেশে কৃষকরা ঘটা করে আয়োজন করছেন পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের। যে ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশে রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনের জেরে এবার ভারতের কৃষকদের নিতে হচ্ছে ভিন্নধর্মী প্রতিবাদের পথ। দেশে মাত্র দুই রুপিতেও পেঁয়াজ বিক্রি না হওয়ায় মধ্যপ্রদেশের অনেক চাষি ক্ষোভ–হতাশায় আয়োজন করেছেন পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য। শেষকৃত্যের এই ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।…
বিনোদন ডেস্কঃ নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ‘দূর্বার’ শিরোনামের এ সিনেমাতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। এটি পরিচালকের প্রথম সিনেমা। জানা গেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সানজু জন। আগামী ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে তাঁদের। ছবির পরিচালক বলেন, এখন প্রি-প্রোডাকশন চলছে, একইসঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে…
ডেস্ক নিউজঃ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটাদাগে ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের একাধিক চিকিৎসক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেনি। সেজন্যই লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে। তবে এক চিকিৎসক এদিন দুপুরে সংবাদমাধ্যমকে জানান, “অনেকগুলো প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে, তবে অবস্থার উন্নতি হয়েছে এমনটা এখনই বলা যাচ্ছে না। আমরা আশা করছি, পজেটিভ সাইন অব্যাহত থাকলে উনি ৯-১০ তারিখের (ডিসেম্বর) দিকে ফ্লাই করার সক্ষমতা অর্জন করতেও পারেন।” চিকিৎসকরা বলছেন, গত দুই দিনে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, সেসব প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। শুক্রবার দুই দফা মেডিকেল বোর্ড বৈঠক করেছে। প্রতিদিনই খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা…