Author: Misu

ডেস্ক নিউজঃ হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে জাতির এই দুর্দিনে আবারও দেশের হাল ধরার তাওফিক দান করুন, আমিন। ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ইসলাম, দেশ ও জাতির স্বার্থের পক্ষে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। ‘ভারতপন্থি সেকুলার প্রগতিশীলদের চক্রান্ত উপেক্ষা করে হেফাজতের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। হেফাজতের পাশে থাকতে তার দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন। তিনি একজন দেশপ্রেমিক ও সাহসী ঈমানদার নারী। তার…

Read More

ডেস্ক নিউজঃ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাঁচ দিন ধরে সিসিইউতে থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র। সামান্য উন্নতি, তবে সংকট কাটেনি চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তাঁর অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তাঁর অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ আজ রাতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে পার্টির নেতৃবৃন্দ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এসময় উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশিদ সরকার, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আজমল হোসেন লেবু, আলহাজ্ব আবু তাহের, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ. চৌধুরী শাহিন, এম. এ. সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব আমির হোসেন ভূঁইয়া, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, কাজী আবুল খায়ের, আজহার সরকার, মিজানুর রহমান মিরু,…

Read More

নিজস্ব প্রতিবেদঃ দেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, পণ্য পরিবহন, থেকে শুরু করে প্রান্তিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকল সেক্টর আজ ভয়ঙ্কর চাঁদাবাজীর শিকার। আজ শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, সকালে এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কথা বলেন। তিনি বিভিন্ন পত্র পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, গার্মেন্টস আমাদের বিরাট একটি রপ্তানীমুখী শিল্প। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার সিংহভাগ যোগান অাসে গার্মেন্টস শিল্প থেকে। বর্তমানে গামেন্টসসহ কল কারখানাগুলো চাঁদাবাজদের হুমকির কাছে খুব অসহায়। প্রতিবাদ করলেই কারখানা বন্ধ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। ফ্যাসিস্ট তকমা দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয়ও দেখানো হচ্ছে। এভাবে ঢাকা সহ ঢাকার বাইরের এলাকা থেকে প্রতিদিনই…

Read More

নিজস্ব প্রতিবেদক: সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি (Senior Vice President) হিসেবে মনোনীত হয়েছেন। সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং নারী-শিশু সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা এই মানবাধিকার নেত্রীকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রগামী ভূমিকা ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল, সৎ ও মানবিক নেতৃত্বের জন্য তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন। মনোনয়ন লাভের পর প্রতিক্রিয়ায় সেহলী পারভীন বলেন— “এই পদ আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে দায়িত্বও।…

Read More

বিশেষ প্রতিবেদকঃ আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) উচ্ছ্বসিত পরিবেশে মিরপুর প্রেসক্লাব চত্বরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। মিরপুর প্রেসক্লাব আয়োজিত এই মিলনমেলায় রাজধানীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক, তরুণ সংবাদকর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভার সূচনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, “সাংবাদিক সমাজ দেশের চেতনা, সংস্কৃতি ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সত্য প্রকাশই আমাদের পেশার প্রধান লক্ষ্য। তথ্যের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাই হবে আমাদের মূল শক্তি।” তিনি আরোও বলেন, “নতুন উদ্যমে মিরপুর প্রেসক্লাব কে ঢেলে সাজানো হবে।” মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ঢাকা কাস্টমস হাউস এলাকায় চরম নিরাপত্তা শঙ্কার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও সিএন্ডএফ ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিদিন কোনো ধরনের তল্লাশি ছাড়াই প্লাস্টিকের বক্স, টিফিন ক্যারিয়ার, ব্যাগ ও বস্তা এলাকায় প্রবেশ করছে, যা বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে। ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস হাউস, কার্গো ভিলেজ, আমদানি–রপ্তানি জোন ও পার্কিং এলাকার ফুটপাতজুড়ে দীর্ঘদিন ধরে অবৈধ খাবারের দোকান গড়ে উঠেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তারা মনে করেন। সরেজমিনে যা দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টিফিন ক্যারিয়ার ও প্লাস্টিকের বক্স হাতে লোকজন নির্বিঘ্নে কাস্টমস…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত…

Read More

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি।” উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সচেতনতা ও সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সকালে কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক, এইচ এম রকিব হায়দার ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,…

Read More

ডেস্ক নিউজঃ ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা  করেন। পৃথক তিন মামলায় আসামির সংখ্যা ৪৭। তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া অপর ২০ আসামি হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ)…

Read More