Author: Misu

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এসময় জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসীদের জন্য গ্রিন কার্ড পাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন ও জটিল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন এনে এক নতুন কঠোর নির্দেশনা জারি করেছে। নিউইয়র্ক টাইমস পর্যালোচিত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অভ্যন্তরীণ প্রশিক্ষণ নথি অনুযায়ী, এখন থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বা ইসরায়েলের কড়া সমালোচনা করা ব্যক্তিদের গ্রিন কার্ডের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে। অভিবাসন কর্মকর্তাদের দেওয়া এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো আবেদনকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী কোনো পোস্ট দেন কিংবা মার্কিন পতাকার অবমাননা করেন, তবে সেটিকে তাদের নাগরিকত্ব পাওয়ার পথে…

Read More

আবহাওয়া ডেস্ক : সকালের মধ্যে দেশের চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ পূর্বাভাস দেন। পোস্টে তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রবিবার সকাল ৮টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের সব জেলায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত, রংপুর বিভাগের জেলাগুলোতে রাত ৮টা থেকে সকাল ৬টা এবং সিলেট বিভাগের…

Read More

ডেস্ক নিউজ : বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহানগরীর রুটে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। জ্বালানি তেল ডিজেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে ওইদিন ভাড়ার বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। শনিবার বিআরটিএর ওয়েবসাইটে দেখা যায়, আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে। জ্বালানি মূল্য সমন্বয়ের পর দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের ভাড়া তুলে ধরা হয়েছে। সায়েদাবাদ…

Read More

ডেস্ক নিউজ : দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমানো এবং ভর্তি প্রক্রিয়ায় গতি আনতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, সম্ভবত বছরের শেষভাগে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ওই বছরের এইচএসসি পরীক্ষাও আগাম নেওয়ার উদ্যোগ রয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল প্রকাশের পরপরই যাতে পরবর্তী স্তরের ভর্তি কার্যক্রম শুরু করা যায়, সেই লক্ষ্যেই পুরো শিক্ষা ক্যালেন্ডার নতুনভাবে সাজানো হচ্ছে। তার ভাষ্য, পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের দীর্ঘ…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিকল্প জায়গা নির্ধারণ করে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে হকাররা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যেতে পারেন। শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে বহু হকারকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের জন্য নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে এই খাতকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সম্প্রতি উত্থাপিত রপ্তানি নিয়ন্ত্রণ বিলের বিষয়ে সতর্ক করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, অত্যাধুনিক চিপ তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে এই বিল আনা হয়েছে। শনিবার এই বিষয়ে সতর্ক করে বেইজিং নিজেদের বৈধ অধিকার রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ‘মাল্টিলেটারাল অ্যালাইনমেন্ট অব টেকনোলজি কন্ট্রোলস অন হার্ডওয়্যার’ অ্যাক্ট এবং রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আরও কয়েকটি বিল পাস করে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত সম্প্রসারণ এবং রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহারের বিষয়ে বেইজিংয়ের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এসব বিল আইনে পরিণত…

Read More

ডেস্ক নিউজঃ কলেজছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গো-কার্টটি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে রিজয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে তৈরি।

Read More

ডেস্ক নিউজঃ তীব্র গরমে পুড়ছে সারা দেশ। এর মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়া জনদুর্ভোগ আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাট বাড়ায় শিল্প ও কৃষি উৎপাদনসহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আর তাই বিদ্যুৎ নিয়ে এমন পরিস্থিতি আরও কত দিন চলবে এই প্রশ্নই এখন ঘুরেফিরে সামনে আসছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে বলে মনে করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘আদানি পাওয়ার প্ল্যান্ট আমাদেরকে যা সাপ্লাই করতো তাদের একটি ইউনিটে সমস্যা হওয়ায় এখন অর্ধেক দিতে পারছে, বাঁশখালির এসএস পাওয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের সবার…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। তারেক রহমান বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক…

Read More