Author: Misu
ডেস্ক নিউজঃ মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চআদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে, মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন মুফতি আমির হামজা। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর। ওই…
ডেস্ক নিউজঃ একদিনের সফরে যশোরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত…
আবহাওয়া ডেস্কঃ জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের সক্রিয় প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে আবহাওয়া শীতল হয়ে আসতে পারে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে রাজধানী ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সোমবার সকাল ৭টা…
ডেস্ক নিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশি-বিদেশি তিনটি এয়ারলাইন্সের এসব ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয় বলে জানিয়েছে আশকোনা হজ অফিস। তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদিয়ার ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত এক হাজি জানান, গরম আবহাওয়া থাকলেও ইবাদতে কোনো সমস্যা হচ্ছে না। তিনি বলেন, নিয়মিত নামাজ আদায় ও ওমরাহ পালন করতে পারায় তারা আল্লাহর কাছে কৃতজ্ঞ। খাবার ও…
ডেস্ক নিউজ : টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সাকিবা ইসলাম (১৭) ধনবাড়ী উপজেলার সরদাপাড়ার শফিকুল ইসলামের মেয়ে। সে কলেজটির ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিল। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বিকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামে সাকিবা। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো কলেজজুড়ে শোকের ছায়া নেমে আসে। কলেজ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা…
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রযুক্তিগত অবকাঠামো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে টেলিযোগাযোগ ও জ্বালানি সরঞ্জাম সব ক্ষেত্রেই বিদেশি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশটির নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। ইউক্রেনের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা আলেকজান্ডার কারদাকভ দাবি করেছেন, দেশটির ৮০ থেকে ৯০ শতাংশ নজরদারি ক্যামেরা চীনা প্রযুক্তিনির্ভর হতে পারে। তার মতে, এই ঝুঁকি কেবল সাধারণ সিসিটিভি ক্যামেরায় সীমাবদ্ধ নয়, বরং তা গোয়েন্দা ড্রোনের ক্যামেরাতেও বিস্তৃত, যা চলমান যুদ্ধে সরাসরি নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। এমনকি রুশ বাহিনীর মাধ্যমে ইউক্রেনীয় ড্রোন নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগও সামনে এসেছে। এই প্রসঙ্গে বিশেষভাবে আলোচনায় এসেছে চীনা প্রতিষ্ঠান…
ডেস্ক নিউজ : বজ্রপাতের ঘটনায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের…
আন্তর্জাতিক ডেস্ক : দফা যুদ্ধবিরতির মধ্যেও চলমান উত্তেজনার জেরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক ও কূটনৈতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন। রবিবার (২৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ছাড়াও যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন নেতারা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করতে ও উত্তেজনা কমাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বশেষ প্রচেষ্টা ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি…
আবহাওয়া ডেস্ক : দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত বাড়ায় তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমতে পারে বলে রবিবার (২৬ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের…
আন্তর্জাতিক ডেস্কঃ মাদক পাচার মামলার বিচারিক প্রক্রিয়া সচল রাখতে ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি লড়াইয়ের খরচ মেটানোর পথ প্রশস্ত করল যুক্তরাষ্ট্র। দীর্ঘ টালবাহানার পর ওয়াশিংটন তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ পরিবর্তন আনতে সম্মত হয়েছে, যাতে ভেনেজুয়েলার বর্তমান সরকার মাদুরোর আইনজীবীর পাওনা পরিশোধ করতে পারে। গত শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালতের নথিতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এর আগে নিষেধাজ্ঞার বেড়াজালে মাদুরোর আইনজীবী নিয়োগের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় পুরো মামলাটিই খারিজ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক নাটকীয় অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিজ বাসভবন থেকে সস্ত্রীক বন্দি হন ৬৩ বছর বয়সী মাদুরো এবং…