Author: Misu

বিনোদন ডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিলেন তিনি। চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম,…

Read More

বিনোদন ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সামাজিক অসংগতি নিয়েও বেশ সরব এ নায়িকা। এবার আওয়াজ তুললেন যত্রতত্র পানের পিক ফেলা নিয়ে। বুধবার মিমি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায় মা ফ্লাইওভারের ছবি। আর ফ্লাইওভারের দেয়ালের গায়ে লেগে আছে রাশি রাশি লাল পিক। এরকম দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেন কেন কেন? প্রশাসনের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া এত সহজ। কিন্তু আপনি কি মনে করেন না যে একটু নাগরিকত্বের জ্ঞান থাকলেই সবকিছু বদলে যাবে। আমরা এখানে রকেট সায়েন্সের কথা বলছি না। আমাদের সিটি অব জয় আমাদের গর্ব, তাহলে কেন তার…

Read More

ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার আগে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। গত ১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে পরিবারসূত্রে জানা গেছে। এ অবস্থায় দেশজুড়ে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। হাসপাতালসূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বিএনপির একটি…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতরভাবে অসুস্থ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার বয়স প্রায় ৮২ বছর। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি চিকিৎসার সমন্বয় করেন। পর দিন একই হাসপাতালে তার মাকে ভর্তি করানো হয়। এক দিকে…

Read More

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ উপজেলার পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে, ৮৬৪ ও ৮৬৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে। স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতের দিকে গেলে, ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে সবুজ ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দেয় এবং বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ৪২ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দমন-পীড়ন এবং মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন। চিঠির নেতৃত্ব দেন ভারতীয়-আমেরিকান কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল এবং কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় ইংরেজি ভাষার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইওএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত ৩ ডিসেম্বর চিঠিতে  আইনপ্রণেতারা জানান, পাকিস্তান কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। আইনপ্রণেতারা যুক্তি দেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বকে জবাবদিহি করানো মার্কিন যুক্তরাষ্ট্রেরও দায়িত্ব। তারা প্রশাসনকে দ্রুত ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানান। এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক আহমেদ নূরানি সামরিক…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা নোট আজ (৪ ডিসেম্বর) থেকে প্রচলন শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, প্রথম ধাপে নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য অফিস থেকেও বিতরণ শুরু হবে। নতুন নোটের ডিজাইন ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-ভিত্তিক। নোটের সম্মুখভাগে ঢাকা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা, পেছনের দিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ছবি ছাপা আছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে। নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ১০ ধরনের, যাতে নকল নোট শনাক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জন্য বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে, তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান এনসিপি নেতা নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার…

Read More

আবহাওয়া ডেস্কঃ সকালে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবারের (৩ ডিসেম্বর) ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনের বেলায় এই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

Read More