Author: Misu
ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। নিয়মানুযায়ী প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। অন্যদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা খুবই কম। সমালোচনা এড়াতে নতুন কাউকে না এনে বরং বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই শূন্য হওয়া…
ডেস্ক নিউজঃ আমি সম্পদের বিবরণী আজ সকালেই দাখিল করেছি, একই সঙ্গে আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি বাতিল করেছি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কতটা পেরেছি, সেটা দেশবাসী বলবে। নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, তিনি নির্বাচন করবেন, এটা নিশ্চিত। তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন, তা এখনও চূড়ান্ত নয়। কোনও দলে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ধরে নেয়া ঠিক নয় যে, এনসিপিতেই যোগ…
ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন…
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঢাকা-১৫ আসনের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের উদ্যোগে এক সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের মায়ের মতো। তাঁর সুস্থতা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা বিশ্বাস করি—আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” উক্ত দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশন, যারা পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করে এলাকার মানুষকে একত্রিত করেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও কলেজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫২ বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। ৫২ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আছেন- হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান ও আমিনুল হক। অন্যদের মধ্যে আছেন ব্যবসায়ী হুমায়ুন সরকার, শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নান শেখ। তাদের যোগদান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার…
বিশেষ প্রতিবেদকঃ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু হচ্ছে আজ বুধবার (১০ ডিসেম্বর) থেকে যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে শিক্ষার্থীদের মূল নম্বরপত্র গ্রহণ করতে বলা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র বা ছাত্রীদের মূল নম্বরপত্র নিম্নে বর্ণিত সময় ও তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এসব মূল নম্বরপত্র ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সনদপত্র শাখার…
ইসলামিক ডেস্কঃ মুসলিম সমাজ আলেমদের দ্বারা নানাভাবে উপকৃত হয়। তাদের দ্বারা সমাজের চারিত্রিক, আত্মিক, ধর্মীয় ও জ্ঞানগত চাহিদা পূর্ণ হয়। তাদের দ্বারা ইসলামী বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ, ইসলামী শিক্ষাব্যবস্থা ও সামাজিক বন্ধন, ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য টিকে থাকে। এ জন্য যে মুসলিম সমাজে আলেম ও ইমামদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় হয়, সে সমাজের মানুষ আত্মিক ও আধ্যাত্মিক শক্তিতে, ভালো কাজের উদ্দীপনায়, সুপথ অনুসরণে এগিয়ে যায়। আলেমদের কাছে আছে কোরআন-সুন্নাহর জ্ঞান। তাদের সংস্পর্শে মানুষ খুঁজে পায় নিজের আসল পরিচয়। শিখতে পারে আল্লাহর বিধি-বিধান। জানতে পারে হালাল-হারাম। তাদের সংস্পর্শে এসেই অন্ধকারজগতের মানুষ সন্ধান পায় আলোকিত জীবনের। মৃত হৃদয়গুলো হয় পুনরুজ্জীবিত। দুনিয়ার…
ইসলামিক ডেস্কঃ মানবজীবনের প্রকৃত সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাই একজন মুমিনের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজই হওয়া উচিত সেই মহান সন্তুষ্টির সন্ধানে নিবেদিত। কিন্তু কোন কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়—এ প্রশ্নটি যুগে যুগে প্রত্যেক ঈমানদারের হৃদয়ে অনুরণিত হয়েছে। যার মাধ্যমে একজন বান্দা সহজ, সুন্দর ও শুদ্ধভাবে তার রবের নৈকট্য অর্জন করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার আলোক পথে অগ্রসর হতে পারে। ১. নির্ধারিত সময়ে নামাজ আদায় করা নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও উত্তম আমল। আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম : কোন আমল আল্লাহর কাছে…
খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসি যেন থামতেই জানেন না। আবারও ইতিহাস গড়ে মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট জিতলেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে দলকে এমএলএস কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এমএলএস-এ এক মৌসুমে এটি চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। এই সম্মান আমি আমার সতীর্থদের সঙ্গে ভাগ…
খেলাধুলা ডেস্কঃ সাকিব আল হাসানের পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নামবেন তিনি। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন এই তরুণ স্পিনার। গত মৌসুমেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছিল; তবে বিসিবির অনুমতি (এনওসি) না পাওয়ায় খেলতে পারেননি তিনি। সেই মৌসুমেই শিরোপা জিতেছিল হোবার্ট। এবার শিরোপা ধরে রাখার মিশনে দলে যুক্ত হলো বাংলাদেশের উদীয়মান এই লেগস্পিনার। ২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্স তাদের অভিযান শুরু করবে ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। ডিসেম্বর মাসে গ্রুপপর্বে আরও চারটি ম্যাচ খেলবে…