Author: Misu

ডেস্ক নিউজঃ সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সময়ের মধ্যে ৫টি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান…

Read More

ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে।  বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার…

Read More

ডেস্ক নিউজঃ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে এখন ৯৫তম। আগের তালিকায় দেশের অবস্থান ছিল ৯৩তম। নতুন এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভ্রমণ সুবিধার দেশগুলোর মধ্যে রয়েছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট। এছাড়াও রয়েছে- নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট…

Read More

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে ফিরতে যাচ্ছে আড়াই বছর পর। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ চারদিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ম্যাচগুলো চলবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। বিসিএলের ৪ দিনের খেলা দিয়ে আবারো দেশের ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনরা। গত বছরের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণে খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিসিএল ওয়ানডে ও অদম্য টি-টোয়েন্টি কাপে রাখা হয়নি তাদের। সেন্ট্রাল…

Read More

খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপের ক্ষণগণনা শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের ক্ষণগণনা আরও আকর্ষণীয় করতে প্রতিদিনই পরিসংখ্যানভিত্তিক তথ্য প্রকাশ করছে সংস্থাটি। বিশ্বকাপ শুরু হতে ৫৮ দিন বাকি থাকতে এবার আলোচনায় এসেছে ‘১২ নম্বর জার্সিধারী’ ফুটবলারদের গোল-পরিসংখ্যান। বিশ্বকাপে এখন পর্যন্ত ১২ নম্বর জার্সি পরা খেলোয়াড়রা মোট ৫৮টি গোল করেছেন, যা এসেছে ঠিক ২৯ জন খেলোয়াড়ের পা থেকে। এই তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের থিয়েরি অঁরি, যিনি করেছেন ৬টি গোল। এরপর রয়েছেন নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক (৫ গোল)। সমান ৪টি করে গোল করেছেন পোল্যান্ডের কাজিমিয়ের্জ দেনা, পশ্চিম জার্মানির হেলমুট রাহ্ন এবং চেকোস্লোভাকিয়ার জেডেনেক জিকান। বিশ্বকাপ ফাইনালে গোল করা একমাত্র ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড়…

Read More

বিশেষ প্রতিবেদকঃ পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসলামাবাদে দ্বিতীয় দফার এই আলোচনার আয়োজন করার প্রস্তাব দিয়েছে দেশটি। দুইজন পাকিস্তানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ বিষয় সম্পর্কে জানা আছে এমন ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গ এ খবর দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন যে, প্রস্তাবটি নির্ভর করবে পক্ষগুলো ভিন্ন কোনো স্থানের জন্য অনুরোধ করে কি না তার ওপর। কর্মকর্তাদের একজন বলেছেন, কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও, প্রথম আলোচনাটি কোনো বিচ্ছিন্ন প্রচেষ্টা ছিল না, বরং এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল। দ্বিতীয়…

Read More

বিশেষ প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের মধ্যে পার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জেফরি ফেল্টম্যান। তার মতে, ‘ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল।’ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেফরি ফেল্টম্যান বলেন, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে এই যুদ্ধে জড়ালেও এখন তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। সাবেক এই মার্কিন কূটনীতিক আরও বলেন, ইসরায়েলের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করছে। তিনি আরও উল্লেখ…

Read More

নববর্ষ প্রতিবেদকঃ নতুন বছরকে স্বাগত জানিয়ে রাজধানীতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে এ শোভাযাত্রা শুরু হয়। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে উপস্থিত হাজারো মানুষের কণ্ঠ মিলিয়ে ওঠে দেশাত্মবোধক আবেগে ভরা এক অনন্য পরিবেশ। শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মানুষ সকাল থেকেই চারুকলা এলাকায় সমবেত হন। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ…

Read More

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে তিনি গাড়িযোগে টেকনাফ স্থলবন্দরে যান। বন্দর কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পৌঁছালে শুভেচ্ছা জানানো হয়। এরপর সেখান থেকে তিনি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে যান। সেখানে জেটিঘাটের পরিস্থিতি দেখেন। তারপর ঘুরে ঘুরে বন্দরের গুদাম, ভবন এবং বন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া বন্দর ভবনের ওপর উঠে নাফ নদী জলসীমা দেখেন। স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মন্ত্রীকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে…

Read More

আবহাওয়া প্রতিবেদকঃ দেশের তিন অঞ্চলে ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট ছোট নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও…

Read More