Author: Misu

বিশেষ প্রতিবেদকঃ টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জে রাজস্ব আত্মসাতের এক ভয়ংকর চিত্র ধীরে ধীরে সামনে আসছে। সম্প্রতি রাজস্ব সংক্রান্ত একটি ঘটনায় পলায়নের অভিযোগ ওঠার পর এবার মধুপুর রেঞ্জের বর্তমান রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ডেপুটি রেঞ্জারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির গুরুতর তথ্য স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে টাঙ্গাইল বন বিভাগের অধীনে নিলামের মাধ্যমে মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জের গাছাবাড়ি বিটের লট নম্বর ১৫, ১৬, ১৯ ও ৩১/২৪-২৫ সহ একাধিক লট বিক্রি করা হয়। এসব লটের ক্রেতা হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গাবতলী এলাকার কাঠ ব্যবসায়ী আলাল খান ও রহমত সরকার এবং টাঙ্গাইলের অরণখোলা এলাকার…

Read More

ডেস্ক নিউজঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।’ ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি)…

Read More

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে মো. রাকিবুল হাসানের নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতির খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই গণপূর্ত অধিদপ্তরজুড়ে দেখা দিয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কারণ, যাকে উচ্চ পদে উন্নীত করা হয়েছে, সেই কর্মকর্তা দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকরির পাশাপাশি গোপনে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেছেন বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। গণপূর্ত অধিদপ্তরের ভেতরে রাকিবুলকে ঘিরে গড়ে উঠেছে একটি সমান্তরাল ক্ষমতাকেন্দ্র—যেখানে তিনি দিনে সরকারি প্রকৌশলী, আর রাতে ঠিকাদার সিন্ডিকেটের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত। সহকর্মী কর্মকর্তা ও ঠিকাদারদের একটি অংশ অভিযোগ করেছেন, রাকিবুল দুই পরিচয়ে কাজ করে কয়েকশ কোটি টাকার অনিয়ম, কমিশন বাণিজ্য এবং প্রকল্প লুটপাটের নেটওয়ার্ক তৈরি করেছেন। একাধিক…

Read More

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি­ প্রপার্টিজের মালিক মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, আর্থিক লেনদেনে অসংগতি এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন সড়কের পাশে পরিচালিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে ভুক্তভোগীরা বলছেন, তারা নাজিম উদ্দিনের কাছ থেকে ন্যায্য অধিকার ও সঠিক লেনদেনের নিশ্চয়তা পাচ্ছেন না। অভিযোগকারীদের ভাষ্য, নাজিম উদ্দিন নিজেকে রাজনৈতিকভাবে নির্দলীয় পরিচয় দিলেও পূর্ববর্তী সরকার আমলে তিনি এলাকাভিত্তিক প্রভাব খাটাতেন, যার সুযোগে বিভিন্ন মানুষের কাছ থেকে জমি কিনে এখনো অনেকের পাওনা পরিশোধ করেননি। বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, তাদের কেনা প্লট হস্তান্তর না করে উল্টো প্রতিটি…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। যে ব্যক্তি মারা গেছেন তিনি এই এলাকার না। তাই তাকে কেউ চিনতে পারছেন না। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

Read More

শেকৃবি প্রতিনিধিঃ অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। অ্যাব শেকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ ও অ্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু – ১১টা ৫৫ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৩৬ মিনিট। মাগরিব – ৫টা ১৬ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩৪ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৫টা ১৫ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ২৭ মিনিটে।

Read More

খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয়ের পর ক্যাম্প ন্যূতে বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যূতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। জার্মান ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামটির আসন ভাঙচুর, পার্টিশন ধ্বংস ও টয়লেট নষ্ট করে দিয়েছেন। এমনকি উপরের সারিতে বসা সমর্থকরা নিচে থাকা বার্সা সমর্থকদের দিকে বস্তু ছুড়ে মারার ঘটনাও ঘটেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা স্টেডিয়ামের ক্ষতির বিস্তারিত নথি ইউয়েফার কাছে জমা দিয়েছে। ক্লাব আশা করছে, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নেবে। বার্সা দাবি করছে, অভিযুক্ত ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের বিরুদ্ধে অন্তত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ঘটনার পাশাপাশি টিকিট ব্যবস্থাপনাতেও সমস্যা দেখা দিয়েছে। অভ্যন্তরীণ তদন্তে প্রায় ৫০০টি সন্দেহজনক টিকিট…

Read More

খেলাধুলা ডেস্কঃ চার ম্যাচে টানা হারের প্রভাব পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের র‍্যাঙ্কিংয়ে। ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ১১২ নম্বরে অবস্থান করছে তারা। এর আগে আগস্ট মাসের ৭ তারিখ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে মেয়েরা ২৪ ধাপ এগিয়ে ১০৪তম অস্থানে উঠেছিল। আজ বৃহস্পতিবার প্রকাশিত মেয়েদের নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ দলের। আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১২.২৬ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। এখন তাদের রেটিং পয়েন্ট ১১৬৭.৬১১। গত চার মাসে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তার সবগুলোই হেরেছে। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলে হারে বাংলাদেশ। নভেম্বর ও ডিসেম্বরে তিন জাতি নিয়ে টুর্নামেন্টেও…

Read More

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমার ইতিহাসের অন্যতম আইকনিক খলনায়িকা ‘নীলাম্বরি’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পডিয়াপ্পা’ সিনেমায় এই চরিত্রে রম্যা কৃষ্ণানের দাপুটে অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে আছে। তবে ২৬ বছর পর সিনেমাটি পুনরায় মুক্তির ঠিক আগ মুহূর্তে এক বিস্ফোরক তথ্য জানালেন সুপারস্টার রজনীকান্ত। তিনি জানান, এই কালজয়ী চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ রম্যা ছিলেন না। বরং তারা চেয়েছিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে! আগামীকাল ১২ ডিসেম্বর বিশ্বজুড়ে পুনরায় মুক্তি পাচ্ছে কে. এস. রবিকুমার নির্মিত ব্লকবাস্টার সিনেমা ‘পডিয়াপ্পা’। এ উপলক্ষে ‘দ্য রিটার্ন অব পডিয়াপ্পা’ শিরোনামে একটি ভিডিও বার্তা দিয়েছেন রজনীকান্ত। সেখানেই তিনি এই গোপন তথ্যটি সামনে আনেন। রজনীকান্ত জানান, নীলাম্বরি’ চরিত্রটি যখন…

Read More