Author: Misu

ডেস্ক নিউজঃ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের সদস্যরাও জানাজায় অংশ নেন। নিহত শান্তিরক্ষীরা হলেন, নাটোরের বাসিন্দা করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কল্যাণের বন্ধন আরও সুদৃঢ় করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন বনভোজন ও মিলনমেলা। উৎসবমুখর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, সভাপতি আরঙ্গজেব কামাল, মোহাম্মদ ফরিদ খান (বাংলাদেশ প্রেসক্লাব, মোগল), সম্রাট (প্রকাশক ও সম্পাদক, বিডি লাইভ ২৪ নিউজ), কামরুজ্জামান জনি (প্রকাশক ও সম্পাদক), সুবীর আহমেদ (প্রকাশক ও সম্পাদক, সাপ্তাহিক সংবাদপত্র), মোহাম্মদ বশির আহমেদ (সহকারী সম্পাদক, ক্রাইম নিউজ) এবং মোঃ মাসুদ মৃধা (স্টাফ…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুন অর রশিদ, যিনি রানা নামেও পরিচিত, তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক মন্ত্রী জাহাঙ্গির কবির নানক ও সাবেক এমপি গোলন্দাজ বাবেলের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তিনি আন্ডার বিলিং, মিটার টেম্পারিং এবং অবৈধ পানির সংযোগে সহযোগিতা করে সরকারের বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়েছেন। এসব অনিয়মের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী, মোহাম্মদপুরে হারুন রানার চারটি বাড়ি রয়েছে। এগুলো টিক্কাপাড়া, ঢাকা উদ্যান, নূরজাহান রোড ও চাঁন মিঞা হাউজিং এলাকায় অবস্থিত। এছাড়াও ঢাকায় একাধিক প্লট ও ফ্ল্যাট কেনার অভিযোগ আছে। গাজীপুরের শ্রীপুর ও মাওনা,…

Read More

খেলাধুলা ডেস্কঃ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেশ কয়েকদিন ধরে স্কোয়াড কারা আসছেন, সেই আলোচনা চলছিল কয়েকদিন ধরেই। তবে অনেকটা চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দল থেকে বাদ পড়েছেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। দলে ফিরেছেন আরেক টপ অর্ডার ব্যাটার ইশান কিষাণ। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল প্রকাশ করেন। এই দলে জায়গা পাননি শুবমান গিল। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। এতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল…

Read More

খেলাধুলা ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপের ড্রসহ নানা আলোচনায় মুখর ছিল এবারের ফুটবল বিশ্ব। এর মধ্যে আগামী বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ঘিরে চলছে নানা আলোচনা। সেই ধারাবাহিকতায় ব্রিটিশ সংবাদমাধ্যম চলতি বছরের সেরা ১০০ পুরুষ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষস্থান দখল করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর ও ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর এই র‌্যাংকিংয়েও তিনি প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল এবং তৃতীয় স্থানে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। শীর্ষ দশে আরও আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, এরলিং হালান্ড, আশরাফ হাকিমি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ ও পেদ্রি। সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টাইন…

Read More

বিনোদন ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা আলি জাফর তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রোশনি’ মুক্তির ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্বব্যাপী অ্যালবামটি প্রকাশিত হবে। ‘রোশনি’কে একটি পূর্ণাঙ্গ শ্রবণ অভিজ্ঞতা হিসেবে পরিকল্পনা করা হয়েছে। অ্যালবামটিতে আলো ও অন্ধকার, প্রতিকূলতার সঙ্গে লড়াই, ভালোবাসা এবং অন্তর্দৃষ্টির জাগরণের মতো বিষয়গুলো আধুনিক সাউন্ড ও সৎ গল্প বলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অভিজ্ঞতা থেকে অর্জিত স্পষ্টতা ও সত্যের পথে থাকার প্রত্যয়ই এই অ্যালবামের মূল বার্তা। অ্যালবাম মুক্তির দিনই প্রকাশ পাবে প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও ‘রুকসানা’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ধারণ করা ভিডিওটিতে আলি জাফরের নতুন সাউন্ডস্কেপ ও স্টাইল তুলে ধরা হবে। নানা ঘরানায় সাবলীলভাবে নিজেকে নতুনভাবে…

Read More

ডেস্ক নিউজঃ সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ করে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে, শনিবার বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাৎ বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে…

Read More

বিনোদন ডেস্কঃ মানবিক ও হৃদয়স্পর্শী গল্পে নির্মিত চলচ্চিত্র ‘রঙ বাজার’–এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। দীর্ঘ তিন বছর আগে শুটিং শেষ হলেও অবশেষে মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে সিনেমাটির। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এক রাতের মধ্যে একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। বাস্তবতার ছোঁয়া দিতে চলচ্চিত্রের বড় একটি অংশের শুটিং করা হয়েছে দৌলতদিয়ায়। সামাজিক বাস্তবতা ও মানুষের জীবনের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। পরিচালক রাশিদ পলাশ তার ফেসবুক পেজে ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সিনেমার মুক্তির আনুষ্ঠানিক প্রস্তুতির ঘোষণা দেন। তিনি জানান, খুব শিগগিরই দর্শকদের জন্য সিনেমাটির টিজার প্রকাশ…

Read More

ডেস্ক নিউজঃ জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে দাফন সম্পন্ন করা হয়। বিকেল তিনটায় লাশ বহনকারীর অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করানো হয়েছে। লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের ওপরে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমসহ তার সঙ্গীরা। অ্যাম্বুলেন্সটি আসার পাঁচ মিনিট পর কেন্দ্রীয় মসজিদের ভেতর দিয়ে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এর আগে শনিবার…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।  শুক্রবার (১৯ ডিসেম্বর) গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিয়ের আসরে এই বোমা হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই নৃশংস হামলায় বর-কনে পক্ষের অন্তত ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর প্রস্তুতি চলছে, ঠিক তখনই এমন প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। তুফাহ এলাকার একটি স্কুল ভবনে যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো কয়েকটি পরিবার আশ্রয়…

Read More