Author: Misu

ডেস্ক নিউজঃ ঈদে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে এসব কথা বলেন তিনি। শেখ রবিউল আলম বলেন, গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

Read More

ডেস্ক নিউজঃ দেশে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে আগামী সাতদিনে বন্যা পরিস্থিতি ফের অবনতির শঙ্কা দেখা দিয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। পাউবো জানিয়েছে, বিগত ২৭ তারিখ থেকে দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের নদীগুলো কতিপয় পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করে। বর্তমানে নালজুর, সোমেশ্বরী ও মগরা নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সব নদীগুলো মৌসুমি বিপৎসীমার নিচে অবস্থান করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাতদিন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। ভারত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,…

Read More

বিনোদন ডেস্কঃ লাইফ সাপোর্টে থাকা অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হবে। কারিনার বাবা কায়সার হামিদ বলেন, উন্নত চিকিৎসার জন্য চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসছে সোমবার; এদিনই তাকে নিয়ে যাওয়া হবে চেন্নাইয়ে। চিকিৎসকরা কারিনার শারীরিক অবস্থাকে আপাতত ‘স্ট্যাবল’ বলেছেন এবং আইসিইউ সুবিধাসহ তাকে ভারতে নেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে, কিডনি ও হৃদযন্ত্রও কাজ করছে ঠিকভাবে। তবে তীব্র জন্ডিসের কারণে তার লিভার কার্যক্ষমতা হারিয়েছে। এক সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন কারিনা। শুক্রবার প্রচণ্ড জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কারিনা হেপাটাইটিসে আক্রান্ত বলে…

Read More

ডেস্ক নিউজঃ ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি আলোচনার অনিশ্চয়তা ঘনীভূত হওয়ায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। এর ফলে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) বাংলাদেশ সকাল সাড়ে ৮টা ২৩ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৮৪.৩২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া জুন মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৮ শতাংশ কমে ৪,৬৯২.৭০ ডলারে বিক্রি হয়েছে। কেসিএম ট্রেড-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, ‘মূলত মার্কিন-ইরান চুক্তির বিষয়ে তাৎক্ষণিক যে আশা ছিল, তা ফিকে হয়ে যাওয়ায় আমরা এই পরিস্থিতি দেখছি। পাশাপাশি অপরিশোধিত তেলের…

Read More

ডেস্ক নিউজঃ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম। ২৪-এর পর বর্তমান সরকার জনগণের কাছে একটি গণতান্ত্রিক সরকার। আমরা এই সরকারকে জবাবদিহিমূলক সরকার হিসেবে গড়ে তুলতে চাই। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটি রূপ দিতে চায়, যেখানে পুলিশ হবে সত্যিকার অর্থে জনবান্ধব। সাধারণ মানুষের আস্থার জায়গা…

Read More

ডেস্ক নিউজঃ মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে। রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে বাংলাদেশ সময় ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস । সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

Read More

আবহাওয়া ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার তীব্রতা সবচেয়ে বেশি থাকবে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে। রোববার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা…

Read More

ডেস্ক নিউজঃ দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে একগুচ্ছ নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা প্রবর্তন এবং অবসরকালীন সময়ে বিশেষ পদোন্নতির সুযোগ। রোববার (১০ মে) রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানানো হয়। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনের পর কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পর্যন্ত যেসব সদস্য অতিরিক্ত সময় দায়িত্ব পালন করবেন, তাদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা করছে…

Read More

ডেস্ক নিউজঃ আলোচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। প্রথমবার বিচ্ছেদের পর কিছুদিন আগে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয়বার সংসার শুরুর মাত্র চার মাসের মধ্যেই তাদের সম্পর্কের ইতি ঘটেছে। রোববার (১০ মে) এই বিবাহ বিচ্ছেদের বিষয়ে সাবিকুন নাহার সারার বড় বোন মোছাম্মাত হাজেরা বলেন, পারিবারিক অশান্তি ও মতবিরোধের জের ধরে আদনান-সারা দম্পতির সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নেন তারা। ত্বহা ও নাহার নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন উল্লেখ করে মোছাম্মাত হাজেরা বলেন, ‘দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক আর…

Read More

ডেস্ক নিউজঃ আজ নবম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একইসঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আজ সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের পরীক্ষায় মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৫…

Read More