Author: Misu

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন। তবে কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া শুরুর আগেই পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জের একটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর ফলে বর্তমানে কারাগারে থাকা সাবেক এই মেয়রের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গতকাল শুক্রবার জানিয়েছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

Read More

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ দুই বছর সাত মাসের প্রতীক্ষার পর অবশেষে নিবন্ধন সম্পন্ন করেছে সাংবাদিকদের কল্যাণভিত্তিক সংগঠন “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।‍‍‍‌‌ সংগঠনটির নিবন্ধন নম্বর S-14517 নিবন্ধন সম্পন্ন হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ২৩ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন—সাংবাদিক সমাজের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও দায়িত্বশীল সংগঠন সময়ের দাবি। বিভিন্ন জেলা ও এলাকায় কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, অনেক সাংবাদিক পেশাগত ঝুঁকি, মামলা-মোকদ্দমা, হেনস্তা ও আর্থিক সংকটে পড়লেও তাদের পাশে দাঁড়ানোর মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই প্রয়োজনীয়তা থেকেই এই ফাউন্ডেশনের যাত্রা। প্রতিষ্ঠানের প্রকৃতি…

Read More

ডেস্ক নিউজঃ স্বাধীনতার ৫৫ বছরেও নির্ভুল ও সঠিক তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করতে পারেনি কোনো সরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সংখ্যা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের। এ পর্যন্ত মোট আট বার মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন হয়েছে। অতীতে অসত্ উদ্দেশ্য নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য তদ্বির ও দৌড়ঝাঁপ করেন, দেওয়াও হয়। এসব সনদ দেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়মকানুন। সঠিকভাবে যাচাই-বাছাই না করে যে-যার প্রয়োজনে ও সুবিধা অনুযায়ী মুক্তিযোদ্ধার গেজেট করান। মন্ত্রণালয়ও একেক সময় একেক পরিপত্র, প্রজ্ঞাপন জারি করে। ফলে তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে অনেক। অভিযোগ রয়েছে, প্রতি তিন জনের মধ্যে দুই জনই ভুয়া মুক্তিযোদ্ধা! স্বাধীনতার ৫৫ বছরে মুক্তিযোদ্ধার তালিকা কমে…

Read More

ডেস্ক নিউজঃ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে এই বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি কোনো অঞ্চলের জন্যই মঙ্গলজনক হবে না।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কূটনৈতিক অবস্থানের কথা জানান। এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী জানান যে, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ইফতার মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিতব্য এ আয়োজনে তার উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মিডিয়া সেল। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বিকেলে তিনি জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর প্রেসক্লাব-এ আজ পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইমামুল হক লিটন। মিরপুর প্রেসক্লাবের সভাপতির এস এম বদরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, রমজানের শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির…

Read More

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল। দুর্নীতি সংক্রান্ত মামলার আসামি হওয়া সত্ত্বেও অল্প সময়ের ব্যবধানে একই গুরুত্বপূর্ণ পদে তার প্রত্যাবর্তন প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নীতিমালার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহলে। জানা গেছে, রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণকাজ সম্পন্ন না করেই ১ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকা বিল উত্তোলন ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১১ জানুয়ারি প্রশাসনিক সিদ্ধান্তে…

Read More

ডেস্ক নিউজঃ ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বিভিন্ন এলাকায় প্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।এদিকে, গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল জামেয়া পাঠানটুলা,সিলেট এর ছাত্রী ইসরাত জাহান মারিয়া ২০২৫ সনের জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। মারিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামের মোহাম্মদ সালাহউদ্দীন ও মোছা: নিহারা সুলতানার মেয়ে। মাধবপুরে মেধাবী মেয়ে মারিয়া সিলেট হ্যাক্সাস থেকে ইংলিশ ডেবিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও প্রথম স্হান দখল করে উপজেলা সহ তার শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছিল৷ জানতে চাইলেন মারিয়া বলেন, আমি পড়াশোনা করে দেশের উন্নয়নে অংশীদার হতে চাই। পাশাপাশি আমার পিতামাতার স্বপ্ন পুরন করা আমার মূল লক্ষ্য। মারিয়ার পিতা মোহাম্মদ সালাহউদ্দীন জানান, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রাম ছেড়ে নিজের পেশাকে বাদ দিয়ে আপাতত মেয়েকে নিয়েই…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে সন্ধান মিলেছে বিশ্বের বৃহত্তম একক প্রবাল কলোনির। বিস্ময়কর এই আবিষ্কারটি করেছেন এক মা ও মেয়ে, যারা পেশাদার বিজ্ঞানীর বাইরেও সমুদ্র সংরক্ষণে নাগরিক বিজ্ঞানী হিসেবে কাজ করেন। প্রবাল প্রাচীর সংরক্ষণ সংস্থা ‘সিটিজেনস অব দ্য রিফ’ গত মঙ্গলবার এক বিবৃতিতে এই অভূতপূর্ব সাফল্যের কথা জানিয়েছে। প্রায় ৩,৯৭৩ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রবাল কলোনিটি দৈর্ঘ্যে একটি ফুটবল মাঠের সমান, যা এখন পর্যন্ত নথিবদ্ধ হওয়া বিশ্বের বৃহত্তম প্রবাল কাঠামো হিসেবে স্বীকৃতি পেয়েছে। সোফি কালকোস্কি-পোপ এবং তার মা জ্যান পোপ গত বছরের শেষের দিকে এই বিশালাকার প্রবালটির সন্ধান পান। জ্যান পোপ একজন অভিজ্ঞ ডুবুরি ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার। তিনি প্রথমে…

Read More