Author: Misu
নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর পবিত্র পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান সময়ে দেশ এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট অতিক্রম করছে। এই সংকট উত্তরণে জ্ঞান, যুক্তিবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। মা সরস্বতী সেই আলোকিত চেতনার প্রতীক, যা অজ্ঞতা, বিভ্রান্তি ও অসহিষ্ণুতার বিপরীতে সত্য ও বিবেকের পথ দেখায়। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষাকে মুক্ত চিন্তা, সৃজনশীলতা ও মানবিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাঙ্গনে সহনশীলতা, মতপ্রকাশের…
ডেস্ক নিউউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।’ এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের…
আন্তর্জাতিক ডেস্কঃ আর্কটিক অঞ্চলে ভূ-রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের কাছ থেকে এই দ্বীপটি কিনে নিতে চায় তবে তার মূল্য হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার। এই মূল্যায়নের স্বপক্ষে পুতিন ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা ক্রয়ের ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, সে সময় আলাস্কা ৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। বর্তমান সময়ে স্বর্ণের মূল্যমান ও ভৌগোলিক আয়তন বিবেচনা করলে গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলারের আশেপাশে হওয়া উচিত এবং আমেরিকার মতো দেশের জন্য এই অর্থ পরিশোধ করা কোনো কঠিন বিষয় নয়। তবে…
বিশেষ প্রতিবেদকঃ খুলনা জেলায় চলমান খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে খাদ্য বিভাগের বস্তা কেনাকে ঘিরে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সরকারি গুদামের জন্য নতুন বস্তা কেনার কথা থাকলেও বাস্তবে সরবরাহ করা হয়েছে পুরোনো, ব্যবহৃত ও নিম্নমানের বস্তা। এসব পুরোনো বস্তা নতুন বস্তার দামে কেনা হয়েছে, যার মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা খাদ্য বিভাগের জন্য নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করা হয় এবং কার্যাদেশ পায় মেসার্স চন্দ্রদ্বীপ কনস্ট্রাকশন। এই টেন্ডার প্রক্রিয়া শেষ হয় প্রায় তিন মাস আগে, বর্তমান জেলা খাদ্য নিয়ন্ত্রকের সময়ে। টেন্ডার কমিটির প্রধান ছিলেন ফুলতলার পিসিএফ জাকির হোসেন,…
বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগে আলোচিত একটি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, এখানে চাকরিতে ঢুকেই অল্প কয়েক বছরের মধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন। ঘুষ, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা রহস্যজনক কারণে আলোর মুখ দেখে না। এমনই এক আলোচিত নাম রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো, যিনি মাত্র সাত বছরে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্মল মালোর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা এলাকায়। তার বাবা নিত্য মালো পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নির্মল মালো একসময় বেকার ও ভবঘুরে জীবন যাপন করতেন। ২০১৮ সালে গোপালগঞ্জের এক প্রভাবশালী…
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে। এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে মঞ্চে উঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটি বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু…
নিজস্ব প্রতিবেদকঃ নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২২ বছর পর সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকেই মায়ের মতো নির্বাচনী প্রচারণা শুরু করছেন তিনি। সেই পরিচিত ‘আলিয়া মাদরাসার মাঠ’, মঞ্চ সবই আগের মতোই আছে, শুধু নেই সাবেক চেয়ারম্যান খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথমবারের মতো এটি তারেক রহমানের সিলেট সফর। সর্বশেষ ২০১৮ সালে দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফর করেছিলেন। হিসাব করলে দেখা যায়, মায়ের সফরের সাত বছরের ব্যবধান পর তারেক রহমান আবার সিলেট সফরে এসেছেন। এবার তিনি দলের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ঐতিহাসিক আলিয়া মাদরাসার মাঠ থেকে প্রধান অতিথি হিসেবে…
ডেস্ক নিউজঃ সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িবহর শাহজালাল (র.) মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তারপর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাস (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। রাত ১১টা ২০ মিনিটের দিকে তারেক রহমান শাহপরান মাজারে পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সাথে আছেন স্ত্রী জোবাইদা রহমান,…
ডেস্ক নিউজঃ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র তিন সপ্তাহ বাকি। কিন্তু এখনো যে প্রশ্ন অনেকের মুখেই শোনা যাচ্ছে, তা হলো- নির্বাচনটি আসলে হবে তো? নির্বাচন কমিশন বা ইসির ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা এবং বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকেই অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা। এর মধ্যেই আড্ডা-আলোচনা-কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় ঘুরে ফিরেই অনেকে প্রশ্ন করছেন যে – ‘নির্বাচন আসলে হবে কি না।’ সংবাদকর্মীদের অনেককেই গত কয়েকদিন ধরে এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরিচিত- অপরিচিত অনেকের কাছ থেকেই। বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং…
ডেস্ক নিউজঃ নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিশন কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সকল পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সরকার গত ২৭ জুলাই ২০২৫ তারিখে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে…