Author: Misu

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। যেকোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহরজুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।  এ সব স্থানে খাদ্য মজুতসহ অন্যান্য সুবিধা ব্যবস্থা করা হচ্ছে এবং ২৫ লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য যুদ্ধের জল্পনা জোরালো হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না তেহরান। এমন পরিস্থিতিতে রাজধানীজুড়ে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শনিবার তেহরানে গণমাধ্যমকে এ তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী নাসিরি।…

Read More

ডেস্ক নিউজঃ অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার বিস্তৃত এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এসব নীরব এলাকায় হর্ন বাজালে জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ সমুদ্রপৃষ্ঠের বহু নিচে থাকা রহস্যময় এক জগতকে ঘিরে এখন বাড়ছে মানুষের আগ্রহ আর বিনিয়োগ। ব্যাটারি ও শিল্পের কাঁচামাল জোগাড়ের নামে গভীর সমুদ্রে খনি খনন নিয়ে বিজ্ঞানীরা যখন সতর্ক করছেন তখনই নতুন করে সামনে এসেছে বড় আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের চিত্র। অজানা এই পরিবেশে মানুষের হস্তক্ষেপ ভবিষ্যতের জন্য কী বার্তা দিচ্ছে তা নিয়েই উঠছে গুরুতর প্রশ্ন। বিশ্বের ২০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান গভীর সমুদ্রে খনি খননে অর্থায়ন না করার অঙ্গীকার করলেও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে ডিপ সি মাইনিং সংশ্লিষ্ট কোম্পানিতে অন্তত ৬৮ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ রয়েছে। ব্যাটারি ও শিল্পখাতে ব্যবহৃত নিকেল…

Read More

ডেস্ক নিউজঃ মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহারের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওএসডি) মো. কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি মুক্তিযোদ্ধা চাচাকে নিজের বাবা হিসেবে দেখিয়ে কোটার সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হন। রোববার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কামাল হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) গত ২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজির হয়ে দুদকের মামলায় জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এতে আরও বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাকে সরকারি চাকরি…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও দাপট এখনই শেষ হচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসেই অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে আরো বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র…

Read More

ডেস্ক নিউজঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বর্তমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হলে বাংলাদেশের বৃহত্তম রফতানি বাজারে বাণিজ্য সুবিধা রক্ষা করা অত্যন্ত জরুরি। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ত্বরান্বিত করা, বাংলাদেশ–ইইউ বাণিজ্য সম্পর্ক নির্বিঘ্ন রাখা এবং দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার…

Read More

ডেস্ক নিউজঃ উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনী সফর শেষে আজ সোমবার খুলনায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে তারেক রহমান হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতী হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর দুপুর দেড়টার দিকে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তিনি। দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার এই আগমন উপলক্ষে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আনন্দ মুখর পরিবেশে তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে খুলনাবাসী। জনসভার ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে দলের…

Read More

ডেস্ক নিউজঃ নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও মতবিনিময় হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মোহরে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, উৎপত্তিস্থলের কাছাকাছি অনেকেই এটি অনুভব করেছেন। তবে এটির আঘাতে বড় ধরনের কোনও ভূমিকম্প হয়নি। বলা হচ্ছে, ভূমিকম্পটি যে মাত্রার ছিল এটির প্রভাবে শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, ঘরের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৫ দশমিক ৩ মাত্রার ছিল বলে খবর পাওয়া…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হলো। এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শত বার। এ ছাড়া এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও এসেছে। এনিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের…

Read More