Author: Misu
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে।’ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর…
বিনোদন ডেস্কঃ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও মানবতার পক্ষে সরব হলেন বিশ্বখ্যাত ফিলিস্তিনি-ডাচ সুপারমডেল বেলা হাদিদ। সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলায় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয় ধ্বংসের ঘটনায় দেড় শতাধিক শিশুর প্রাণহানির খবর বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। এমন ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে বেলা হাদিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি সাধারণ নাগরিকদের সুরক্ষা ও শান্তির দাবি জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে বেলা হাদিদ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি গ্রাফিক শেয়ার করে লেখেন, আমার হৃদয় এখন ইরানের সাধারণ মানুষের…
ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর মিরপুরে ১১, ১৩ ও ১৫ মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজ। আসন্ন এই সিরিজের টিকিটির মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শক। টিকিট কেনার একমাত্র মাধ্যম ওয়েবসাইট। সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। এরপর রয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি, এই দুটি গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ…
ডেস্ক নিউজঃ বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানকে বহন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক, অর্থ (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, আরব দেশ গুলোতে ইরানের হামলার প্রেক্ষিতে এক জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি। এই বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর। ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসবেন। ভিডিও…
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শনিবারও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন। দুবাইয়ে দু’টি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, দেশের নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সূত্র: আরব নিউজ, ডন নিউজ
ডেস্ক নিউজঃ ইরান- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, ৩-৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। ৮ মার্চ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। তবে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা…
ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ। পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের টিকিট। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে টিকিট। আজ সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, মানবাধিকার সুরক্ষা, সহনশীলতা ও বহুত্ববাদের সংস্কৃতি গড়ে তুলতেও সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, আইনের শাসন সমুন্নত রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করাও বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বাসসকে এসব তথ্য জানান। গতকাল শুক্রবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি সমৃদ্ধি গড়ে ওঠে সহযোগিতা…
ডেস্ক নিউজঃ বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পরিশোধিত জ্বালানিতে এই মুহূর্তে কোনো তাত্ক্ষণিক সংকট নেই, তবে অপরিশোধিত তেল আমদানিতে ব্যাঘাত ঘটার শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিশ্বের জ্বালানি বাজারে বড় ধাক্কা পড়ছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে, এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় ১০০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আসে হরমুজ প্রণালির মধ্য দিয়ে, যা সরবরাহ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বাকি ৮০ শতাংশ পরিশোধিত তেল আসে ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া…